কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ১৯ আগস্ট ২০২৩, ০৯:১৪ পিএম
আপডেট : ১৯ আগস্ট ২০২৩, ০৯:৩৬ পিএম
অনলাইন সংস্করণ

‘শেখ হাসিনা ক্ষমতায় থাকলে মানুষ নিরাপদে বাস করে’

কুমিল্লার চৌদ্দগ্রামে আওয়ামী লীগ আয়োজিত জনসভায় দলটির সাংগঠনিক সম্পাদক সুজিত রায় নন্দী। ছবি : কালবেলা
কুমিল্লার চৌদ্দগ্রামে আওয়ামী লীগ আয়োজিত জনসভায় দলটির সাংগঠনিক সম্পাদক সুজিত রায় নন্দী। ছবি : কালবেলা

আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সুজিত রায় নন্দী বলেছেন, শেখ হাসিনা জেগে থাকেন বলেই, দেশের মানুষ নির্বিঘ্নে ঘুমাতে পারে। আওয়ামী লীগ সরকারই মানুষের কল্যাণে কাজ করে। শেখ হাসিনা ক্ষমতায় থাকলেই দেশের মানুষের খাদ্যের অভাব থাকে না। মানুষ নিরাপদ ও শান্তিতে বসবাস করতে পারে।

শনিবার (১৯ আগস্ট) কুমিল্লার চৌদ্দগ্রামে ৮ নম্বর মুন্সীরহাট ইউনিয়ন আওয়ামী লীগ আয়োজিত মুন্সীরহাট হাইস্কুল মাঠে জনসভায় তিনি এসব কথা বলেন।

সুজিত নন্দী বলেন, শেখ হাসিনার নেতৃত্বে উন্নয়নের ধারাবাহিকতা রক্ষায় আগামী দ্বাদশ নির্বাচন অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। এই নির্বাচনে আওয়ামী লীগের বিজয় এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে সরকার গঠনের কোনো বিকল্প নেই। সকল সংকীর্ণতা ও ব্যক্তিস্বার্থ পরিহার করে আগামী নির্বাচনে চৌদ্দগ্রামে নৌকার বিজয় সুনিশ্চিত করতে হবে।

তিনি বলেন, আওয়ামী লীগ ঐক্যবদ্ধ থাকলে বাংলাদেশের কোনো রাজনৈতিক প্রতিপক্ষই আওয়ামী লীগের বিজয় ঠেকাতে পারবে না। তাই এই কুমিল্লা চৌদ্দগ্রামে সকলে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।

৮ নম্বর মুন্সীরহাট ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আবুল কাশেমের সভাপতিত্বে, কুমিল্লা দক্ষিণ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মুজিবুল হক, চৌদ্দগ্রাম উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুস সোবহান ভূঁইয়া হাসান, সাবেক ছাত্র নেতা আবু তাহের, জেলা আওয়ামী লীগের সদস্য কামাল উদ্দীন, চৌদ্দগ্রাম পৌরসভার মেয়র জিএম মীর হোসেন মিরু, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রহমত উল্যাহ বাবুল প্রমুখ বক্তব্য রাখেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
ঘটনাপ্রবাহ: আওয়ামী লীগের কর্মসূচি
  • সর্বশেষ
  • জনপ্রিয়

পাঁচ বছর চাকরিতেই পেনশন, বাড়ল সর্বোচ্চ হার

বিএনপি একদলীয় শাসনে বিশ্বাসী নয় : মির্জা ফখরুল

নারীকে ‘আপনি কি সেই মাল’ বলা ওসি এনামুল প্রত্যাহার

বিশেষ সুড়ঙ্গ থেকে চিত্রনায়িকা ববির স্বামী আবুল বাশার গ্রেপ্তার

ইরান যুদ্ধ ও অন্যান্য খাতে বিপুল ডলার চায় পেন্টাগন

ব্র্যাক ইউনিভার্সিটিতে গ্লোবাল ইয়ুথ লিডারশিপ কনফারেন্স অনুষ্ঠিত

ইরান-যুক্তরাষ্ট্র পরমাণু আলোচনা ঘিরে তেহরানে পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী

ডিআর কঙ্গোতে ইবোলায় আক্রান্ত ৭৫ স্বাস্থ্যকর্মী

তিন বছর পর ওটিটিতে ফিরছেন বিদ্যা সিনহা মিম

আলোচিত তাইয়েবা হত্যা মামলার প্রধান আসামির জামিন

১০

ক্রীড়াঙ্গনের কিংবদন্তি আবদুস সাদেক আর নেই

১১

ইরান চুক্তি ও ট্রাম্পের ওপর ভীষণ ক্ষুব্ধ অনেক ইসরায়েলি

১২

শ্রমিক লাঞ্ছিতের ঘটনায় কারখানায় উত্তেজনা, সাংবাদিকদের প্রবেশে বাধা

১৩

প্রগতিশীল গণতান্ত্রিক দলের চেয়ারম্যান মনিরুল, মহাসচিব আমানতউল্লাহ

১৪

বড় পর্দায় ফেরার অপেক্ষায় ফারিন

১৫

ইঁদুরে তার কাটায় রাজধানীতে দীর্ঘ সময় বন্ধ ছিল এআই ক্যামেরা!

১৬

ট্রাম্পের শান্তি চুক্তিতে অশান্তি করতে পারেন নেতানিয়াহু : মার্কিন গোয়েন্দা সংস্থা

১৭

ঢাকা কলেজে ছাত্রশিবিরের বৃক্ষরোপণ ও চারা বিতরণ

১৮

বাজেট ঘোষণার পর নিত্যপ্রয়োজনীয় জিনিসের দাম বাড়েনি, এটা ইতিহাসে প্রথম : পানিসম্পদ প্রতিমন্ত্রী

১৯

প্রধানমন্ত্রীর মালয়েশিয়া-চীন সফরে গুরুত্ব পাবে যেসব বিষয়

২০
X