কালবেলা ডেস্ক
প্রকাশ : ২২ আগস্ট ২০২৩, ০৭:০৪ পিএম
আপডেট : ২২ আগস্ট ২০২৩, ০৭:২১ পিএম
অনলাইন সংস্করণ

গ্রেনেড হামলা বিএনপির সবচেয়ে বড় প্রমাণিত অপরাধ : ওয়ার্কার্স পার্টি

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

একুশে আগস্টের গ্রেনেড হামলা বিএনপির সবচেয়ে বড় প্রমাণিত অপরাধ বলে মন্তব্য করেছে বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি। মঙ্গলবার (২২ আগস্ট) ১৪ দলের অন্যতম শরিক এই দলের পক্ষ থেকে গণমাধ্যমে পাঠানো বিবৃতিতে এ মন্তব্য করা হয়েছে।

ওয়ার্কার্স পার্টির পলিটব্যুরোর দুদিনের সভা শেষে গৃহীত প্রস্তাবে একুশে আগস্টের ঘটনা নিয়ে বিএনপি মহাসচিবের মন্তব্যকে দুর্ভাগ্যজনক আখ্যা দিয়ে বলা হয়, এটি আবার প্রমাণিত হলো যে, প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ আওয়ামী লীগ নেতৃত্বের বিনাশ সাধনের জন্য বিএনপির নেতৃত্ব কর্তৃক সংঘটিত ওই ঘটনা সম্পর্কে তারা অনুতপ্ত নয় বরং একইভাবে ওই অপরাধকে জায়েজ করার চেষ্টায় তারা তাদের পুরোনো অপচেষ্টাকে আজ পর্যন্ত অব্যাহত রেখেছে।

ওয়ার্কার্স পার্টির গৃহীত প্রস্তাবে বলা হয়, ২১ আগস্টের গ্রেনেড হামলার ঘটনা বিএনপির সবচেয়ে বড় প্রমাণিত অপরাধ।

বিবৃতিতে আরও বলা হয়, কেবল বিচারেই নয়, জজ মিয়া নাটকের প্রকৃত উদঘাটনের মধ্য দিয়ে এই অপরাধ আরও বিশেষভাবে প্রমাণিত হয়েছে। বিএনপি মহাসচিব ২১ আগস্টের ঘটনাকে দুঃখজনক বলে কুম্ভীরাশ্রু বর্ষণ করলেও তাদের পুরোনো খেলা অনুসারে এবারও আওয়ামী লীগের ঘাড়ে ওই হামলার দায় চাপিয়ে দেওয়ার চেষ্টা করেছেন।

ওয়ার্কার্স পার্টির প্রস্তাবে একুশে আগস্টের বিচার প্রক্রিয়া উচ্চ আদালতে দ্রুত সম্পন্ন করে অপরাধীদের সাজা নিশ্চিত করার দাবি জানান হয়। পলিটব্যুরোর দুই দিনব্যাপী সভার শেষ দিনে পার্টির সভাপতি কমরেড রাশেদ খান মেনন সভাপতিত্ব করেন।

সভায় বক্তব্য রাখেন পার্টির সাধারণ সম্পাদক ফজলে হোসেন বাদশা, পলিটব্যুরো সদস্য আনিসুর রহমান মল্লিক, ড. সুশান্ত দাস, মাহমুদুল হাসান মানিক, নুর আহমদ বকুল, কামরুল আহসান, আমিনুল ইসলাম গোলাপ, মুস্তফা লুৎফুল্লাহ, অধ্যাপক নজরুল ইসলাম হক্কানী, হাজী বশিরুল আলম, অধ্যাপক নজরুল হক নীলু, আলী আহমেদ, এনামুল হক এমরান প্রমুখ।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ড্রেসিংরুমে চিঠি রেখে যুক্তরাষ্ট্র ছাড়ল ইরান

মহাসড়কের পাশে অজ্ঞাত নারীর মরদেহ, পাশে মিলল লাল শাড়ি

‘ব্রেকিং ব্যাড’ খ্যাত হলিউড তারকার ইসলাম গ্রহণ

হারপিক ঢেলে ‘আর্জেন্টিনার জার্সি’ বানাল নজরুল বিশ্ববিদ্যালয়ের ব্রাজিল সমর্থকরা

উচ্চশিক্ষায় কৃত্রিম বুদ্ধিমত্তা নিয়ে শিক্ষক প্রশিক্ষণ সিরিজ শুরু করল ইউল্যাব

মাদক সেবনের অভিযোগে সিনিয়র-জুনিয়রের সংঘর্ষ, হাসপাতালে উভয় শিক্ষার্থী

যুক্তরাষ্ট্র-ইরান আলোচনার পর কত কমল তেলের দাম?

পাহাড়ি ঢলে ঘরের সঙ্গে ভেসে গেলেন যুবক

যুক্তরাষ্ট্রের কয়েক ডজন প্রতিষ্ঠানের ওপর বাণিজ্যিক বিধিনিষেধ চীনের

বিক্রয় উৎকর্ষতায় সম্মাননা পেলেন এসএ গ্রুপের সেরা পরিবেশক ও বিক্রয়কর্মীরা

১০

আটবার ঘর তুলেছি, পদ্মায় সব নিয়ে গেল

১১

হরমুজ প্রণালি ও লেবানন নিয়ে নতুন দফারফা

১২

নতুন কর্মসূচি ঘোষণা দিল ১১ দলীয় জোট

১৩

চাকরি দিচ্ছে হীড বাংলাদেশ, ৫০ বছরেও আবেদন

১৪

মানবতাবিরোধী অপরাধের মামলায় ইনুর রায় ৩০ জুন

১৫

দেশে স্বর্ণের দামে বড় লাফ, ভরি কত

১৬

ডেপুটি অ্যাটর্নি জেনারেল বদিউজ্জামান তপাদারের পদত্যাগ

১৭

চলন্ত মোটরসাইকেলে ইটের আঘাতে আহত সেই তরুণের মৃত্যু

১৮

শিবির নেতাকে ছুরিকাঘাতে খুন

১৯

দ্বিতীয় রাউন্ডে যেভাবে আর্জেন্টিনার মুখোমুখি হতে পারে কেপ ভার্দে

২০
X