কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ১৬ মার্চ ২০২৫, ০৫:৩৩ পিএম
অনলাইন সংস্করণ

ষড়যন্ত্র রুখে দিতে প্রস্তুত থাকার নির্দেশনা মহানগর পূর্ব ছাত্রদলের 

খিলগাঁও রেলগেট স্টাফ কোয়ার্টার মাঠে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের এক নম্বর ওয়ার্ড ছাত্রদলের কর্মিসভা। ছবি : কালবেলা
খিলগাঁও রেলগেট স্টাফ কোয়ার্টার মাঠে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের এক নম্বর ওয়ার্ড ছাত্রদলের কর্মিসভা। ছবি : কালবেলা

সামনের দিনগুলোতে যে কোনো প্রকার ষড়যন্ত্র রুখে দিতে প্রস্তুত থাকার নির্দেশনা দিয়েছে জাতীয়তাবাদী ছাত্রদল। ঢাকা মহানগর পূর্ব শাখার ছাত্রদের নেতারা সংগঠনটির কর্মীদের গুপ্ত সংগঠন ও অনুপ্রবেশকারীদের বিষয় সতর্ক থাকারও নির্দেশনা দিয়েছেন।

রোববার (১৬ মার্চ) রাজধানীর খিলগাঁও রেলগেট স্টাফ কোয়ার্টার মাঠে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের এক নম্বর ওয়ার্ড ছাত্রদলের কর্মিসভা ২০২৫ অনুষ্ঠিত হয়। সভায় ঢাকা মহানগর পূর্বের নেতারা তৃণমূলের কর্মীদের প্রতি এমন নির্দেশনা দিয়েছেন।

কেন্দ্রীয় ছাত্রদলের নির্দেশনা অনুযায়ী প্রতিটি ওয়ার্ডে কর্মিসভা করছে ঢাকা মহানগর পূর্ব ছাত্রদল। এই শাখার আওতাধীন ২৭টি ওয়ার্ড রয়েছে। ১ মার্চ থেকে ওয়ার্ডভিত্তিক এই কর্মিসভা শুরু হয়েছে। আগামী ১৩ মের মধ্যে বাকি ওয়ার্ডগুলোতে কর্মিসভা সম্পন্ন হবে।

নেতাকর্মীদের ঐক্যবদ্ধ রাখা, সাংগঠনিক কার্যক্রমকে আরও গতিশীল করা এবং বিতর্কিত কর্মকাণ্ড থেকে দূরে রাখতেই ওয়ার্ডভিত্তিক কর্মিসভা করছে ছাত্রদল।

সমাবেশে শহীদ নুরুজ্জামান জনির স্মরণে ১ মিনিট নীরবতা পালন করা হয় এবং জনির খুনিদের বিচার দাবি করা হয়। পাশাপাশি সমাবেশ থেকে খালেদা জিয়ার রোগ মুক্তি কামনা এবং তারেক রহমানকে বীরের বেশে দেশে ফিরিয়ে আনার জন্য প্রস্তুত থাকতে বলা হয়।

আজকের সভায় প্রধান অতিথি ছিলেন ঢাকা মহানগর পূর্ব ছাত্রদলের সভাপতি সোহাগ ভূইয়া। প্রধান বক্তা ছিলেন মহানগর পূর্ব ছাত্রদলের সাধারণ সম্পাদক আব্দুল হান্নান মজুমদার। সভায় আরও বক্তব্য দেন সংগঠনের জ্সিনিয়র সহ সভাপতি আব্দুল্লাহ জামাল চৌধূরী আদিত্য, সহ সভাপতি আরমান হোসেন বাপ্পি, আক্তার হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুর রহিম রাজিব ও রশিদ উল ইসলাম তানজিম, সাংগঠনিক সম্পাদক আজিম উদ্দিন আবিদ।

সভার সভাপতিত্ব করেন খিলগাঁও থানা ছাত্রদলের আহ্বায়ক মনিরুজ্জামান হীরা এবং সঞ্চালন করেন খিলগাঁও থানা ছাত্রদলের সদস্য সচিব বেনজির আহমেদ রাতুল।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাজারে আগুন নেভাতে গিয়ে যুবকের মৃত্যু

স্বপ্নে দেখা তরুণী জীবিত! মৃত্যুর ১৮ দিন পর কবর খুঁড়লেন স্বজনরা

৯৬ ঘণ্টা পর চারজনকে থানায় হস্তান্তর, শূন্যরেখায় এখনো ৫ নাগরিক

কুড়িগ্রামে রেললাইনে ট্রাক উল্টে যাওয়ায় ভোগান্তিতে যাত্রীরা

রোনালদোই কি পর্তুগালের সবচেয়ে বড় বোঝা?

শ্বশুরবাড়ির এলাকায় চুরি করতে গিয়ে আটক জামাতা

রেললাইনে উল্টে গেল ট্রাক, কুড়িগ্রামের সঙ্গে ট্রেন যোগাযোগ বন্ধ

সাভারে ‘ঘুষের নামে লাখ লাখ টাকা চাঁদা উত্তোলন ও আত্মসাতের’ অভিযোগ ভিত্তিহীন

ইরানের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র রাখার পক্ষে ট্রাম্প

দেশের ভোকেশনাল স্কুলগুলোতে জাপানি ভাষা শেখানো হোক

১০

অভিযোগ দিয়ে ফেরার পথে বাদীপক্ষের ওপর হামলা, থানায় আশ্রয় নিয়েও মেলেনি রক্ষা

১১

ঘর থেকে ডেকে উঠানে নিয়ে ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা

১২

শেষ কবে গোলের দেখা পেয়েছিলেন পর্তুগালের মহাতারকা?

১৩

রিজার্ভ চুরি / সাবেক গভর্নরসহ ৬৪ ব্যক্তি-প্রতিষ্ঠানের সম্পৃক্ততা মিলেছে

১৪

কিউএস ওয়ার্ল্ড ইউনিভার্সিটি র‍্যাংকিংয়ে বৈশ্বিক অবস্থান ধরে রাখল ডিআইইউ

১৫

লড়াই করেও অভিষেকটা রাঙাতে পারল না উজবেকিস্তান

১৬

জি৭ সম্মেলনে ট্রাম্পের ‘আমি-ই বস’ মন্তব্যে হাসির রোল

১৭

প্রয়াত বাবার নামে এলো মন্ত্রণালয়ের আমন্ত্রণপত্র, সংসদে আবেগাপ্লুত ছেলে

১৮

দুপুরের মধ্যে ব্যাপক ঝড়-বৃষ্টির শঙ্কা, নদীবন্দরেও সতর্কতা

১৯

একই পরিবারের ৩ মাদককারবারি আটক, বাড়ি জ্বালিয়ে দিল বিক্ষুব্ধ জনতা 

২০
X