কালবেলা ডেস্ক
প্রকাশ : ২০ আগস্ট ২০২৩, ০৬:০২ পিএম
আপডেট : ২০ আগস্ট ২০২৩, ০৬:১৫ পিএম
অনলাইন সংস্করণ

সাঈদীর মৃত্যুতে স্ট্যাটাস, যা বললেন ছাত্রলীগ সভাপতি সাদ্দাম

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির মাওলানা দেলাওয়ার হোসাইন সাঈদীর মৃত্যুতে সামাজিক যোগাযোগমাধ্যমে শোক প্রকাশ করে সরকারি কর্মকর্তা থেকে শুরু করে নানা শ্রেণির মানুষ। এতে ছাত্রলীগের অনেক নেতাকর্মীও শোক জানিয়ে নিজস্ব ফেসবুকে স্ট্যাটাস দেন। এ নিয়ে রাজনৈতিক মহলে নানা আলোচনা-সমালোচনা তৈরি হয়েছে।

এ স্ট্যাটাস ইস্যুতে অনেকেই ধারণা করছেন- ভিন্ন আদর্শের রাজনীতি করলেও ব্যক্তি সাঈদীকে ভালোবাসে বলে এ ধরনের স্ট্যাটাস দিয়েছেন ছাত্রলীগের অনেক নেতাকর্মী। অন্যদিকে কেউ কেউ বলছেন- শোক প্রকাশ করা নেতাকর্মীরা অনুপ্রবেশকারী হতে পারে।

শনিবার (২০ আগস্ট) জাতীয় শোক দিবস উপলক্ষে আলোচনা সভা শেষে গণমাধ্যমের সঙ্গে কথা বলেন ছাত্রলীগ সভাপতি সাদ্দাম হোসেন।

এ সময় ছাত্রলীগ সভাপতির কাছে জানতে চাওয়া হয়, সাঈদী মারা যাওয়ার পর ছাত্রলীগের অনেক নেতাকর্মী স্ট্যাটাস দিয়ে শোক জানিয়েছেন। তাহলে কি ছাত্রলীগের মাঝে বিএনপি-জামায়াত আদর্শের লোকজন আছে?

প্রশ্নোত্তরে ছাত্রলীগ সভাপতি সাদ্দাম হোসেন বলেন, ছাত্রলীগের যেসব নেতাকর্মী সাঈদীর মৃত্যুতে শোক প্রকাশ করে স্ট্যাটাস দিয়েছে, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে। ইতোমধ্যে আমাদের সংশ্লিষ্ট ইউনিটগুলো ব্যবস্থা গ্রহণ করা শুরু করেছে।

তিনি আরও বলেন, সাঈদীর মৃত্যুতে শুধু ছাত্রলীগ শোক জানিয়েছে এমনটি নয়। আমরা দেখেছি ২১ আগস্ট গ্রেনেড হামলায় যিনি অভিযুক্ত তিনি থেকে শুরু করে তাদের মূল রাজনৈতিক দল যুদ্ধাপরাধীর পক্ষে প্রকাশ্যে অংশ নিয়েছে। তার মৃত্যুতে শোক প্রকাশ করেছে।

শুধু তাই নয়, যুদ্ধাপরাধীদের বাঁচানোর জন্য বিএনপি অনেক আন্দোলন সংগ্রাম করেছে এবং অনেক ষড়যন্ত্র করেছে। বিএনপি যে যুদ্ধাপরাধীদের প্রধান মুখপাত্র শোক প্রকাশের মাধ্যমে প্রমাণ করেছে।

সাদ্দাম বলেন, ছাত্রলীগের নেতাকর্মীদের মধ্যে যারা শোক প্রকাশ করেছে, তাদের চিহ্নিত করা হচ্ছে। ইতোমধ্যে সংশ্লিষ্ট ইউনিটগুলো ব্যবস্থা নিতে শুরু করেছে। আমরা এ ব্যাপারে সজাগ আছি। এ নিয়ে কাজ চলছে।

কারণ বাংলাদেশ ছাত্রলীগের নির্দিষ্ট নিয়মের মধ্য দিয়ে আমরা কারও বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করি। বিশেষ করে যারা শৃঙ্খলা পরিপন্থি কাজে জড়িত তাদের বিষয়ে সবকিছু যাচাই-বাছাই করা হয়ে থাকে। সংশ্লিষ্টতা পেলে অবশ্যই সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে।

এদিকে জামায়াত নেতা মাওলানা দেলাওয়ার হোসাইন সাঈদীর মৃত্যু ঘিরে সারা দেশে নিজেদের ৬৮ নেতাকর্মীকে বহিষ্কার করেছে ছাত্রলীগ।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

গাইবান্ধায় রামের মূর্তি ‘অবমাননার’ প্রতিবাদে শাহবাগে মশাল মিছিল

অপতথ্য প্রচার নিয়ে বিবৃতি দিলেন এলজিআরডি প্রতিমন্ত্রী

সন্ধ্যার পর ফুটপাত দখল, রাস্তা জুড়ে চলছে চোরাই পণ্যের হাট

মাজারে মদ-গাঁজার আসর বন্ধের নির্দেশ ডিসি সারওয়ারের

ফেনীতে ইয়াবাসহ তাঁতী দল নেতা গ্রেপ্তার

সেই ঘটনায় ১৬ বছর পর প্রভার পাশে শিহাব শাহীন, তুললেন বিচারের প্রশ্ন

পরিবর্তন হচ্ছে ‘সীমান্ত’ ও ‘দিগন্ত’ ইউনিয়নের নাম

নতুন যুদ্ধবিরতির পরপরই লেবাননে ইসরায়লের ১২ হামলা  

‘পুকুর-ফিশারিজের জন্য সড়ক যেন নষ্ট না হয়’

ভক্তদের চাহিদায় বাড়ছে বিটিএসের শো

১০

শিক্ষায় গুরুত্ব দিলে বিশ্বের এক নম্বর জাতি হওয়া সম্ভব : শিক্ষামন্ত্রী

১১

ফুটবলযুদ্ধ নিয়ে নাটক ‘ফ্যান অব ব্রাজেন্টিনা’

১২

জীবনের গল্প নিয়ে আসছে ‘চাওয়া পাওয়া’

১৩

দেশজুড়ে বজ্রবৃষ্টির দাপট থাকবে আরও ৫ দিন

১৪

ফেনী জেলা যুবদলের স্থগিতাদেশ প্রত্যাহার

১৫

প্রতিবেশী দেশ মাদক ঢুকিয়ে ভবিষ্যৎ প্রজন্মকে ধ্বংস করতে চায় : প্রতিমন্ত্রী টুকু

১৬

ব্রাজিল ম্যাচে থাকবে রানীর শয়নকক্ষে পাওয়া ৫০০ বছরের পুরোনো ফুটবল

১৭

অফিসার্স ক্লাবে রূপালী ব্যাংকের নতুন এটিএম বুথ উদ্বোধন

১৮

প্রজ্ঞাপনের পর চাকরিরত ও পেনশন-অবসরে যেসব সুবিধা বাড়ল

১৯

ডেকে নিয়ে ব্যবসায়ীকে কুপিয়ে জখম, স্বর্ণের চেইন-টাকা লুট

২০
X