কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ১৮ ফেব্রুয়ারি ২০২৫, ১০:৫১ পিএম
অনলাইন সংস্করণ

ভোটাধিকার প্রতিষ্ঠায় প্রয়োজনে রাজপথে নামতে প্রস্তুত যুবদল : জুয়েল

যুবদলের কর্মিসভায় বক্তব্য দেন শরীফ উদ্দিন জুয়েল। ছবি : কালবেলা
যুবদলের কর্মিসভায় বক্তব্য দেন শরীফ উদ্দিন জুয়েল। ছবি : কালবেলা

দেশবিরোধী সকল ষড়যন্ত্র মোকাবিলা এবং জনগণের ভোটাধিকারসহ সকল মৌলিক অধিকার নিশ্চিত করার লক্ষ্যে যুবদলের নেতাকর্মীরা প্রয়োজনে আবার রাজপথে নামার জন্য প্রস্তুত বলে জানিয়েছেন জাতীয়তাবাদী যুবদল ঢাকা মহানগর উত্তরের আহ্বায়ক শরীফ উদ্দিন জুয়েল।

মঙ্গলবার (১৮ ফেরুয়ারি) দক্ষিণখান থানার ৫০নং ওয়ার্ড যুবদলের কর্মিসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা জানান।

শরীফ উদ্দিন জুয়েল বলেন, অন্তর্বর্তী সরকারের প্রধান কাজ নির্বাচন কমিশনের প্রয়োজনীয় সংস্কার সাধন করে একটি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ জাতীয় নির্বাচনের আয়োজন করা এবং জনগণের নির্বাচিত প্রতিনিধিরদের হাতে দায়িত্ব হস্তান্তর করা। কিন্তু এই সরকার তাদের মেয়াদের ছয় মাস অতিক্রম করার পরেও জনগণের ভোটাধিকার কায়েমের জন্য প্রয়োজনীয় রোডম্যাপ এখনো ঘোষণা করেনি, উনারা কালবিলম্ব করছেন। ওনারা কিছুদিন পরপর নতুন নতুন বিতর্কের জন্ম দেন। আগে বলতেন, সংস্কার আগে নাকি নির্বাচন আগে; গত কিছুদিন আগ থেকে নতুন করে বলা শুরু করেছেন- জাতীয় নির্বাচন আগে নাকি স্থানীয় নির্বাচন আগে।

তিনি দ্ব্যর্থহীন কণ্ঠে বলেন, জনগণ গত পনের বছর নিজেদের ভোট নিজেরা দিতে পারেনি, সংসদে নিজেদের প্রতিনিধি বেছে নিতে পারেনি। অতএব জনগণের আকাঙ্ক্ষার বিপরীতে যাবেন না। জনগণের মুখের ভাষা বুঝুন, অন্যথায় জনগণ আপনাদেরও শেখ হাসিনার মতো ক্ষমতার মসনদ থেকে ছুড়ে ফেলে দিতে দু’বার চিন্তা করবে না।

কর্মিসভায় দীর্ঘ ১৭ বছর ধরে ফ্যাসিস্ট শেখ হাসিনার সরকারের নির্যাতন-নিপীড়নের শিকার হয়ে মৃত্যুবরণ করা বিএনপির তিন হাজারের অধিক নেতাকর্মী এবং গুমের শিকার ১২শ’ এর অধিক নেতাকর্মীকে স্মরণ করে জুয়েল বলেন, আমরা আমাদের রক্তে রাজপথ রঞ্জিত করেছি কিন্তু পিছপা হয়নি। দীর্ঘ পরিক্রমা পাড়ি দিয়ে অবশেষে নিজেদের প্রত্যক্ষ অংশগ্রহণে এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে ৫ আগস্ট শেখ হাসিনাকে দেশ ছেড়ে পালাতে বাধ্য করেছি। এই আন্দোলনের একমাত্র রূপকার তারেক রহমান এবং অংশগ্রহণকারী এ দেশের আপামর জনগণ, কোনো একক সংগঠন নয়।

ঢাকা মহানগর উত্তর যুবদলের এই আহ্বায়ক তিন বারের সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার আপসহীন নেতৃত্বের ভূয়সী প্রশংসা এবং তিনি মিথ্যা মামলায় জেলে যাওয়ার পর ৮ ফেব্রুয়ারি ২০১৮ থেকে এখন পর্যন্ত বিএনপির দায়িত্ব পালন করা ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এর সাংগঠনিক দক্ষতা ও নেতৃত্ব গুণের উপর আলোকপাত করে বলেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের প্রতিটা নেতাকর্মী জিয়া পরিবার এর প্রতি আস্থাশীল এবং তাদের নেতৃত্বে সর্বদা ঐক্যবদ্ধ।

কর্মিসভায় জুয়েল ২০২৩ সালের ১৩ জুলাই তারেক রহমান ঘোষিত ৩১ দফা নিয়ে বিশদ আলোচনা করেন। তিনি আশাবাদ ব্যক্ত করেন, আগামী জাতীয় নির্বাচনে অংশগ্রহণ এর মাধ্যমে জনগণের ভোটাধিকার নিশ্চিত করার মধ্য দিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী দল রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পেলে ৩১ দফা বাস্তবায়ন করবে এবং জনগণের কাঙ্ক্ষিত দেশ গড়ায় মনোযোগী হবে।

তিনি যুবদলের নেতাকর্মীদের জনগণের পাশে থেকে জনকল্যাণমুখী কাজে অংশগ্রহণ করার নির্দেশনা প্রদান করেন। একই সাথে হুঁশিয়ার উচ্চারণ করে জুয়েল বলেন, জনদুর্ভোগ এর সৃষ্টি হয় এমন কোনো কাজে যদি কেউ জড়িত হয়, তাদের বিরুদ্ধে কঠোর সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে, প্রয়োজনে প্রশাসনের হাতে সোপর্দ করা হবে।

৫০নং ওয়ার্ড যুবদলের আহ্বায়ক জসীম উদ্দিন শামীমের সভাপতিত্বে এবং সদস্য সচিব জুম্মন এর সঞ্চালনায় এতে আরও উপস্থিত ছিলেন মহানগর উত্তর যুবদলের তসলিম আহসান মাসুম, আবুল হাসান টিটু, জাহিদ হোসেন মোড়ল, শামিম আহমেদ, মনিরুল হাসান পিন্টু প্রমুখ।

কালবেলা/এমএ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

সজীব ওয়াজেদ জয়ের ৫৬তম জন্মদিন আজ

এবার সিরিজসেরা হয়েও বিশ্ব রেকর্ড গড়লেন সূর্যবংশী

ইবিতে ভর্তি জালিয়াতি, ছাত্রত্ব ছাড়াই এক সেমিস্টার ক্লাস-পরীক্ষা দিলেন ‘তরুণী’

গ্যাস অনুসন্ধান জোরদারে বাপেক্সের জন্য আসছে আরও দুটি আধুনিক রিগ

আল ওয়াহদাহ ফাউন্ডেশনের ফ্রি কুরআন বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত

পয়ঃনিষ্কাশনে সর্বোচ্চ গুরুত্ব, গাজীপুর সিটির ৫ হাজার কোটি টাকার বাজেট ঘোষণা

মহিপালে যুবলীগ নেতা রুবেল হাজারী গ্রেপ্তার

সিলেটে শিক্ষিকার ভিডিও ভাইরাল: ‘গান গাওয়া অন্যায় নয়’, বললেন প্রতিমন্ত্রী

একদিকে তদন্ত, অন্যদিকে প্রশংসা— আর্জেন্টিনাকে নিয়ে নতুন বিতর্কে ফিফা সভাপতি

ট্রাকচাপায় পথচারী নিহত, সড়ক অবরোধে ৭ কিলোমিটার যানজট

১০

পাউরুটিতে ক্যানসারের উপাদান, পটাশিয়াম ব্রোমেটের ব্যবহার বন্ধে রিট

১১

ছেলের টর্চলাইটের আঘাতে বাবার মৃত্যু

১২

ফিলিস্তিনের দুটি মসজিদে ইসরায়েলিদের অগ্নিসংযোগ

১৩

বিচার ও সংস্কারে কোনো আপস করবে না এনসিপি: নাসীরুদ্দীন পাটওয়ারী

১৪

মশাল মিছিলের সময় নিষিদ্ধ ছাত্রলীগের ১৩ কর্মী গ্রেপ্তার

১৫

বাথরুমের স্ল্যাবের নিচে নারীর বস্তাবন্দি কংকাল

১৬

রক্ত, কারাগার আর রাজপথ: ফ্যাসিবাদের দিনলিপি

১৭

গাজায় ইসরায়েলি বিমান হামলা, হামাসের শীর্ষ কর্মকর্তাসহ নিহত ২

১৮

বিশ্বকাপ শেষ হতে না হতেই ক্লাব ফুটবলেও বড় ধাক্কা রোনালদোর!

১৯

স্বামীর ওপর অভিমানে প্রাণ দিলেন নববধূ

২০
X