কালবেলা ডেস্ক
প্রকাশ : ২১ ফেব্রুয়ারি ২০২৫, ০২:৪২ এএম
অনলাইন সংস্করণ

শিবির নেতার ওপর ছাত্রদলের হামলার ঘটনায় সাদিক কায়েমের স্ট্যাটাস

আহত শিবির নেতা ও শিবিরের কেন্দ্রীয় প্রকাশনা সম্পাদক সাদিক কায়েম। ছবি : সংগৃহীত
আহত শিবির নেতা ও শিবিরের কেন্দ্রীয় প্রকাশনা সম্পাদক সাদিক কায়েম। ছবি : সংগৃহীত

গাজীপুরের টঙ্গীতে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের এক নেতার ওপর ছাত্রদলের কর্মীদের বিরুদ্ধে হামলার অভিযোগ উঠেছে। খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (কুয়েট) সংঘর্ষের ঘটনায় ফেসবুক পোস্টকে কেন্দ্র করে এ হামলা হয়েছে।এ ঘটনায় একটি স্ট্যাটাস দিয়েছেন ছাত্রশিবির ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সাবেক সভাপতি ও কেন্দ্রীয় প্রকাশনা সম্পাদক সাদিক কায়েম।

বৃহস্পতিবার ( ২০ ফেব্রুয়ারি) রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে একটি পোস্ট দেন।

সাদিক কায়েম লিখেন, কুয়েট থেকে চোখ ফেরাতে সিলেটের ঘটনায় ছাত্রশিবিরকে জড়িয়ে অব্যাহত মিথ্যাচারের পর এবার তামিরুল মিল্লাতে শিবিরের ওয়ার্ড সভাপতিকে কু*পিয়েছে ছাত্রদল!

তিনি লিখেন, সিলেট এম.সি. কলেজের ঘটনায় আমাদের সুস্পষ্ট অবস্থান ছিল তদন্তপূর্বক দায়ীদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণ করা। কিন্তু সে ঘটনাকে রাজনৈতিক টুল হিসেবে ব্যবহার করে ছাত্রশিবিরকে ডিহিউম্যানাইজ করে হত্যাযোগ্য করার অপপ্রয়াস পরিলক্ষিত হয়েছে।

স্ট্যাটাসে সাদিক কায়েম লিখেন, কুয়েটের ঘটনায় শিবিরকে দায় দিতে না পারার বদলা নিতেই কি মিথ্যাচার? নাকি 'শিবির কোপানো জায়েজ' আমলের জন্যই দিনব্যাপী গ্রাউন্ড তৈরি? আমরা এর তীব্র নিন্দা জানাই।

তিনি উল্লেখ করেন, অবিলম্বে সিলেটের ঘটনায় এবং তামিরুল মিল্লাতে ছাত্রশিবির সভাপতির উপর ন্যক্কারজনক হামলায় দায়ীদেরকে আইনের আওতায় আনার দাবি জানাচ্ছি। একই সাথে ফ্যাসিবাদী কায়দায় নোংরা রাজনৈতিক খেলা বন্ধের জন্য ছাত্রসংগঠনসমূহকে আহ্বান জানাচ্ছি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাবার অসিয়তের জায়গায় দাফনে সন্তানদের বাধা, ৩ স্থানে খোঁড়া হলো কবর

১৫ বছরের কম বয়সীদের সামাজিকমাধ্যম ব্যবহারে নিষেধাজ্ঞা আমিরাতের 

সিলেটের সাদাপাথর সাময়িকভাবে বন্ধ ঘোষণা

পরের দুই ম্যাচে জিততে না পারলে কী হবে আর্জেন্টিনার?

জীবনের প্রথম খিঁচুনি কি ক্যানসারের লক্ষণ? যা বলছে গবেষণা

ফৌজদারি অপরাধে দণ্ড নির্ধারণে অভিন্ন মানদণ্ড চায় আইন কমিশন

প্রেসিডেন্সি ইউনিভার্সিটিতে বিজনেস ডিপার্টমেন্টে এআই নিয়ে ২ দিনের কর্মশালা

সুইস পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠক করলেন আব্বাস আরাগচি

সুইজারল্যান্ডে যুক্তরাষ্ট্র-ইরান আলোচনা শুরু

১০০০তম বিশ্বকাপ ম্যাচ: সংখ্যার আড়ালে লুকানো চমকপ্রদ তথ্য

১০

‘তারেক রহমান বিদেশনীতিতে নাহিদ ইসলামের পথ অনুসরণ করছেন’

১১

যুবককে পিটিয়ে বৈদ্যুতিক শক দিয়ে হত্যা, পুলিশের গাড়ি অবরুদ্ধ

১২

কোরবানির হাটে অবিক্রিত সেই ভাইরাল উট নিয়ে নতুন সিদ্ধান্ত 

১৩

দোকান ভাড়ার বিরোধে ব্যবসায়ী খুন, আসামির যাবজ্জীবন

১৪

রাতের মধ্যে ঝড়সহ বজ্রবৃষ্টি হতে পারে যেসব অঞ্চলে

১৫

সমঝোতার প্রথম ধারা যুক্তরাষ্ট্র বাস্তবায়ন করতে পারেনি: ইরান

১৬

পাকিস্তানি মধ্যস্থতাকারীদের সঙ্গে মার্কিন প্রতিনিধিদলের সাক্ষাৎ

১৭

যুবদল নেতা মাসুদ হত্যা মামলার আসামি পাহাড় থেকে গ্রেপ্তার

১৮

গুলি করতে করতে হেঁটে যাচ্ছেন যুবক, ভিডিও ভাইরাল

১৯

ডিসি সারওয়ার আলমকে প্রত্যাহার করে যেখানে পদায়ন করল সরকার

২০
X