কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ১৩ মার্চ ২০২৫, ০৯:০১ পিএম
অনলাইন সংস্করণ

তারেক রহমান একটি মানবিক বাংলাদেশ গড়তে চান : আমিনুল হক

ঢাকা কলেজস্থ ভোলা জেলা ছাত্রকল্যাণ পরিষদের ইফতার মাহফিলে বক্তব্য রাখেন আমিনুল হক। ছবি : কালবেলা
ঢাকা কলেজস্থ ভোলা জেলা ছাত্রকল্যাণ পরিষদের ইফতার মাহফিলে বক্তব্য রাখেন আমিনুল হক। ছবি : কালবেলা

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এ দেশের সাধারণ মানুষকে সঙ্গে নিয়ে ঐক্যবদ্ধ থেকে একটি মানবিক বাংলাদেশ গড়তে চান বলে জানিয়েছেন দলটির কেন্দ্রীয় ক্রীড়াবিষয়ক সম্পাদক ও ঢাকা মহানগর উত্তরের আহ্বায়ক আমিনুল হক।

বৃহস্পতিবার (১৩ মার্চ) ঢাকা কলেজ অডিটোরিয়ামে ঢাকা কলেজস্থ ভোলা জেলা ছাত্র কল্যাণ পরিষদের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা জানান।

আমিনুল হক বলেন, স্বৈরাচারমুক্ত বাংলাদেশে তারেক রহমান এ দেশের সাধারণ মানুষকে সাথে নিয়ে ঐক্যবদ্ধ থেকে আগামীতে একটি সুন্দর সমাজ এবং একটি সমৃদ্ধশালী বাংলাদেশ গড়তে চান। একটি মানবিক বাংলাদেশ গড়তে চান। সেই মানবিক বাংলাদেশ গড়ার লক্ষ্যে এ দেশের সাধারণ মানুষকে সাথে নিয়েই ঐক্যবদ্ধ হয়ে আমরা কাজ করব।

তিনি বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনায় ও নেতৃত্বে তার আদর্শকে ধারণ করে আমরা রাজনীতি করি। সেই রাজনীতির মূল লক্ষ্য হচ্ছে, বিএনপি সবকিছুর ঊর্ধ্বে গিয়ে ঐক্যবদ্ধ রয়েছে। আমরা সকলে ঐক্যবদ্ধ রয়েছি। ঐক্যবদ্ধ থেকেই গত ১৭ বছর আন্দোলন-সংগ্রাম করে স্বৈরাচার শেখ হাসিনার পতন ঘটিয়েছি। সামনেও আমাদের ঐক্যবদ্ধ থেকে সকল ষড়যন্ত্র মোকাবিলা করে সফল হতে হবে।

ঢাকা কলেজস্থ ভোলা জেলা ছাত্র কল্যাণ পরিষদের সভাপতি সাইফুল ইসলাম শাকিলের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মাকসুদুর রহমান মাসুদের সঞ্চালনায় এতে ঢাকা কলেজের অধ্যক্ষ অধ্যাপক এ কে এম ইলিয়াসসহ অন্যরা বক্তব্য রাখেন।

এর আগে আমিনুল হক মিরপুর-১ নম্বরে একটি রেস্টুরেন্টে মিরপুর বাংলা কলেজ ছাত্রদলের নেতাকর্মীদের সাথে সৌজন্য সাক্ষাৎ করেন এবং মিরপুর থানার ১৩নং ওয়ার্ড বিএনপি ও শেরেবাংলা নগর থানার ২৭নং ওয়ার্ড বিএনপির উদ্যোগে ইফতার বিতরণ কর্মসূচিতে অংশ নেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ছুরিকাঘাতে শিবির নেতাকে হত্যা, যুবদল নেতা বহিষ্কার

দেশের নারী উদ্যোক্তা আন্দোলনের অগ্রদূত সেলিমা আহমাদ

ভোর চারটায় উঠে কারখানায় যাওয়া সেই শ্রমিকই বিশ্বকাপের নকআউটে তুললেন জার্মানিকে

অফসাইডে বাতিল হলো ইরানের গোল

মেসিকে ছাড়িয়ে রেকর্ড বইয়ে ইয়ামাল

পেলের ৬৮ বছরের রেকর্ডে ভাগ বসালেন ইয়ামাল

বাংলাদেশকে ১ হাজার ফুটবল উপহার দিল পাকিস্তান

ককটেল বিস্ফোরণের সূত্র ধরে কবরস্থানে অভিযান, এক বালতি ককটেল উদ্ধার

সৌদির জালে ৪ গোল দিয়ে বুঝিয়ে দিল স্পেন আছে স্পেনেই

স্বামী পরিত্যাক্তা নারীকে ধর্ষণচেষ্টা ও হত্যা, বৃদ্ধ গ্রেপ্তার

১০

মালয়েশিয়ায় বন্দি বাংলাদেশিদের ফেরানোর আশ্বাস প্রধানমন্ত্রীর

১১

মিয়ানমারে আটক ২৭ বাংলাদেশিকে ফেরাতে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা

১২

তুরস্ক, হাইতি ও তিউনিসিয়া যে কারণে বিশ্বকাপ থেকে বাদ

১৩

বারান্দা থেকে পড়ে অভিনেত্রী ঝিলিকের মৃত্যু, স্বামীর জামিন নামঞ্জুর

১৪

আকাশ পথে ইয়াবা পাচারকালে নারী আটক

১৫

আর্জেন্টিনা-অস্ট্রিয়ার কতবার দেখা হয়েছিল, গোল কয়টি ও জয় বেশি কার?

১৬

চমক দিয়ে দল ঘোষণা করল ভারত

১৭

একসঙ্গে ৫ প্রবাসীর মৃত্যুতে শোকে কাতর গ্রামবাসী

১৮

২৪ মিনিটেই স্পেনের ৩ গোল

১৯

ছয় জেলায় বজ্রপাতে তিন মাদ্রাসাছাত্রসহ ১১ জনের মৃত্যু

২০
X