কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ১০ মার্চ ২০২৫, ০৮:২৫ পিএম
অনলাইন সংস্করণ

‘ন্যায়-ইনসাফের সমাজ প্রতিষ্ঠায় রমজানের শিক্ষাকে কাজে লাগাতে হবে’

রাজধানীর ইব্রাহীমপুরে এক ইফতার মাহফিলে বক্তব্য দেন ডা. শফিকুর রহমান। ছবি : কালবেলা
রাজধানীর ইব্রাহীমপুরে এক ইফতার মাহফিলে বক্তব্য দেন ডা. শফিকুর রহমান। ছবি : কালবেলা

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, মাহে রমজান আত্মশুদ্ধি, তাকওয়া ও আল্লাহর নৈকট্য লাভের মাস। এ মাসের বরকতকে কাজে লাগিয়ে সবাইকে আত্মগঠনে মনোনিবেশ করতে হবে। তিনি বলেন, রমজান শুধু রোজা রাখার মাস নয়, এটি ন্যায় ও ইনসাফের সমাজ প্রতিষ্ঠার শিক্ষাও দেয়।

সোমবার (১০ মার্চ) রাজধানীর ইব্রাহীমপুরে মনিপুর স্কুল মিলনায়তনে কাফরুল থানা দক্ষিণ জামায়াত আয়োজিত এক ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

থানা আমির অধ্যাপক আনোয়ারুল করিমের সভাপতিত্বে এবং সেক্রেটারি আবু নাহিদের পরিচালনায় ইফতার মাহফিলে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও ঢাকা মহানগরী উত্তরের নায়েবে আমির আব্দুর রহমান মূসা এবং সেক্রেটারি ড. মুহাম্মদ রেজাউল করিম।

এছাড়াও উপস্থিত ছিলেন- কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য লস্কর মুহাম্মদ তাসলিম, মহানগরী কর্মপরিষদ সদস্য শহিদুল্লাহ, শাহ আলম তুহিন, জসিম উদ্দিন, নাজমুল হাসান খানসহ অন্য নেতারা।

প্রধান অতিথির বক্তব্যে ডা. শফিকুর রহমান বলেন, বিশ্বনবি (সা.) মাহে রমজানের আগমনের জন্য অধীর আগ্রহে অপেক্ষা করতেন। তিনি এ মাসের বরকত ও রহমত পাওয়ার জন্য দোয়া করতেন। পবিত্র কোরআন নাজিলের কারণে এ মাস বিশেষ মর্যাদার অধিকারী হয়েছে। এ মাসেই ইসলামের বড় বড় বিজয় অর্জিত হয়েছে, যার মধ্যে বদর যুদ্ধ ও মক্কা বিজয় অন্যতম।

তিনি আরও বলেন, পবিত্র রমজান মাসে আল্লাহ তায়ালা জান্নাতের দরজাগুলো উন্মুক্ত করে দেন এবং জাহান্নামের দরজাগুলো বন্ধ করে দেন। রোজার মাধ্যমে তাকওয়া অর্জন করলে আল্লাহ আমাদের গুনাহগুলো ক্ষমা করে দেবেন। তাই এ মাসকে যথাযথভাবে কাজে লাগিয়ে ন্যায়-ইনসাফভিত্তিক সমাজ প্রতিষ্ঠার পথ সুগম করতে হবে।

বিশেষ অতিথির বক্তব্যে ড. রেজাউল করিম বলেন, মাহে রমজান গুনাহ মাফের মাস এবং তাকওয়া অর্জনের শ্রেষ্ঠ সুযোগ। এ মাসের শিক্ষাকে বাস্তব জীবনে কাজে লাগিয়ে ইসলামি কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠার জন্য ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান তিনি।

ওই ইফতার মাহফিলে জামায়াত নেতারা ছাড়াও স্থানীয় বিভিন্ন স্তরের ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

নৃত্যাঞ্চলের ৩০০ শিল্পীর ভরতনাট্যম নৃত্যে মন্ত্রমুগ্ধ সন্ধ্যা

হুট করেই আংটিবদল, কাকে বিয়ে করছেন গায়ক শেখ সাদী?

ইলিয়াস আলী গুমের বর্ণনা তুলে ধরলেন সাক্ষী

বিশ্বকাপের ফুটবল বানানো দেশটিই কখনো ফুটবল খেলেনি!

১০০ জনকে নিয়োগ দেবে ডাম ফাউন্ডেশন, বেতন ৪১ হাজার টাকা

ডিসি সারওয়ার আলমকে প্রত্যাহার

সেতু কর্তৃপক্ষের উদ্যোগে কর্মচারী প্রশিক্ষণ কর্মসূচির সমাপ্তি

মালয়েশিয়ার পথে প্রধানমন্ত্রী

আদ্‌-দ্বীনের প্রতি গণস্বাস্থ্য কেন্দ্রের সংহতি, দ্রুত চালুর দাবি

বিশ্বকাপের নকআউট পর্ব নিশ্চিত করল যেসব দল

১০

বিমানবন্দরে পৌঁছেছেন প্রধানমন্ত্রী

১১

‘একটাও সামনে আইবি না, একদম মাইরা ফেলামু’, ভাইরাল ভিডিওর তদন্ত শুরু

১২

মান্ডায় ড্যাফোডিল ইন্সটিটিউট অব আইটির স্থায়ী ক্যাম্পাস

১৩

নারী কেলেঙ্কারির অভিযোগে ট্রাফিক সার্জেন্টকে প্রত্যাহার

১৪

জর্ডানে সন্ত্রাসবাদের দায়ে ৬ জনের মৃত্যুদণ্ড কার্যকর

১৫

কক্সবাজার বিমানবন্দরে ইয়াবাসহ নারী আটক

১৬

দুদকের মামলায় চার দিনের রিমান্ডে মাসুদ উদ্দিন চৌধুরী 

১৭

যুক্তরাষ্ট্রের সঙ্গে বৈঠকের সময় জানাল ইরান

১৮

একদিন ম্যানেজ হলেই আগস্টে মিলবে লম্বা ছুটি

১৯

অভিনেতা আলভীর ১০ দিনের রিমান্ড চেয়েছে ডিবি

২০
X