কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ২০ আগস্ট ২০২৩, ০৪:৫২ এএম
আপডেট : ২০ আগস্ট ২০২৩, ০৪:৫৩ এএম
অনলাইন সংস্করণ

ছাত্রদলের ‘নিখোঁজ’ ছয় নেতা গ্রেপ্তার, ‘সাজানো নাটক’ বললেন রিজভী

জরুরি সংবাদ সম্মেলনে কথা বলছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। ছবি : কালবেলা
জরুরি সংবাদ সম্মেলনে কথা বলছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। ছবি : কালবেলা

ছাত্রদলের ‘নিখোঁজ’ ছয় নেতাকে অস্ত্রসহ গ্রেপ্তার প্রসঙ্গে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, ‘ছাত্রদলের ৬ নেতাকে তুলে নিয়ে যাওয়ার পর তাদের চরিত্রে কলঙ্ক লেপনের জন্য, সন্ত্রাসী বানানোর জন্য, পরিকল্পনার অংশ হিসাবে হাতে অস্ত্র দিয়ে গ্রেপ্তার দেখানো হয়েছে। কিন্তু দেশবাসী এ ঘটনা বিশ্বাস করে না। এটাকে তারা সাজানো নাটক বলে মনে করে।’

শনিবার (১৯ আগস্ট) দিনগত রাত ৩টার দিকে কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত জরুরি সংবাদ সম্মেলন এসব কথা বলেন তিনি।

এ সময় রুহুল কবির রিজভী বলেন, ‘এই সরকার আগামী নির্বাচনও একতরফা করতে চায়। সে কারণে বিএনপিসহ বিরোধী দল নির্মূলের পরিকল্পনা হাতে নিয়েছে। এর অংশ হিসেবে বিএনপি নেতাদের বেছে বেছে টার্গেট করে গ্রেপ্তার, হত্যা, গুম করা হচ্ছে। কিন্তু এটা করে সরকারের শেষ রক্ষা হবে না। জনগণ জেগে উঠেছে।’

তিনি আরও বলেন, বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তি ও বিদেশে উন্নত চিকিৎসার দাবিতে শনিবার ঢাকাসহ দেশব্যাপী পদযাত্রার কর্মসূচি ছিল। ঢাকায় শান্তিপূর্ণভাবে এই কর্মসূচি পালিত হয়। কিন্তু কোনো কারণ ছাড়াই বিকেল-সন্ধ্যা থেকে নয়াপল্টন ও এর আশপাশের এলাকায় বিএনপির নেতাকর্মীদের গ্রেপ্তার করা শুরু হয়। কার্যালয় থেকে যারাই বের হন, তাদেরই গ্রেপ্তার করা হয়। এর মধ্য দিয়ে একটি ভয়-আতঙ্কের পরিবেশ সৃষ্টি করা হয়। কার্যালয়ের ভিতরে যারা অবস্থান করছিলেন, তারা নিজেদের অবরুদ্ধ ও নিরাপত্তাহীন বোধ করছিলেন।

সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক সেলিমুজ্জামান সেলিম, কুমিল্লা জেলা বিএনপির সদস্য সচিব মোহাম্মদ জসিম উদ্দিন, রাজবাড়ী জেলার সাবেক সাধারণ সম্পাদক হারুন অর রশিদ হারুন, কৃষক দলের কেন্দ্রীয় সহ-সভাপতি অ্যাডভোকেট মো. আসলাম মিয়া প্রমুখ।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

রাশিয়ায় বাংলাদেশের শ্রম উইং নিয়ে বিস্ফোরক অভিযোগ / ঘুষবাণিজ্য-ক্ষমতার অপব্যবহার, প্রবাসীদের সঙ্গে দুর্ব্যবহার করেন প্রথম সচিব মিজানুর

শিগগিরই জামায়াতের পতন হবে : রাশেদ

ইবনে সিনায় চাকরির সুযোগ

আ.লীগের দুই শতাধিক নেতাকর্মীর বিএনপিতে যোগদান

নামাজরত মুসল্লির মৃত্যু

রোহিঙ্গা প্রত্যাবাসনে আন্তর্জাতিক পদক্ষেপের আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রীর

গাজীপুরে শুরু হলো আন্তঃবিশ্ববিদ্যালয় ক্যারাম প্রতিযোগিতা 

যমজ কন্যা সন্তান জন্ম দেওয়ায় স্ত্রীকে তালাক

মেসির বাবার ভুল মৃত্যুসংবাদ প্রচার করে চাকরি ছাড়লেন উপস্থাপক

পে-স্কেলে বাড়ছে বেতন, বাড়তি টাকা কবে হাতে পাবেন সরকারি চাকরিজীবীরা?

১০

আর্জেন্টিনার সমর্থক বহনকারী গাড়িতে গুলি, নিহত ১

১১

বন্ধুর বাড়ি বেড়াতে গিয়ে প্রাণ গেল ২ যুবকের

১২

ইরানের সঙ্গে মার্কিন সমঝোতার পরও ইসরায়েলি হামলা, লেবাননে নিহত ১৬

১৩

‘অপবাদ’ একটি জঘন্যতম কবিরা গুনাহ 

১৪

পেনশন-অবসর সুবিধায় বড় পরিবর্তন : একাধিক সুবিধা বাড়িয়ে প্রজ্ঞাপন

১৫

৫ শিক্ষার্থীর জন্য ১৭ শিক্ষক-কর্মচারী

১৬

আগস্টে সারা দেশে শোডাউনের চিন্তা আ.লীগের, ২ ডজন কমিটি গঠন

১৭

ছুটির সকালে স্বর্ণের দামে বড় পতন, ভরিতে কমলো কত?

১৮

অভিযানে গিয়ে গণপিটুনির শিকার তিন ডিবি সদস্য

১৯

ক্ষতিকর রং মিশিয়ে তৈরি হচ্ছিল শিশুখাদ্য

২০
X