কালবেলা ডেস্ক
প্রকাশ : ২১ আগস্ট ২০২৩, ০৩:৫৫ পিএম
আপডেট : ৩০ সেপ্টেম্বর ২০২৩, ১২:৪৪ পিএম
অনলাইন সংস্করণ

দেশজুড়ে সর্বজন বিপ্লবী দলের ‘অহিংস’ হরতালের ডাক

ছবি : কালবেলা
ছবি : কালবেলা

জাতীয় সরকারের দাবিতে মঙ্গলবার (২২ আগস্ট) দেশজুড়ে দিনব্যাপী ‘অহিংস’ হরতালের ডাক দিয়েছে প্রকৌশলী ম ইনামুল হকের নেতৃত্বাধীন সর্বজন বিপ্লবী দল। তবে হরতালে সব গণপরিবহন চলবে বলে জানিয়েছেন তিনি।

শনিবার (১২ আগস্ট) রাজধানীর শাহবাগ জাতীয় জাদুঘরের সামনে ভোটাধিকার ও গণতন্ত্রের দাবিতে দলটির আয়োজিত রোডমার্চ ও পথসভায় এই ঘোষণা দেন ম ইনামুল হক।

সোমবার হরতালের বিষয়ে নিজের ফেসবুকে দেওয়া পোস্টে সর্বজন বিপ্লবী দলের প্রধান প্রকৌশলী ম ইনামুল হক লিখেছেন, জনগণের ভোটের অধিকার ও গণতন্ত্র ফিরাতে সর্বাত্মক আন্দোলনে নেমে পড়ুন। কারুর মুখ চেয়ে আর নয়, আগামী ২২ আগস্ট আমাদের ডাকা পূর্ণদিবস অহিংস হরতালে যোগ দিন। বাংলাদেশে ভোটকেন্দ্র দখল, কালো আইন, কালো টাকার নির্বাচন আর নয়।

তিনি বলেন, বাংলাদেশে বিগত ৫২ বছরের ইতিহাসে কেবল ১৯৯১ সালে তত্ত্বাবধায়ক সরকারের অধীনে মানুষ বিনা বাধায় ভোট দিতে পেরেছে। তত্ত্বাবধায়ক সরকারের অধীন নির্বাচনেই ২০০৯ সালে শেখ হাসিনা ক্ষমতায় আসেন। কিন্তু তিনি ক্ষমতায় এসে নির্বাচনী কালাকানুনসহ ভোটকেন্দ্র দখল, ভোট ডাকাতি, জাল ভোট ইত্যাদির মাধ্যমে জনগণের ভোট দেওয়ার অধিকার হরণ করেছেন। আমরা বিগত ৩০ জানুয়ারি ২০২১ থেকে শাহবাগে প্রতি শনিবার বিকেল ৪টায় জনগণের ভোটের অধিকার ও গণতন্ত্রের দাবিতে সমাবেশ করে আসছি।

তিনি আরও বলেন, আমাদের কথা- বাংলাদেশের রাজনীতি দেশের ভেতরে বা বাইরে থেকে কারোর স্বার্থে ‘রিমোট কন্ট্রোল’-এ আর নয়। দেশের রাজনীতি হবে জনগণের স্বার্থে, জনগণের ইচ্ছায়। বাংলাদেশ হবে ‘জনগণতান্ত্রিক বাংলাদেশ’। এই দেশে রাজা নেই, তাই কোনো প্রজাও নেই। এই দেশটা কারোর বাপেরও নয়। মহান মুক্তিযুদ্ধের মাধ্যমে অর্জিত এই দেশ সবার, সর্বজনের। আমরা জনগণের ভোটাধিকার ফিরে পাওয়া, ডিজিটাল আইন বাতিল ও ‘জাতীয় সরকার’-এর অধীনে ভোটকেন্দ্র দখলমুক্ত, কালো আইন, কালো টাকামুক্ত নির্বাচন করার লক্ষ্যে ১৭ দফা রোড ম্যাপ দিয়েছি।

শেখ হাসিনা পঞ্চদশ সংশোধনীর ‘জাল সংবিধান’ দিয়ে ক্ষমতা ধরে রাখতে পারবেন না বলে মন্তব্য করে জনগণের স্বতঃস্ফূর্ত সমর্থনে ২২ আগস্ট দেশব্যাপী পূর্ণদিবস অহিংস হরতাল পালনের আহ্বান জানান তিনি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

৬৮ বছর পর যে রেকর্ড দেখল ২০২৬ বিশ্বকাপ

ছাত্রশক্তিকে শিবিরশক্তিতে রূপান্তরের আনুষ্ঠানিক প্রক্রিয়া শুরু : আব্দুল কাদের

নজর কাড়ছেন নেইমার সঙ্গী ব্রুনা বিয়ানকার্দি

মুখ ঢেকে কথা বলার খেসারত, দেখলেন বিশ্বকাপে প্রথমবার লাল কার্ড

৭২ বছরেও অক্ষত বিশ্বকাপের যে রেকর্ড

সুইডেনকে উড়িয়ে গ্রুপের শীর্ষে নেদারল্যান্ডস

হরমুজ বন্ধের ঘোষণায় লেবাননে হামলা বন্ধের নির্দেশ নেতানিয়াহুর

তিনটি ইউনিয়নেরই নাম পরিবর্তনের নির্দেশ প্রধানমন্ত্রীর

ব্যবসায়ী বাশারের গ্রেপ্তার নিয়ে মুখ খুললেন ববি 

বিশ্বকাপে পাকিস্তানকে হারিয়ে বাংলাদেশের নতুন ইতিহাস

১০

সকাল ৯টার মধ্যে ঝড়সহ বজ্রবৃষ্টি হতে পারে যেসব অঞ্চলে

১১

খেলাধুলার পাশাপাশি লেখাপড়াতেও এগিয়ে যেতে হবে : প্রধানমন্ত্রী

১২

শ্রীরামচন্দ্রের অবমাননার প্রতিবাদে বিভিন্ন জেলায় মানববন্ধন 

১৩

রোববার মালয়েশিয়া সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী

১৪

‘বনলতা এক্সপ্রেস’র পর ফের জুটি বাঁধছেন রাজ–সাবিলা?

১৫

ককরোচ জনতা পার্টির বিক্ষোভ / অনুমতি দেয়নি প্রশাসন, শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে অনড় সিজেপি  

১৬

অপমৃত্যুর ঘটনায় পুলিশকে না জানিয়ে মরদেহ হস্তান্তর, ৩ চিকিৎসককে শোকজ

১৭

হাছন রাজার গান ও জীবনদর্শন নিয়ে বিশেষ আয়োজন

১৮

১২ ফুট লম্বা অজগর উদ্ধার, বনে অবমুক্ত

১৯

জুলাই অভ্যুত্থানকে কুক্ষিগত করার চেষ্টায় জামায়াত-এনসিপি : মোনায়েম মুন্না 

২০
X