কালবেলা ডেস্ক
প্রকাশ : ১৩ মার্চ ২০২৫, ০১:২১ এএম
আপডেট : ১৩ মার্চ ২০২৫, ০১:২৫ এএম
অনলাইন সংস্করণ

এবার হাসনাতের ‘ফুলস্টপ’!

জাতীয় নাগরিক পার্টির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ। ছবি : সংগৃহীত
জাতীয় নাগরিক পার্টির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ। ছবি : সংগৃহীত

জাতীয় নাগরিক পার্টির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ ফেসবুকে করা এক পোস্টে ‘ফুল স্টপ’ বলে সংক্ষিপ্ত মন্তব্য করেছেন।

বুধবার (১২ মার্চ) রাতে সাদিকুর রহমান খানের একটি ফেসবুক স্ট্যাটাস শেয়ার করে এ মন্তব্য করেন তিনি।

হাসনাতের শেয়ার করা সাদিকুর রহমানের স্ট্যাটাসে বলা হয়েছে, শাহবাগ এমনি এমনি অ্যাক্টিভ হয়নি। শাহবাগকে অ্যাক্টিভ করা হয়েছে বিশেষ একটা কারণে। আওয়ামী লীগকে নিয়েই ইলেকশন করার ছক দিল্লী থেকে চলে এসেছে। পেছনের অনেকগুলো শক্তি এই ব্যাপারে কাজ করা শুরু করে দিয়েছে। এই মুহূর্তে ‘ভালো’ আওয়ামী লীগারদের নিয়ে আওয়ামী লীগকে আপাতত ইলেকশনের মাঠে তোলা হবে। এরপর আওয়ামী লীগের মিটিং মিছিল বা হরতালে আর কোনো বাঁধা দেওয়া যাবে না।

এরপর একে একে আওয়ামী লীগের নেতারা দেশে ফিরে আসবেন। এক বা দুই টার্ম পর কোন এক সুষ্ঠু ইলেকশনের মাধ্যমে আওয়ামী লীগকে ক্ষমতায় আনা হবে। যেমন ২০০৮ সালে আনা হয়েছিল।

স্পষ্ট করে বলছি, এই উদ্যোগের বিরুদ্ধে যাওয়ার ক্ষমতা ইউনূসের নাই। তবে এই ক্ষমতা আমাদের তথা জনগণের আছে। একটা কথা মনে রাখবেন, জিয়াউর রহমান আওয়ামী লীগকে রাজনীতিতে ফেরার সুযোগ করে দিয়েছিলো। এই উদারতার কাফফারা জিয়া নিজের প্রাণ দিয়ে দিয়েছিলেন। ২০০৯ এ আসার পর তো আর্মি অফিসারদের উপর ম্যাসাকার করলো। এবার যদি আসতে পারে, আমাদের খুঁজে খুঁজে ওরা খুন করবে। আমরা কেউ বেঁচে থাকতে পারবো না।

কাজেই, উত্তরপাড়া থেকে যেই উদ্যোগ নেওয়া হচ্ছে, সেই উদ্যোগের বিরুদ্ধে এখনই যদি সরব না হন, আমার আপনার মৃত্যুপরোয়ানা জারি হয়ে যাবে। আওয়ামী লীগের বিচার হওয়ার আগে কোন ইলেকশনে আওয়ামী লীগ অংশগ্রহণ করতে পারবে না। মিছিল করতে পারবে না। মিটিং করতে পারবে না।

রক্তের দাগ শুকায় নাই। এই রক্তের মর্ম উত্তরপাড়া বুঝবে না, কারণ রক্ত তো আর ওরা দেয়নি। রক্ত দিয়েছি আমরা। এই দায়ও আমাদেরই।

কোন ভালো আওয়ামী লীগ খারাপ আওয়ামী লীগের প্রশ্নে আমরা যেতে চাই না। আমাদের কাছে আওয়ামী লীগের একটাই পরিচয়। আওয়ামী লীগ খুনি। আমাদের ভাই বোনদের হত্যাকারী। খুনিদের স্থান ইলেকশন না। খুনিদের স্থান কারাগার।

আশার কথা হলো, দেশের প্রধান রাজনৈতিক দলগুলো এখন পর্যন্ত এই ষড়যন্ত্রে তাল দেয় নাই। বরং বিচারিক প্রক্রিয়ায় আওয়ামী লীগ নিষিদ্ধ হোক, এইটা বাংলাদেশের প্রধান রাজনৈতিক দলগুলোরও চাওয়া। এই চাওয়া নিয়ে অনতিবিলম্বে জাতীয় ঐক্য চাই।

ইলেকশন জুনে হোক, জুলাইয়ে হোক, ডিসেম্বরে হোক, কোন আপত্তি নাই। বাট সেই ইলেকশনে আওয়ামী লীগ থাকতে পারবে না। নৌকা মার্কা থাকতে পারবে না, এইটা হলো কথা।

নির্বাচনে আওয়ামী লীগকে আনার চেষ্টা যে করবে,তাকেই জাতীয় শত্রু ঘোষণা করতে হবে। এক জুলাই গেছে, প্রয়োজনে আমরা আবার রাস্তায় নামবো। তাও আওয়ামী লীগের ফিরে আসার কোন রিস্ক আমরা নিতে পারবো না। আওয়ামী লীগকে অবশ্যই নিষিদ্ধ করতে হবে। যেভাবে ইউরোপ নাজিদের নিষিদ্ধ করেছে।

এর বাইরে গিয়ে ভালো আওয়ামী লীগের মুখোশ পড়িয়ে আওয়ামী লীগকে পুনর্বাসনের কোনো নির্বাচন এই দেশে হতে দেওয়া হবে না।

কেউ যদি আওয়ামী লীগকে পুনর্বাসন করতে চায়, আওয়ামী লীগকে রেখে ইনক্লুসিভ ইলেকশন চায়, এবার আর সুশীলতার ধার ধারবো না। আপা গেছে যেই পথে, তাকে বা তাদেরকেও সেই পথেই যেতে হবে।

লাউড এন্ড ক্লিয়ার।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাজারে আগুন নেভাতে গিয়ে যুবকের মৃত্যু

স্বপ্নে দেখা তরুণী জীবিত! মৃত্যুর ১৮ দিন পর কবর খুঁড়লেন স্বজনরা

৯৬ ঘণ্টা পর চারজনকে থানায় হস্তান্তর, শূন্যরেখায় এখনো ৫ নাগরিক

কুড়িগ্রামে রেললাইনে ট্রাক উল্টে যাওয়ায় ভোগান্তিতে যাত্রীরা

রোনালদোই কি পর্তুগালের সবচেয়ে বড় বোঝা?

শ্বশুরবাড়ির এলাকায় চুরি করতে গিয়ে আটক জামাতা

রেললাইনে উল্টে গেল ট্রাক, কুড়িগ্রামের সঙ্গে ট্রেন যোগাযোগ বন্ধ

সাভারে ‘ঘুষের নামে লাখ লাখ টাকা চাঁদা উত্তোলন ও আত্মসাতের’ অভিযোগ ভিত্তিহীন

ইরানের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র রাখার পক্ষে ট্রাম্প

দেশের ভোকেশনাল স্কুলগুলোতে জাপানি ভাষা শেখানো হোক

১০

অভিযোগ দিয়ে ফেরার পথে বাদীপক্ষের ওপর হামলা, থানায় আশ্রয় নিয়েও মেলেনি রক্ষা

১১

ঘর থেকে ডেকে উঠানে নিয়ে ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা

১২

শেষ কবে গোলের দেখা পেয়েছিলেন পর্তুগালের মহাতারকা?

১৩

রিজার্ভ চুরি / সাবেক গভর্নরসহ ৬৪ ব্যক্তি-প্রতিষ্ঠানের সম্পৃক্ততা মিলেছে

১৪

কিউএস ওয়ার্ল্ড ইউনিভার্সিটি র‍্যাংকিংয়ে বৈশ্বিক অবস্থান ধরে রাখল ডিআইইউ

১৫

লড়াই করেও অভিষেকটা রাঙাতে পারল না উজবেকিস্তান

১৬

জি৭ সম্মেলনে ট্রাম্পের ‘আমি-ই বস’ মন্তব্যে হাসির রোল

১৭

প্রয়াত বাবার নামে এলো মন্ত্রণালয়ের আমন্ত্রণপত্র, সংসদে আবেগাপ্লুত ছেলে

১৮

দুপুরের মধ্যে ব্যাপক ঝড়-বৃষ্টির শঙ্কা, নদীবন্দরেও সতর্কতা

১৯

একই পরিবারের ৩ মাদককারবারি আটক, বাড়ি জ্বালিয়ে দিল বিক্ষুব্ধ জনতা 

২০
X