কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ১৯ আগস্ট ২০২৩, ১১:৪০ পিএম
আপডেট : ২০ আগস্ট ২০২৩, ১০:২০ এএম
অনলাইন সংস্করণ

নিখোঁজ ছাত্রদলের সেই ৬ নেতাকে অস্ত্রসহ গ্রেপ্তার

লালবাগ থানায় গ্রেপ্তার হওয়া ‘নিখোঁজ’ ছাত্রদলের ৬ নেতা। ছবি: সংগৃহীত
লালবাগ থানায় গ্রেপ্তার হওয়া ‘নিখোঁজ’ ছাত্রদলের ৬ নেতা। ছবি: সংগৃহীত

নাশকতার পরিকল্পনা ও প্রস্তুতিকালে রাজধানীর লালবাগ থেকে ৩টি বিদেশি আগ্নেয়াস্ত্র এবং ৩৭ রাউন্ড গুলিসহ ঢাকা বিশ্ববিদ্যালয় ও মহানগর জাতীয়তাবাদী ছাত্রদলের ছয় নেতাকে গ্রেপ্তার করা হয়েছে।

শনিবার (১৯ আগস্ট) রাতে লালবাগ থানায় অস্ত্র ও বিশেষ ক্ষমতা আইনে দুটি মামলায় তাদের গ্রেপ্তার দেখানো হয়।

ঢাকা মহানগর পুলিশের যুগ্ম পুলিশ কমিশনার খোন্দকার নুরুন্নবী (সাইবার অ্যান্ড স্পেশাল ক্রাইম ও ডিবি-উত্তর) বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, রাজধানীর লালবাগে নাশকতার পরিকল্পনা ও প্রস্তুতিকালে তিনটি বিদেশি আগ্নেয়াস্ত্র ও ৩৭ রাউন্ড গুলিসহ ঢাকা বিশ্ববিদ্যালয় ও মহানগর জাতীয়তাবাদী ছাত্রদলের ছয় নেতাকে গ্রেপ্তার করা হয়েছে। রোববার (২০ আগস্ট) এই বিষয়ে বিস্তারিত জানানো হবে।

এর আগে শুক্রবার (১৮ আগস্ট) ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মমিনুল ইসলাম জিসানকে খুঁজতে গিয়ে সংগঠনের আরও পাঁচ নেতা ‘নিখোঁজ’ হয় বলে অভিযোগ ওঠে।

গ্রেফতার অন্য পাঁচ নেতা হলেন- ছাত্রদলের সহসাংগঠনিক সম্পাদক শাহাদাত হোসেন, ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সহসভাপতি মো. হাসানুর রহমান, অমর একুশে হল শাখা ছাত্রদলের সভাপতি আব্দুল্লাহ আল রিয়াদ, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সাবেক সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক জহির উদ্দিন বাবর ও বেসরকারি বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সাবেক সহসাধারণ সম্পাদক আরিফ বিল্লাহ।

ঘটনার বিবরণ দিয়ে এক সংবাদ বিজ্ঞপ্তি গণমাধ্যমে পাঠান ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের পক্ষ থেকে সংগঠনের দপ্তর সম্পাদক মাহমুদুল হাসান। ওই বিজ্ঞপ্তিতে জানানো হয়, শুক্রবার সকাল থেকে জাতীয়তাবাদী ছাত্রদল ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মমিনুল ইসলাম জিসানের কোনো সন্ধান পাওয়া যাচ্ছিল না। জানা যায়, ডিবি পুলিশ পরিচয়ে আইনশৃঙ্খলা বাহিনীর কিছু অতিউৎসাহী সদস্য মমিনুল ইসলাম জিসানকে তুলে নিয়ে গেছে। দীর্ঘ সময় পেরিয়ে গেলেও তার থাকার মতো সম্ভাব্য সব জায়গায় পরিবার ও সংগঠন খোঁজ নিলেও কোনো সন্ধান পাওয়া যায়নি। পরে ওই পাঁচ নেতা একত্রে জিসানকে খুঁজতে তার বাসায় গেলে ডিবি পুলিশ তাদেরও ধরে নিয়ে যায়। এখনো পর্যন্ত তাদের কোনো খোঁজ পাওয়া যায়নি।

বিবৃতিতে আরও বলা হয়, এই ভোটারবিহীন ফ্যাসিস্ট আওয়ামী বাকশালী সরকারকে ক্ষমতায় টিকিয়ে রাখতে আইনশৃঙ্খলা বাহিনীর কতিপয় অতিউৎসাহী সদস্য দেশব্যাপী ছাত্রদলের নেতাকর্মীদের গুম, বিচারবহির্ভূত হত্যা, গ্রেপ্তার ও শারীরিক নিপীড়ন চালিয়ে যাচ্ছে।

ছাত্রদল ঢাকা বিশ্ববিদ্যালয়ের সভাপতি খোরশেদ আলম সোহেল ও সাধারণ সম্পাদক আরিফুল ইসলাম আইনশৃঙ্খলা বাহিনীকে অনতিবিলম্বে ছয় নেতার সন্ধান দিতে জোর দাবি জানান।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

পুনঃখননে মৃতপ্রায় খালে প্রাণের জোয়ার, স্বস্তিতে ফুলবাড়িয়াবাসী

মাসুম সাঈদ খানের কবিতা : আমাদের আর কোনো বিশ্বাস নেই

সংসদ কক্ষে প্রবেশের সময় ‘মাথা নিচুতে’ আপত্তি মুজিবুর রহমানের

জুনেই চাকরি হারানোর শঙ্কায় প্রাণিসম্পদের ১,৪০০ জনের, কর্মসংস্থানের আশ্বাস মন্ত্রীর

সরকারি বাঙলা কলেজের প্রাক্তন শিক্ষার্থীদের প্রথম মিলনমেলা ১০ জুলাই

সুপারকম্পিউটারের বিশ্লেষণে উঠে এলো কোন দল জিতবে বিশ্বকাপ

স্ত্রীর স্বীকৃতির দাবিতে ঢাকা কলেজে তরুণীর অবস্থান

চার্জে লাগিয়ে মোবাইল টিপলে কি ব্যাটারির ক্ষতি হয়?

যে কারণে যুক্তরাষ্ট্র-ইরান শান্তি চুক্তি জটিল হয়ে উঠছে

ছাত্রশিবিরের সেই কেন্দ্রীয় নেতা কারাগারে

১০

উপজেলা পরিষদে এমপিদের কক্ষ নির্মাণে বরাদ্দ ৬ লাখ

১১

ফুটবল ইতিহাসের ৯ বড় অঘটন

১২

বাগেরহাটে ৮ বছরের মাদ্রাসাছাত্রীকে ধর্ষণচেষ্টা

১৩

প্রধানমন্ত্রীকে নিয়ে বিতর্কিত মন্তব্যে পদ হারালেন ছাত্রদল নেতা

১৪

কেক কেটে ও মিছিল করে আর্জেন্টিনাকে সমর্থন রাঙ্গুনিয়ার ইউএনও’র

১৫

২০টি প্রতিষ্ঠান নিয়ে নারীদের জন্য জব ফেয়ার 

১৬

বুধবার আর্জেন্টিনার পরাজয়ের সম্ভাবনা কতটুকু, কী বলছে বিশ্লেষণ

১৭

চট্টগ্রামের বর্জ্য রূপান্তর হচ্ছে সম্পদে, বিদ্যুৎ উৎপাদনে আগ্রহী জাপান

১৮

মনজুরুর রহমান পূবালী ব্যাংক পরিচালনা পর্ষদের চেয়ারম্যান পুনঃনির্বাচিত

১৯

আর্জেন্টিনার পতাকা টানাতে গিয়ে প্রাণ গেল যুবকের

২০
X