কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ২০ মার্চ ২০২৫, ০৪:০১ পিএম
অনলাইন সংস্করণ

বিএনপিকে অবমূল্যায়ন করার সুযোগ নেই : ফারুক 

জয়নুল আবদিন ফারুক। ছবি : সংগৃহীত
জয়নুল আবদিন ফারুক। ছবি : সংগৃহীত

বিএনপিকে আন্ডারস্টিমেট (অবমূল্যায়ন) করার কোনো সুযোগ নেই বলে মন্তব্য করেছেন দলটির চেয়াপারসনের উপদেষ্টা জয়নুল আবদিন ফারুক।

বৃহস্পতিবার (২০ মার্চ) জাতীয় প্রেস ক্লাবে জাতীয়তাবাদী প্রজন্ম-৭১ কেন্দ্রীয় কমিটির উদ্যোগে আয়োজিত ‘বর্তমান প্রেক্ষাপট : সাংবিধানিক অধিকার ও গ্রহণযোগ্য নির্বাচন’- শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।

জয়নুল আবদিন ফারুক বলেন, আজকে যারা বড় বড় কথা বলেন, সেকেন্ড রিপাবলিক, গণপরিষদের নির্বাচন, কমিশনার ও ইউনিয়ন পরিষদের মেম্বারদের নির্বাচনের কথা বলেন, তাদেরকে বলে দিতে চাই- বাংলাদেশে বিএনপিকে আন্ডারস্টিমেট করার সুযোগ নেই।

তিনি বলেন, হাসিনা নরেন্দ্র মোদির আশ্রয়ে থেকে ড. ইউনূস সরকারকে অস্থিতিশীল করার প্রচেষ্টা চালাচ্ছে। তাই, অন্তর্বর্তীকালীন সরকারের কাছে আমাদের অনুরোধ থাকবে, আপনাদের সমালোচনা হবে; আলোচনা হবে, কিন্তু আপনারা মনোবল হারাবেন না। আমরা আপনাকে সমর্থন দিচ্ছি এবং দিয়ে যাব। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান স্পষ্টভাবে বলে দিয়েছেন, আপনারা হারলে বাংলাদেশ হেরে যাবে। জাতীয়তাবাদী শক্তি হেরে যাবে।

অন্তবর্তীকালীন সরকারের উদ্দেশে ফারুক বলেন, আপনাদের আশেপাশের কিছু লোক আপনাদেরকে নিরাশ করার পরিকল্পনা করছে। এদেরকে সতর্ক করে দেন অথবা বের করে দেন। নির্বাচন বানচাল করার জন্য যারা ষড়যন্ত্র করছে। তাদের সেই ষড়যন্ত্র রুখে দিতে বলে। আমাদের ঐক্য থাকতে হবে। বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রাখতে হবে।

তিনি বলেন, অবিচার যারা করেছেন, তারা নির্মমভাবে ক্ষমতা থেকে বিতাড়িত হয়েছেন। আওয়ামী লীগ হচ্ছে সেটির উদাহরণ। হাসিনা বাংলাদেশকে ধ্বংস করার যে চক্রান্ত করেছিল। আল্লাহ তাআলার রহমতে ছাত্র-জনতার আন্দোলনে হাসিনার পতন হয়েছে। বিএনপির নেতাকর্মীদের চিন্তা করার কোনো কারণ নাই, নির্বাচন হবে বলেও জানান তিনি।

জাতীয়তাবাদী প্রজন্ম ৭১ কেন্দ্রীয় কমিটির প্রতিষ্ঠাতা সভাপতি ঢালী আমিনুল ইসলাম রিপনের সভাপতিত্বে এবং ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আইয়ূব আহমেদ শাহিনের সঞ্চালনায় আলোচনা সভায় বিএনপির স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক মীর সরফত আলী সপু, নির্বাহী কমিটির সদস্য আবু নাসের মুহাম্মদ রহমাতুল্লাহ, অ্যাডভোকেট রফিক সিকদার, মৎস্যজীবী দলের সাবেক সদস্য সচিব আব্দুর রহিম প্রমুখ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

কিউএস ওয়ার্ল্ড ইউনিভার্সিটি র‍্যাংকিংয়ে বৈশ্বিক অবস্থান ধরে রাখল ডিআইইউ

লড়াই করেও অভিষেকটা রাঙাতে পারল না উজবেকিস্তান

জি৭ সম্মেলনে ট্রাম্পের ‘আমি-ই বস’ মন্তব্যে হাসির রোল

প্রয়াত বাবার নামে এলো মন্ত্রণালয়ের আমন্ত্রণপত্র, সংসদে আবেগাপ্লুত ছেলে

দুপুরের মধ্যে ব্যাপক ঝড়-বৃষ্টির শঙ্কা, নদীবন্দরেও সতর্কতা

একই পরিবারের ৩ মাদককারবারি আটক, বাড়ি জ্বালিয়ে দিল বিক্ষুব্ধ জনতা 

যুক্তরাষ্ট্রের হাসপাতালে বন্দুক হামলা, গুলিতে নিহত ১

মালদ্বীপের সামুদ্রিক পর্যটনে বাংলাদেশি মোশারফ হোসেনের সাফল্যের দীপ্ত পদচারণা

গুদামে আটকা ৩৪০ টন চাল / মেয়াদোত্তীর্ণ ডিওতে খাদ্য সহায়তা থেকে বঞ্চিত উপকারভোগীরা

‘লোকসানের আলু’ মহাসড়কে, হিমাগার ভাড়া বৃদ্ধির প্রতিবাদে অবরোধ

১০

বিছানায় মুক্তিপণের চিঠি, ময়লার ভাগাড়ে মিলল শিশুর বস্তাবন্দি মরদেহ

১১

ঢাকার ১২০ গুরুত্বপূর্ণ স্পটে বসছে এআই ক্যামেরা

১২

উজবেকিস্তানের বিপক্ষে বিরতির পরও এগিয়ে আছে কলম্বিয়া

১৩

পারমাণবিক অস্ত্র ইস্যুতে যুক্তরাষ্ট্রের শর্ত মেনে নিল ইরান

১৪

ধর্ষণে শিশু অন্তঃসত্ত্বার ঘটনায় স্বেচ্ছাসেবক দলের সেই নেতাকে অব্যাহতি

১৫

২০৩০ বিশ্বকাপ খেলবেন কি না, নিজেই জানালেন মেসি

১৬

তেলের দাম আবারও কমেছে, যুদ্ধবিরতি চুক্তির প্রভাবে বাজারে স্বস্তি

১৭

তিন দিন ধরে নিখোঁজ গৃহবধূ, থানায় জিডি

১৮

নতুন দায়িত্বে সমাজকল্যাণমন্ত্রী ডা. জাহিদ

১৯

যুক্তরাষ্ট্র-ইরান সমঝোতার ১৪ দফা প্রকাশ, কে কী সুবিধা পেল

২০
X