কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৮ ফেব্রুয়ারি ২০২৫, ০১:২৫ পিএম
আপডেট : ২৮ ফেব্রুয়ারি ২০২৫, ০২:৪৮ পিএম
অনলাইন সংস্করণ

নতুন রাজনৈতিক দলের শীর্ষ ১২ পদে যারা 

দলের শীর্ষ পদে মনোনীত নেতারা
দলের শীর্ষ পদে মনোনীত নেতারা। ছবি : সংগৃহীত

কিছুক্ষণ বাদেই ‘জাতীয় নাগরিক পার্টি’ নাম নিয়ে আত্মপ্রকাশ করতে যাচ্ছে তরুণদের নতুন রাজনৈতিক দল। জাতীয় নাগরিক কমিটি ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের উদ্যোগে আত্মপ্রকাশ হতে যাওয়া এই দলটিতে এরই মধ্যে শীর্ষ পদে কারা থাকছেন তা চূড়ান্ত হয়েছে।

শুক্রবার (২৮ ফেব্রুয়ারি) দলীয় সূত্রে জানা যায়, এই দলে আহ্বায়ক পদে থাকছেন নাহিদ ইসলাম। এ ছাড়া দলটির সিনিয়র যুগ্ম আহ্বায়ক হচ্ছেন সামান্তা শারমিন ও আরিফুল ইসলাম আদীব। ১নং যুগ্ম আহ্বায়কের পদ দেওয়া হচ্ছে নুসরাত তাবাসসুমকে ও সদস্যসচিবের পদ দেওয়া হচ্ছে আখতার হোসেনকে। সিনিয়র যুগ্ম সদস্যসচিবের পদ পাচ্ছেন তাসনিম জারা ও নাহিদা সারওয়ার নিবা এবং ১নং যুগ্ম সদস্যসচিব আরিফ সোহেল । পাশাপাশি হাসনাত আবদুল্লাহকে দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক ও সারজিস আলমকে উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক, নাসীরুদ্দীন পাটোয়ারীকে মুখ্য সমন্বয়ক এবং আব্দুল হান্নান মাসউদকে যুগ্ম মুখ্য সমন্বয়ক হিসেবে চূড়ান্ত করা হয়েছে।

জানা গেছে, নতুন রাজনৈতিক দলের কার্যনির্বাহী কমিটি ১৫১ সদস্যের হতে পারে। কোর-কমিটি হতে পারে ২৪ জনের। ঢাকা বিশ্ববিদ্যালয় ও বেসরকারি বিশ্ববিদ্যালয়সহ সারা দেশ থেকে নেতৃত্ব নিয়ে গঠিত হচ্ছে নতুন রাজনৈতিক দলটি। এই দলে ডাক্তার, ইঞ্জিনিয়ারসহ বিভিন্ন সেক্টরের জনপ্রিয়রা স্থান পাচ্ছেন। শীর্ষ দশ পদের তিন থেকে চারটিতে থাকছে নারী। এ ছাড়া উল্লেখযোগ্য সংখ্যক নারীর অংশগ্রহণ থাকবে এই দলে। জাতীয় নাগরিক কমিটির ফেসবুক পোস্টে গতকাল বলা হয়, জুলাইয়ের সাহসী নারীদের আমরা হারাতে দেব না। নতুন রাজনৈতিক দলসহ অন্য রাজনৈতিক প্ল্যাটফর্মে তাদের সামনের কাতারে দেখা যাবে।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটির উদ্যোগে গঠিত হতে যাওয়া নতুন দলের ‘জাতীয় নাগরিক পার্টি’ (এনসিপি) আত্মপ্রকাশ অনুষ্ঠান শুক্রবার (২৮ ফেব্রুয়ারি) বিকেল ৩টায়। রাজধানীর মানিক মিয়া এভিনিউয়ে এই আত্মপ্রকাশ অনুষ্ঠান হবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

লেবাননে যুদ্ধবিরতি কার্যকর হওয়ায় সুইজারল্যান্ডে যাচ্ছেন ট্রাম্পের দূত

একাদশে ২ পরিবর্তন নিয়ে হাইতির বিপক্ষে মাঠে নামছে ব্রাজিল

নেইমার বিশ্বের প্রথম ‘হোম অফিস’ করা খেলোয়াড় : ব্রাজিলের প্রেসিডেন্ট

ডিআর কঙ্গোতে ইবোলা ভাইরাসে শিশুসহ ৩০ জনের মৃত্যু

কাতারের উপহার দেওয়া বিমানই ট্রাম্পের নতুন ‘এয়ার ফোর্স ওয়ান’

অস্ট্রেলিয়াকে হারিয়ে বিশ্বকাপের নকআউটে যুক্তরাষ্ট্র

ইরান যুদ্ধে না জড়ানোয় চীনকে ধন্যবাদ দিলেন ট্রাম্প

নারায়ণগঞ্জে সিএনজি-প্রাইভেটকার সংঘর্ষে প্রাণ গেল শিশুর, আহত ৫

ইসরায়েলের সঙ্গে বাণিজ্য বন্ধের উদ্যোগ নরওয়ের

বিপৎসীমার ২০ সেন্টিমিটার নিচে বইছে তিস্তার পানি

১০

ফিফার পেজে বাংলায় ব্রাজিল বন্দনা

১১

রাজশাহীতে ককটেল বিস্ফোরণে পুলিশ সদস্য আহত

১২

শনিবার দীর্ঘসময় বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়

১৩

আমার ‘আইডল’ নেইমার হলেও সর্বকালের সেরা মেসি: লামিন ইয়ামাল

১৪

হাইতির বিপক্ষে যে কৌশলী একাদশ নিয়ে মাঠে নামতে পারে ব্রাজিল

১৫

সকাল ৯টার মধ্যে ঝড় হতে পারে যেসব জেলায়

১৬

হাইতি ছাড়াও যে ম্যাচের সমীকরণ ব্রাজিলের মাথা ব্যাথার কারণ

১৭

কাগজে ১২৭ শ্রমিক, মাঠে ৫০-এর নিচে : খাল খননে ‘অনিয়ম’

১৮

পরীক্ষার্থীদের জন্য তুরস্কে বিশ্বকাপের ম্যাচ দেখানো বন্ধ

১৯

যুক্তরাষ্ট্রে শত শত গোয়েন্দা কর্মীকে বহিষ্কারের পরিকল্পনা 

২০
X