কালবেলা ডেস্ক
প্রকাশ : ২১ ফেব্রুয়ারি ২০২৫, ১১:০৯ এএম
অনলাইন সংস্করণ

ফ্যাসিবাদের বিরুদ্ধে আন্দোলনে অনুপ্রেরণা জুগিয়েছে একুশের চেতনা : রিজভী

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। ছবি : সংগৃহীত
বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। ছবি : সংগৃহীত

মুক্তিযুদ্ধ থেকে শুরু করে প্রতিটি আন্দোলনে একুশের ভূমিকা রয়েছে। শেখ হাসিনার ফ্যাসিবাদের বিরুদ্ধে আন্দোলনেও একুশের চেতনা অনুপ্রেরণা জুগিয়েছে বলে মন্তব্য করেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী।

শুক্রবার (২১ ফেব্রুয়ারি) সকালে শহীদ মিনারে ভাষাশহীদদের স্মরণে জাতীয় শহীদ মিনারে ফুল দিয়ে শ্রদ্ধা জানানো শেষে এসব কথা বলেন তিনি।

রুহুল কবির রিজভী বলেন, একুশে ফেব্রুয়ারিকে এ দেশের জনগণ একদিকে যেমন দুঃখের দিন মনে করে, অন্যদিকে প্রেরণা ও গৌরবের দিন হিসেবেও মনে করে। কারণ, একুশের পথ ধরেই ছাত্র আন্দোলন, স্বাধিকার আন্দোলন, মুক্তিযুদ্ধ এবং চূড়ান্ত স্বাধীনতা আমরা অর্জন করেছি। এই পথ ধরেই নব্বইয়ের স্বৈরশাসনের অবসান ঘটেছে।

সাংবাদিকে এক প্রশ্নের উত্তরে তিনি বলেন, জনগণের পক্ষের কোনো রাজনীতিবিদ কখনও পালায় না। তার উজ্জ্বল দৃষ্টান্ত দেশনেত্রী বেগম খালেদা জিয়া। আপনার দেখেছেন এত উৎপীড়ন-অত্যাচার এত বন্দিত্ব.. তারপরও তিনি তার জনগণ আর দেশে ছেড়ে যাননি। এটাই হলো পার্থক্য বিএনপির সঙ্গে তাদের।

বিএনপির এ মুখপাত্র বলেন, আমাদের অনেক নেতাকর্মীকে গুম করা হয়েছে, ক্রসফায়ারের শিকার হয়েছে, তাদের রক্তাক্ত পথ পেরিয়ে চূড়ান্ত যে আন্দোলন, মহাবিপ্লব জুলাই-আগস্টে সংঘটিত হয়েছে, তার মধ্য দিয়ে সেই ভয়ংকর উৎপীড়ক এবং রক্তপিপাপু স্বৈরাচার পালিয়ে যেতে বাধ্য হয়েছে।

নির্বাচন প্রসঙ্গে তিনি বলেন, জাতীয় নির্বাচনের আগে স্থানীয় নির্বাচন সম্ভব নয়।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

মালদ্বীপে বাংলাদেশি শিক্ষাবিদ আহমেদ মুত্তাকী পেলেন বিশেষ সম্মাননা

বিকেলে মালয়েশিয়া যাচ্ছেন প্রধানমন্ত্রী

তিস্তার পানি বিপৎসীমা ছুঁইছুঁই, দুশ্চিন্তায় কৃষক

রোববার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

মাদকবিরোধী অভিযানের সময় হ্যান্ডকাপ পরা মাদক ব্যবসায়ীকে ছিনতাই

ভোটের আগে ও পরে সরকারের কথায় মিল পাচ্ছি না : মজিবুর রহমান মঞ্জু

আড়াইহাজারে ডাকাতের হামলায় এসিল্যান্ডসহ আহত ৬

বাংলাদেশি ব্রাজিল প্রেমীদের সাড়া দিলেন নেইমার

শেষ মুহূর্তের গোলে নকআউট পর্বে জার্মানি

এনসিপির এমপিদের ৬ জনই শিবিরের সঙ্গে যুক্ত ছিল : আব্দুল্লাহ হিল বাকী

১০

অবশেষে ১-১ গোলে সমতায় ফিরল জার্মানি

১১

অফসাইড নয়, যে কারণে বাতিল হলো জার্মানির গোল

১২

স্কটল্যান্ড ম্যাচের আগে ব্রাজিল শিবিরে দুঃসংবাদ

১৩

প্রধানমন্ত্রীর হাত থেকে পুরস্কার নিলেন ফুলবাড়িয়ার মিতুল

১৪

প্রথমার্ধে জার্মানির বিপক্ষে ১-০ গোলে এগিয়ে আইভোরি কোস্ট

১৫

বিশ্বকাপে পরের ম্যাচেই যে ৩ রেকর্ড ভাঙতে পারেন মেসি

১৬

৬৮ বছর পর যে রেকর্ড দেখল ২০২৬ বিশ্বকাপ

১৭

ছাত্রশক্তিকে শিবিরশক্তিতে রূপান্তরের আনুষ্ঠানিক প্রক্রিয়া শুরু : আব্দুল কাদের

১৮

নজর কাড়ছেন নেইমার সঙ্গী ব্রুনা বিয়ানকার্দি

১৯

মুখ ঢেকে কথা বলার খেসারত, দেখলেন বিশ্বকাপে প্রথমবার লাল কার্ড

২০
X