কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ২৪ মার্চ ২০২৫, ০৯:১২ পিএম
অনলাইন সংস্করণ

নেপালের প্রধানমন্ত্রীর সঙ্গে ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদকের বৈঠক

নেপালের প্রধানমন্ত্রী কে পি শর্মা ওলি ও  বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক। ছবি : সংগৃহীত
নেপালের প্রধানমন্ত্রী কে পি শর্মা ওলি ও বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক। ছবি : সংগৃহীত

কাঠমান্ডুতে নেপালের প্রধানমন্ত্রী কে পি শর্মা ওলির সঙ্গে বৈঠক করেছেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক।

সোমবার (২৪ মার্চ) সকালে তাদের মধ্যে এ আলোচনা হয় বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায় বাংলাদেশের বিপ্লবী ওয়ার্কার্স পার্টি।

এতে বলা হয়, সোমবার (২৪ মার্চ) সকালে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক নেপালের প্রধানমন্ত্রী ও নেপালের কমিউনিস্ট পার্টি - ইউএমএলের প্রেসিডেন্ট কমরেড কে পি শর্মা ওলির সাথে কাঠমান্ডুতে তার সরকারি বাসভবনে সাক্ষাৎ করেন এবং প্রায় দেড়ঘণ্টা বাংলাদেশ - নেপাল সম্পর্কসহ দুই পার্টির দ্বিপাক্ষিক বিষয়াদি নিয়ে বিস্তারিত কথা বলেন। নেতারা উপমহাদেশের পরিস্থিতিসহ আন্তর্জাতিক কমিউনিস্ট আন্দোলন নিয়েও মতবিনিময় করেন।

মতবিনিময়কালে সাইফুল হক বাংলাদেশের জুলাই-আগস্ট গণঅভ্যুত্থান ও গণঅভ্যুত্থান পরবর্তী পরিস্থিতি এবং আসন্ন জাতীয় নির্বাচনসহ গণতান্ত্রিক উত্তরণের চ্যালেঞ্জসমূহ নিয়েও আলোচনা করেন।

প্রধানমন্ত্রী কে পি ওলি গণঅভ্যুত্থানে বিজয়ী বাংলাদেশের জনগণকে অভিনন্দন জানান এবং আশাবাদ ব্যক্ত করেন যে, পরিবর্তনের জনআকাঙ্ক্ষা ধারণ আগামী জাতীয় নির্বাচনের মধ্য দিয়ে বাংলাদেশের জনগণ তাদের রাজনৈতিক প্রতিনিধি নির্বাচন করবে যাতে বাংলাদেশ গণতন্ত্রের পথে হাঁটতে পারে। তিনি বলেন, বাংলাদেশের স্থিতিশীলতা এই অঞ্চলের নিরাপত্তা ও উন্নয়নের জন্য জরুরি।

আলোচনাকালে সাইফুল হক বাংলাদেশের বিপ্লবী ওয়ার্কার্স পার্টি ও বাংলাদেশের জনগণের পক্ষ থেকে প্রধানমন্ত্রী ও তার সরকারকে ধন্যবাদ জানান এবং আশাবাদ ব্যক্ত করেন যে, তার সরকারের আমলে বিদ্যুৎ, পানিসহ শিল্প, কৃষি ও বাণিজ্যের ক্ষেত্রে দুই ভ্রাতৃপ্রতীম দেশের মধ্যে বহুমুখী সহযোগিতা আরও বৃদ্ধি পাবে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হকের চারদিনের নেপাল সফরের শেষ দিনে এই বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে সাইফুল হকের কন্যা ড. মোশরেকা অদিতি হকও উপস্থিত ছিলেন।

নেপাল অবস্থানকালে সাইফুল হক ক্ষমতাসীন সিপিএন-ইউএমএল এর সাধারণ সম্পাদক শংকর পোখরেল, নেপালের কমিউনিস্ট ও বামপন্থী নেতারা, ড. দিপেন্দ্র শেষ্ঠাসহ নেপালের বুদ্ধিজীবী ও সাংবাদিকদের সাথেও মতবিনিময় করেন।

এর আগে কাঠমান্ডুতে তিনি দক্ষিণ এশিয়ার কৃষক-খেতমজুরদের দুই দিনের সম্মেলনে বিশেষ অতিথি হিসাবেও অংশগ্রহণ করেন এবং প্রধানমন্ত্রীসহ মূল অধিবেশনে বক্তব্য রাখেন। সোমবার (২৪ মার্চ) রাতে তার দেশে ফেরার কথা বলেও জানানো হয় বিজ্ঞপ্তিতে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইরান-যুক্তরাষ্ট্র পরমাণু আলোচনা ঘিরে তেহরানে পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী

ডিআর কঙ্গোতে ইবোলায় আক্রান্ত ৭৫ স্বাস্থ্যকর্মী

বিটিআইয়ের সিইও হিসেবে যোগ দিলেন মাহবুবুর রহমান

তিন বছর পর ওটিটিতে ফিরছেন বিদ্যা সিনহা মিম

আলোচিত তাইয়েবা হত্যা মামলার প্রধান আসামির জামিন

ক্রীড়াঙ্গনের কিংবদন্তি আবদুস সাদেক আর নেই

ইরান চুক্তি ও ট্রাম্পের ওপর ভীষণ ক্ষুব্ধ অনেক ইসরায়েলি

শ্রমিক লাঞ্ছিতের ঘটনায় কারখানায় উত্তেজনা, সাংবাদিকদের প্রবেশে বাধা

প্রগতিশীল গণতান্ত্রিক দলের চেয়ারম্যান মনিরুল, মহাসচিব আমানতউল্লাহ

বড় পর্দায় ফেরার অপেক্ষায় ফারিন

১০

ইঁদুরে তার কাটায় রাজধানীতে দীর্ঘ সময় বন্ধ ছিল এআই ক্যামেরা!

১১

ট্রাম্পের শান্তি চুক্তিতে অশান্তি করতে পারেন নেতানিয়াহু : মার্কিন গোয়েন্দা সংস্থা

১২

ঢাকা কলেজে ছাত্রশিবিরের বৃক্ষরোপণ ও চারা বিতরণ

১৩

বাজেট ঘোষণার পর নিত্যপ্রয়োজনীয় জিনিসের দাম বাড়েনি, এটা ইতিহাসে প্রথম : পানিসম্পদ প্রতিমন্ত্রী

১৪

প্রধানমন্ত্রীর মালয়েশিয়া-চীন সফরে গুরুত্ব পাবে যেসব বিষয়

১৫

ব্রাজিলের জয়ে মাথা ন্যাড়া, কথা রাখলেন আর্জেন্টিনা সমর্থক রাফি

১৬

যুক্তরাষ্ট্র ও ইরানের এমওইউ নিয়ে হোয়াইট হাউসের বার্তা

১৭

বিশ্ব শরণার্থী দিবস ২০২৬ : ‘যতক্ষণ না সবাই নিরাপদ’

১৮

বেনজীরকে ফেরাতে দুবাইয়ে ১৪৪ পৃষ্ঠার নথি পাঠানো হয়েছে : স্বরাষ্ট্রমন্ত্রী

১৯

আগামী সপ্তাহে মধ্যপ্রাচ্য সফরে যাচ্ছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী

২০
X