কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ২৬ ফেব্রুয়ারি ২০২৫, ০৭:৪৯ এএম
আপডেট : ২৬ ফেব্রুয়ারি ২০২৫, ১১:৫৩ এএম
অনলাইন সংস্করণ

নতুন ছাত্র সংগঠনের ঘোষণা আজ

নতুন ছাত্র সংগঠনের ঘোষণা আজ
নতুন ছাত্র সংগঠন। ছবি : সংগৃহীত

গণঅভ্যুত্থানে নেতৃত্ব দেওয়া বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের একাংশের মাধ্যমে আত্মপ্রকাশ ঘটতে যাচ্ছে নতুন ছাত্র সংগঠনের। বুধবার (২৬ ফেব্রুয়ারি) এই ছাত্র সংগঠনের আত্মপ্রকাশ ঘটবে বলে জানিয়েছে সংগঠনটি।

মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) বিকেল তিনটায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনে এক সংবাদ সম্মেলনের মাধ্যমে ঘোষণা করা হবে। বিষয়টি নিশ্চিত করেছেন সাবেক সমন্বয়ক আবু বাকের মজুমদার এবং জাহিদ আহসান।

তথ্যমতে, এ ছাত্র সংগঠনের নাম বিপ্লবী ছাত্র শক্তি হচ্ছে বলে জানিয়েছেন একাধিক সাবেক সমন্বয়ক। এর কেন্দ্রীয় আহ্বায়ক হচ্ছেন সাবেক আবু বাকের মজুমদার এবং সদস্য সচিব হচ্ছেন জাহিদ আহসান। এ ছাড়া ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার আহ্বায়ক হচ্ছেন হবেন আব্দুল কাদের এবং সদস্য সচিব মহির আলম।

এ ছাড়া কেন্দ্রীয় এবং ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার মুখপাত্র পদে নারী থাকছেন বলে জানা গেছে। কেন্দ্রীয় মুখপাত্র হচ্ছেন আশরেফা খাতুন এবং ঢাবি শাখার মুখপাত্র হচ্ছেন রাফিয়া রেহনুমা হৃদি।

জানা গেছে, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক সমন্বয়কদের উদ্যোগে আসছে নতুন এই ছাত্র সংগঠন। তারা বলছেন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সঙ্গে নতুন এই ছাত্র সংগঠনের কোনো সম্পর্ক নেই। এটি হবে সম্পূর্ণ স্বতন্ত্র একটি সংগঠন। ‘স্টুডেন্টস ফার্স্ট’, ‘বাংলাদেশ ফার্স্ট’ নীতিতে ছাত্র-নাগরিকের স্বার্থকে বাস্তবায়নের প্রয়াসই হবে এই ছাত্রসংগঠনের মূলমন্ত্র। বিশেষত নেতা নির্বাচনে নিয়মিত ছাত্রত্ব থাকাকে গুরুত্ব দিচ্ছেন তারা। এ ছাড়া নারীদের জন্য ‘কমফোর্ট পলিটিক্স’ তৈরির পরিকল্পনা তাদের।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

মানবতাবিরোধী অপরাধের মামলায় ইনুর রায় ৩০ জুন

দেশে স্বর্ণের দামে বড় লাফ, ভরি কত

ডেপুটি অ্যাটর্নি জেনারেল বদিউজ্জামান তপাদারের পদত্যাগ

চলন্ত মোটরসাইকেলে ইটের আঘাতে আহত সেই তরুণের মৃত্যু

শিবির নেতাকে ছুরিকাঘাতে খুন

দ্বিতীয় রাউন্ডে যেভাবে আর্জেন্টিনার মুখোমুখি হতে পারে কেপ ভার্দে

মালয়েশিয়া-বাংলাদেশ দ্বিপাক্ষিক আলোচনা ফলপ্রসূ হয়েছে : প্রধানমন্ত্রী

বিয়ের দাবিতে ১৮ দিন ধরে অবস্থান তরুণীর, অন্য মেয়েকে ঘরে তুললেন প্রেমিক

যে শহর কাঁদিয়েছিল ম্যারাডোনাকে, সেখানেই মেসির প্রতিশোধের মিশন

বাংলাদেশের জন্য দ্রুত মালয়েশিয়ার শ্রমবাজার খুলে দেওয়ার আহ্বান

১০

ডিজেলের দাম কমাচ্ছে মালয়েশিয়া

১১

৬০ দিনের মধ্যে চূড়ান্ত চুক্তির রোডম্যাপে একমত যুক্তরাষ্ট্র ও ইরান

১২

বাংলাদেশ-মালয়েশিয়া সম্পর্কের নতুন অধ্যায়ের প্রত্যাশা প্রধানমন্ত্রীর

১৩

৯২ বছরের অপেক্ষার অবসান ঘটিয়ে বিশ্বকাপে চমক দেখাল মিসর

১৪

ছাত্রলীগ নেতা সাকিব আল হাসান গ্রেপ্তার

১৫

কেপ ভার্দের রুপকথা চলছেই, স্পেনের পর উরুগুয়েকেও রুখে দিল

১৬

খাল খননে গলার কাঁটা অকেজো দুটি স্লুইচগেট

১৭

মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর সঙ্গে তারেক রহমানের বৈঠকে বাণিজ্য ও কর্মসংস্থানে নতুন সম্ভাবনা

১৮

ফুটবল ইতিহাসের অন্যতম সেরা গোলকিপিং! ২৩ শটের ঝড় সামলে ইরানের নায়ক যিনি

১৯

জ্বালানি সংকটেও স্পেনে কমেছে বিদ্যুৎ বিল, কারণ কী? 

২০
X