কালবেলা ডেস্ক
প্রকাশ : ০৩ মার্চ ২০২৫, ০৪:২৯ পিএম
অনলাইন সংস্করণ

সরকারকে নির্বাচনের দিকে এগিয়ে যাওয়ার আহ্বান শামসুজ্জামান দুদুর

বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু। ছবি : সংগৃহীত
বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু। ছবি : সংগৃহীত

অন্তর্বর্তী সরকারকে নির্বাচনের দিকে এগিয়ে যাওয়ার আহ্বান জানিয়েছেন বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু। সোমবার (০৩ মার্চ) জাতীয় প্রেস ক্লাবে আয়োজিত এক অনুষ্ঠানে এ আহ্বান জানান তিনি।

শামসুজ্জামান দুদু বলেন, যদি অন্যান্য সময়ের মতো কথা দিয়েও কথা না রাখা হয়, স্বচ্ছ গ্রহণযোগ্য নির্বাচনে যদি ঘাটতি থাকে, তাহলে এই জাতি আবার একটি ভয়ংকর বিপদের মধ্যে পড়বে।

তিনি বলেন, একটি জাতীয় নির্বাচন দরকার। কারণ, এ দেশের মানুষ গত তিন টার্ম ভোট দিতে পারে নাই। আমরা এখনো দেশের জনগণের ভোটের অধিকার ফিরিয়ে দিতে পারি নাই। সরকার বাজার সিন্ডিকেট নিয়ন্ত্রণ করতে পারেনি। আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে পারেনি। তারপরেও দেশের জনগণের ন্যূনতম যে ভোটের অধিকার সেটা যদি ফিরিয়ে দিতে পারি তাহলে সংকট কিছুটা হলেও কাটতো।

দুদু বলেন, সরকার বলেছে স্বচ্ছতার সঙ্গে এই বছরের মধ্যে যাতে জাতীয় নির্বাচন হয়, সেই উদ্যোগ তারা হাতে নেবেন। এটা যদি কথার কথা না হয়, তাহলে বাংলাদেশের জন্য ভালো কিছুই অপেক্ষা করছে। এ সময় সরকারকে নির্বাচনের দিকে এগিয়ে যাওয়ার আহ্বান জানান তিনি।

তিনি বলেন, দেশে অনেক রাজনৈতিক দল আছে। সবার সঙ্গে আলোচনা করে নির্বাচনের দিকে এগিয়ে যাওয়াই ভালো হবে। সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়ে বিএনপির এই নেতা বলেন, সংকট এখনো কাটেনি। সংকট মোকাবিলায় সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে। বাংলাদেশের শত্রু আছে। পার্শ্ববর্তী দেশ আর অন্য কেউ হোক। আমরা যদি ঐক্যবদ্ধ থাকতে পারি। তাহলে কেউ আমাদের ক্ষতি করতে পারবে না।

শামসুজ্জামান দুদু বলেন, এটা কিন্তু প্রথম গণঅভ্যুত্থান না। আজকে যারা গণঅভ্যুত্থান করে ফ্যাসিজমের হাত থেকে দেশ ও জাতিকে মুক্ত করেছেন, সেইসব মহান শহীদদের সালাম জানাই। তারা ক্ষণজন্মা মানুষ, তরুণ- এ জাতির ভবিষ্যৎ। তারা জাতি পুনর্নির্মাণে নিজেদের উৎসর্গ করেছেন। অনেকে আহত হয়ে বিছানায় আছেন। তাদের সুচিকিৎসা আমরা নিশ্চিত করতে পারছি না। বারবার তারা রাস্তায় নেমে আসছেন। কিন্তু নব্বইয়ের যে ছাত্র-গণঅভ্যুত্থান তখন কিন্তু ৩০ দিনের মধ্যে নির্বাচন করা সম্ভব হয়েছিল। এখন কোথায় যেন আটকে যাচ্ছে বারবার। বুঝছি সংকট বাড়ছে, বুঝছি এভাবে চলতে পারে না, বুঝছি এটা যদি বেশি টেনে নিয়ে যাই ষড়যন্ত্রকারীরা লাভবান হতে পারে। জানার পরও একটি সাধারণ নির্বাচন, জাতীয় নির্বাচন দেওয়া হচ্ছে না।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সোসাইটি ফর পিস অ্যান্ড প্রগ্রেসের চেয়্যারম্যান আলবার্ট পি কস্টা। এ সময় জাতীয় প্রেস ক্লাবের সভাপতি কবি হাসান হাফিজ, সাংবাদিক ও লেখক জামাল উদ্দিন জামালসহ আরও অনেকে উপস্থিত ছিলেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাংলাদেশি ব্রাজিল প্রেমীদের সাড়া দিলেন নেইমার

শেষ মুহূর্তের গোলে নকআউট পর্বে জার্মানি

এনসিপির এমপিদের ৬ জনই শিবিরের সঙ্গে যুক্ত ছিল : আব্দুল্লাহ হিল বাকী

অবশেষে ১-১ গোলে সমতায় ফিরল জার্মানি

অফসাইড নয়, যে কারণে বাতিল হলো জার্মানির গোল

স্কটল্যান্ড ম্যাচের আগে ব্রাজিল শিবিরে দুঃসংবাদ

প্রধানমন্ত্রীর হাত থেকে পুরস্কার নিলেন ফুলবাড়িয়ার মিতুল

প্রথমার্ধে জার্মানির বিপক্ষে ১-০ গোলে এগিয়ে আইভোরি কোস্ট

বিশ্বকাপে পরের ম্যাচেই যে ৩ রেকর্ড ভাঙতে পারেন মেসি

৬৮ বছর পর যে রেকর্ড দেখল ২০২৬ বিশ্বকাপ

১০

ছাত্রশক্তিকে শিবিরশক্তিতে রূপান্তরের আনুষ্ঠানিক প্রক্রিয়া শুরু : আব্দুল কাদের

১১

নজর কাড়ছেন নেইমার সঙ্গী ব্রুনা বিয়ানকার্দি

১২

মুখ ঢেকে কথা বলার খেসারত, দেখলেন বিশ্বকাপে প্রথমবার লাল কার্ড

১৩

৭২ বছরেও অক্ষত বিশ্বকাপের যে রেকর্ড

১৪

সুইডেনকে উড়িয়ে গ্রুপের শীর্ষে নেদারল্যান্ডস

১৫

হরমুজ বন্ধের ঘোষণায় লেবাননে হামলা বন্ধের নির্দেশ নেতানিয়াহুর

১৬

তিনটি ইউনিয়নেরই নাম পরিবর্তনের নির্দেশ প্রধানমন্ত্রীর

১৭

ব্যবসায়ী বাশারের গ্রেপ্তার নিয়ে মুখ খুললেন ববি 

১৮

বিশ্বকাপে পাকিস্তানকে হারিয়ে বাংলাদেশের নতুন ইতিহাস

১৯

সকাল ৯টার মধ্যে ঝড়সহ বজ্রবৃষ্টি হতে পারে যেসব অঞ্চলে

২০
X