মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ৯ আষাঢ় ১৪৩৩
কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ০৬ মার্চ ২০২৫, ১০:৫৭ পিএম
অনলাইন সংস্করণ

একটি গোষ্ঠী মব জাস্টিসের নামে বিশৃঙ্খলা তৈরি করছে : আমিনুল হক 

পল্লবী থানা বিএনপি ও যুবদলের যৌথ উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিলে বক্তব্য দেন আমিনুল হক। ছবি : কালবেলা
পল্লবী থানা বিএনপি ও যুবদলের যৌথ উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিলে বক্তব্য দেন আমিনুল হক। ছবি : কালবেলা

একটি গোষ্ঠী দেশে মব জাস্টিসের নামে বিশৃঙ্খলা তৈরি করে আইন নিজের হাতে তুলে নিচ্ছে বলে মন্তব্য করেছেন বিএনপির কেন্দ্রীয় ক্রীড়াবিষয়ক সম্পাদক ও ঢাকা মহানগর উত্তরের আহ্বায়ক আমিনুল হক।

বৃহস্পতিবার (৬ মার্চ) বিকেলে রাজধানীর পল্লবী ৭ নম্বর সেকশনে পল্লবী থানা বিএনপি ও যুবদলের যৌথ উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিলে তিনি এ মন্তব্য করেন।

আমিনুল হক বলেন, মব জাস্টিসের নামে তারা দেশের আইন অন্যায়ভাবে নিজেদের হাতে তুলে নিয়ে দেশে একটা অরাজকতা ও বিশৃঙ্খলার পরিস্থিতি তৈরি করছে। আজকে দেশের বিভিন্ন জায়গায় রাতের অন্ধকারে পাড়া-মহল্লায় অনৈতিক কাজ করে একটা বিশৃঙ্খলা চলছে। এটা কখনোই আমরা কামনা করি না।

তিনি বলেন, সেই বিশৃঙ্খলার কারণে বাংলাদেশের মানুষের আইনের প্রতি যে আস্থা, যে বিশ্বাস ছিল- এটা আস্তে আস্তে ভেঙে যাচ্ছে এবং এর দায়-দায়িত্ব কিন্তু এই অন্তর্বর্তী সরকারকেই নিতে হবে।

অন্তর্বর্তী সরকারকে উদ্দেশ্য করে বিএনপির এই কেন্দ্রীয় নেতা বলেন, দেশের রাষ্ট্রীয় প্রতিষ্ঠানের ভেতরে যে অস্থিতিশীল অবস্থা রয়েছে, এর অন্যতম কারণ হচ্ছে- আপনারা আইনের মাধ্যমে, প্রশাসনের মাধ্যমে ও শৃঙ্খলার মাধ্যমে কোনো কিছুই নিয়ন্ত্রণ করতে পারছেন না।

আমিনুল হক বলেন, আজকে লেবু কিনতে গিয়েও মানুষ হিমশিম খাচ্ছে। নিত্যপণ্যের বাজারে আওয়ামী সিন্ডিকেট এখনো রয়েছে। অন্তর্বর্তী সরকারের উচিত, অতি দ্রুত দেশে আওয়ামী ব্যবসায়ী সিন্ডিকেট ভেঙে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে আনা।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

জননিরাপত্তা নিশ্চিত করতে পুলিশের 'ফোর্স মবিলাইজেশন ড্রিল'

সারওয়ার আলম তার কর্মের খেসারত দিলেন

১৪৯ পেনাল্টির ৩৩টিতেই ব্যর্থ মেসি

হতাশা ভুলিয়ে ইতিহাস গড়া গোল, মেসির লিডে বিরতিতে আর্জেন্টিনা

বিশ্বকাপে সর্বোচ্চ গোলের মালিক মেসি

ইতিহাসের দুয়ারে দাঁড়িয়ে পেনাল্টি নষ্ট করে রেকর্ড গড়ার সুযোগ মিস মেসির!

দক্ষ তরুণরাই ডিজিটাল অর্থনীতির পাওয়ার হাউজ : রাহিতুল

অবিশ্বাস্য! পেনাল্টি মিস মেসির

সিলেট নগরবাসীর সহযোগিতা চাইলেন সিসিক প্রশাসক

প্যারোলে মুক্তি পেলেন সাবেক মেয়র

১০

আজকের দিনেই ‘হাত দিয়ে গোল’ করে ইংল্যান্ডকে হারিয়েছিল আর্জেন্টিনা

১১

চীনে পৌঁছেছেন প্রধানমন্ত্রী

১২

৭ কলেজের সব নথিতে ‘ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি’ নাম ব্যবহারের নির্দেশনা

১৩

ইসরায়েলি সীমান্তের কাছে হিজবুল্লাহর গোপন ড্রোন কারখানার সন্ধান

১৪

বিএটি বাংলাদেশের নতুন হেড অব ট্যালেন্ট, কালচার অ্যান্ড ইনক্লুশন রাইয়ান আহমেদ

১৫

গৃহবধূর আপত্তিকর ভিডিও ফাঁস, যুবকের বিরুদ্ধে মামলা

১৬

অস্ট্রিয়ার বিপক্ষে আর্জেন্টিনার একাদশে আছেন যারা

১৭

কালবেলার সাংবাদিককে কুপিয়ে জখম

১৮

ট্রাম্পের কথায় চলবে না ইসরায়েল: নেতানিয়াহু

১৯

ক্যালকুলেটরে হিসাব করে ‘ঘুষ’ চাইলেন সরকারি কর্মকর্তা, ভিডিও ভাইরাল

২০
X