কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ১৮ মার্চ ২০২৫, ১০:৪৩ পিএম
অনলাইন সংস্করণ

বিএনপি নেতা নজরুল ইসলাম খানের স্ত্রী আর নেই

বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খানের সহধর্মিণী অলিফা আকতার কান্তা ইসলাম মারা গেছেন। ছবি : সংগৃহীত
বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খানের সহধর্মিণী অলিফা আকতার কান্তা ইসলাম মারা গেছেন। ছবি : সংগৃহীত

বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খানের সহধর্মিণী অলিফা আকতার কান্তা ইসলাম মারা গেছেন। মঙ্গলবার (১৮ মার্চ) ইফতারের আগে রাজধানীর ইউনাইটেড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।

তার বয়স হয়েছিল ৭০ বছর। তিনি মৃত্যুকালে স্বামী, এক ছেলে, দুই মেয়ে, নাতি-নাতনিসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান গণমাধ্যমকে এ তথ্য জানিয়েছেন।

অলিফা আকতার কান্তা ইসলামের মৃত্যুতে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর গভীর শোক জানিয়ে শোক-সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা প্রকাশ করেছেন। এদিকে মৃত্যুর খবর শুনে তাৎক্ষণিকভাবে হাসপাতালে ছুটে যান মির্জা ফখরুল।

শায়রুল কবির খান জানান, আগামীকাল বুধবার (১৯ মার্চ) বাদ জোহর বনানী ডিওএইচএস মসজিদে নামাজের জানাজা শেষে মিরপুরে শ্বশুর-শাশুড়ির কবরের পাশে অলিফা আকতার কান্তা ইসলামকে দাফন করা হবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

দুই গ্রামের বাসিন্দাদের সংঘর্ষে নিহত ১

ট্রাম্পের হুমকিতে সুইজারল্যান্ডে আলোচনা স্থগিত, কঠোর বার্তা ইরানের

আনোয়ার ইব্রাহিমের সঙ্গে তারেক রহমানের বৈঠক শুরু

রাস্তা ভেঙে নদীর সঙ্গে একাকার

কাতারের বৃহৎ এলএনজি উৎপাদন ও রপ্তানি কেন্দ্রে বিস্ফোরণ

খোলা ম্যানহোলে পড়ে নারীর মৃত্যু

লেবানন থেকে সেনা প্রত্যাহার করবে না ইসরায়েল : নেতানিয়াহু

পুত্রাজায়ায় তারেক রহমানকে মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর উষ্ণ অভ্যর্থনা

ঢাকাসহ দেশের ৯ জেলায় দুপুরের মধ্যে ঝড়বৃষ্টির আশঙ্কা

২০ বছরের হাফ ভাড়ার প্রতিদানে শিক্ষার্থীরা কী দিল?

১০

ছুরিকাঘাতে শিবির নেতাকে হত্যা, যুবদলের মুকুল বহিষ্কার

১১

দেশের নারী উদ্যোক্তা আন্দোলনের অগ্রদূত সেলিমা আহমাদ

১২

ভোর চারটায় উঠে কারখানায় যাওয়া সেই শ্রমিকই বিশ্বকাপের নকআউটে তুললেন জার্মানিকে

১৩

অফসাইডে বাতিল হলো ইরানের গোল

১৪

মেসিকে ছাড়িয়ে রেকর্ড বইয়ে ইয়ামাল

১৫

পেলের ৬৮ বছরের রেকর্ডে ভাগ বসালেন ইয়ামাল

১৬

বাংলাদেশকে ১ হাজার ফুটবল উপহার দিল পাকিস্তান

১৭

বিস্ফোরণের সূত্র ধরে কবরস্থানে অভিযান, এক বালতি ককটেল উদ্ধার

১৮

সৌদির জালে ৪ গোল দিয়ে বুঝিয়ে দিল স্পেন আছে স্পেনেই

১৯

স্বামী পরিত্যাক্তা নারীকে ধর্ষণচেষ্টা ও হত্যা, বৃদ্ধ গ্রেপ্তার

২০
X