কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ০৮ মার্চ ২০২৫, ০৯:২৩ পিএম
অনলাইন সংস্করণ

‘মানুষ খোঁজখবর নেওয়ার আগে জানতে চায় নির্বাচন কবে’

ডেজার ইফতার মাহফিলে বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু। ছবি : কালবেলা
ডেজার ইফতার মাহফিলে বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু। ছবি : কালবেলা

বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু বলেছেন, কারও সঙ্গে দেখা হলে আগে মানুষ শরীর-স্বাস্থ্য, পরিবারের খোঁজখবর নিতেন। আর এখন মানুষ আগে জানতে চায় নির্বাচন কবে হবে।

শনিবার (৮ মার্চ) সন্ধ্যায় রাজধানী রমনা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন প্রাঙ্গণে এক ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। ইফতার মাহফিলের আয়োজন করে ডুয়েট প্রাক্তন জাতীয়তাবাদী ছাত্রদল অ্যাসোসিয়েশন (ডেজা)।

দুদু বলেন, নির্বাচন কবে হবে। কারও সঙ্গে দেখা হলে আগে মানুষ তার শরীরের, পরিবারে খোঁজখবর নিতেন। এখন মানুষ আগে জানতে চায় নির্বাচন কবে হবে। অবশ্য আমাদের প্রধান উপদেষ্টা নিশ্চিত করেছেন এবং বলেছেন, ‘আগামী ডিসেম্বরের মধ্যে নির্বাচন হবে’।

তিনি বলেন, ’২৪ এর মহাপ্লাবন, ছাত্রজনতার আত্মত্যাগের মধ্য দিয়ে ১৭ বছরের ফ্যাসিস্ট হাসিনা পালিয়ে গেছে। সে সময় মনে হয়েছে জিয়াউর রহমানের সাহসিকতার কথা, ‘আমি মেজর জিয়া স্বাধীনতা ঘোষণা করছি’। স্বাধীনতা তো মানুষের কথা স্বাধীনতা, মানুষের অধিকারের কথা।

তিনি বলেন, আমরা স্বাধীনতার পর দেখেছি অনেকে স্বাধীনতার পর একদলীয় শাসন কায়েম করেছিল, আর আমাদের নেতা জিয়াউর রহমান বহুদলীয় গণতন্ত্র দিয়েছিলেন।

বিএনপির এ নেতা বলেন, ১৭ বছরে ফ্যাসিস্ট মানুষের টুঁটি চেপে ধরে রেখেছিল। ’২৪ সালের ৫ আগস্ট আবারও একদলীয় শাসন প্রতিষ্ঠাকারী নেতার কন্যা শেখ হাসিনা পালিয়ে গেছেন। অথচ পালিয়ে যাওয়ার আগে ফ্যাসিস্ট হাসিনা বলতেন, ‘শেখ মুজিবের মেয়ে পালায় না’ কিন্তু সে ঠিকই পালিয়েছে।

‘আমরা যেন আবার একক কর্তৃত্বের মধ্যে না পড়ি’ সবাইকে এ আহ্বান জানান দুদু।

ডেজার সভাপতি প্রকৌশলী মো. রুহুল আলমের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক প্রকৌশলী কে এম আসাদুজ্জামান চুন্নুর সঞ্চালনায় ইফতার মাহফিলে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন রাজউকের চেয়ারম্যান প্রকৌশলী রিয়াজুল ইসলাম রিজু, বিএনপির বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক সহসম্পাদক প্রকৌশলী মো. আশরাফ উদ্দিন বকুল, ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনের সাধারণ সম্পাদক অধ্যাপক ড. প্রকৌশলী সাব্বির মোস্তফা খান।

এ ছাড়া প্রকৌশলী আব্দুস সালাম খান, নেয়াজ উদ্দিন ভূঁইয়া, হেলাল উদ্দিন তালুকদার, নাজমুল হুদা খন্দকার, মো. মাঈনউদ্দিন, মো. ইসমাঈল হোসেন বিদ্যুৎ প্রমুখ।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

জীবনের প্রথম খিঁচুনি কি ক্যানসারের লক্ষণ? যা বলছে গবেষণা

ফৌজদারি অপরাধে দণ্ড নির্ধারণে অভিন্ন মানদণ্ড চায় আইন কমিশন

প্রেসিডেন্সি ইউনিভার্সিটিতে বিজনেস ডিপার্টমেন্টে এআই নিয়ে ২ দিনের কর্মশালা

সুইস পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠক করলেন আব্বাস আরাগচি

সুইজারল্যান্ডে যুক্তরাষ্ট্র-ইরান আলোচনা শুরু

১০০০তম বিশ্বকাপ ম্যাচ: সংখ্যার আড়ালে লুকানো চমকপ্রদ তথ্য

‘তারেক রহমান বিদেশনীতিতে নাহিদ ইসলামের পথ অনুসরণ করছেন’

যুবককে পিটিয়ে বৈদ্যুতিক শক দিয়ে হত্যা, পুলিশের গাড়ি অবরুদ্ধ

কোরবানির হাটে অবিক্রিত সেই ভাইরাল উট নিয়ে নতুন সিদ্ধান্ত 

দোকান ভাড়ার বিরোধে ব্যবসায়ী খুন, আসামির যাবজ্জীবন

১০

রাতের মধ্যে ঝড়সহ বজ্রবৃষ্টি হতে পারে যেসব অঞ্চলে

১১

সমঝোতার প্রথম ধারা যুক্তরাষ্ট্র বাস্তবায়ন করতে পারেনি : ইরান

১২

পাকিস্তানি মধ্যস্থতাকারীদের সঙ্গে মার্কিন প্রতিনিধিদলের সাক্ষাৎ

১৩

যুবদল নেতা মাসুদ হত্যা মামলার আসামি পাহাড় থেকে গ্রেপ্তার

১৪

গুলি করতে করতে হেঁটে যাচ্ছেন যুবক, ভিডিও ভাইরাল

১৫

ডিসি সারওয়ার আলমকে প্রত্যাহার করে যেখানে পদায়ন করল সরকার

১৬

জাতীয় কবির দর্শন ছড়িয়ে দিতে ‘নজরুল বর্ষ’ পালনের সিদ্ধান্ত

১৭

স্কুলশিক্ষার্থীকে হত্যার অভিযোগ, অভিযুক্তদের গ্রেপ্তারের দাবিতে সড়ক অবরোধ

১৮

অস্ট্রেলিয়ার কাছে ‘অসহায় আত্মসমর্পণ’ টাইগারদের

১৯

মীর শাহে আলম ও জনতুষ্টিবাদ

২০
X