কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ২৪ মার্চ ২০২৫, ১০:০৫ পিএম
অনলাইন সংস্করণ

দেশকে আবারও অস্থিতিশীল করার চক্রান্ত হচ্ছে : মির্জা ফখরুল

মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ছবি : সংগৃহীত
মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ছবি : সংগৃহীত

অত্যন্ত সুচতুরভাবে দেশকে আবারও অস্থিতিশীল করার চক্রান্ত শুরু হয়েছে বলে অভিযোগ করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

সোমবার (২৪ মার্চ) বিকেলে রাজধানীর ইস্কাটনের লেডিস ক্লাবে বিএনপির মিডিয়া সেল আয়োজিত ইফতার ও দোয়া মাহফিলে তিনি এ অভিযোগ করেন। দেশের বিভিন্ন গণমাধ্যমে কর্মরত সাংবাদিক ও সংবাদকর্মীদের জন্য এই ইফতার মাহফিলের আয়োজন করা হয়।

মির্জা ফখরুল বলেন, আজকে অত্যন্ত সুচতুরভাবে একটা নতুন চক্রান্ত শুরু হয়েছে। সেই চক্রান্ত বাংলাদেশকে আবারও অস্থিতিশীল করা, বাংলাদেশকে আবারও বিপদে নিমজ্জিত করবার জন্য। বাংলাদেশের যে প্রতিষ্ঠানগুলো রয়েছে, যে প্রতিষ্ঠানগুলো এখনো দেশের স্বাধীনতা-সার্বভৌমত্ব রক্ষার ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রয়োজনীয় প্রতিষ্ঠান, তাদেরকে বিতর্কিত করা হচ্ছে বিশেষ করে সেনাবাহিনীকে বিতর্কিত করা হচ্ছে।

তিনি আরও বলেন, এটার পেছনে উদ্দেশ্য একটাই। অতীতে যেভাবে বাংলাদেশের স্বাধীনতাকে বিপন্ন করা হয়েছে, আজকে আবার বাংলাদেশের স্বাধীনতা-সার্বভৌমত্ব যেন বিপন্ন হয়, আমরা যেন আবার অরক্ষিত হয়ে পড়ি, আমাদের দেশপ্রেমিক সেনাবাহিনী যারা দেশের প্রতিটি গুরুত্বপূর্ণ মুহূর্তে জাতির পাশে এসে দাঁড়িয়েছে, তাদেরকে আজকে আবার বিতর্কিত করার একটা হীন প্রচেষ্টা চলছে। সাংবাদিক বন্ধুরা আপনারা সবসময় জাতির বিবেক হিসেবে জাতির সামনে দাঁড়িয়েছেন, বিপদের মুহূর্তগুলোকে আপনারা অতিক্রম করে জনগণকে সঠিক সংবাদ দিয়েছেন। আপনারা সেই একই ভূমিকা পালন করবেন, এটাই আমাদের প্রত্যাশা।

দলের স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেন, দেশে ৫ আগস্টের আগের যে পরিস্থিতি ছিল, সেই পরিস্থিতি যদি আবার ফিরে আসে, এই দেশের অস্তিত্ব বিলীন হয়ে যাবে। দেশের অস্তিত্বকে নষ্ট করার জন্য দেশে-বিদেশে বহু বিদগ্ধ কাজ করছে। গত দুইদিনের ঘটনা যদি আমরা দেখি, বহু কিছু বেরিয়ে আসবে, বিষয়টা এতো সহজ না।

তিনি বলেন, আমরা কথা বললেই একজন লোক দেশে রাগ করেন, আরেকজন লোক বিদেশে বসে রাগ করেন। আমি নির্বাচনের কথা বলেছিলাম। আমরা কথা বলার সাত দিন পরে গতকাল-পরশু কয়েকটা রাজনৈতিক দলের সংস্কারের মতামত জমা হয়েছে জাতীয় ঐকমত্য কমিশনে। আমি কি ভুল বলেছিলাম? সবাই কম-বেশি দ্বিমত পোষণ করেছে। আমি মুখে বলেছিলাম, আপনাদের সব বিষয়ে একমত হওয়া সম্ভব হবে না। এর প্রেক্ষিতে আমার জ্ঞাতি-গোষ্ঠী তুলে গালি-গালাজ করেছে। যারা বলেন, এই দেশটা বাপের না। তাদেরকে আমি বলতে চাই, এই দেশটা আমাদের সকলের। এই দেশের জন্য যুদ্ধ করেছি, প্রয়োজনে আমরা লড়ে যাবো।

ইফতার মাহফিলে লন্ডন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে প্রধান অতিথির বক্তব্য দেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

স্কটল্যান্ড ম্যাচের আগে ব্রাজিল শিবিরে দুঃসংবাদ

প্রধানমন্ত্রীর হাত থেকে পুরস্কার নিলেন ফুলবাড়িয়ার মিতুল

প্রথমার্ধে জার্মানির বিপক্ষে ১-০ গোলে এগিয়ে আইভোরি কোস্ট

বিশ্বকাপে পরের ম্যাচেই যে ৩ রেকর্ড ভাঙতে পারেন মেসি

৬৮ বছর পর যে রেকর্ড দেখল ২০২৬ বিশ্বকাপ

ছাত্রশক্তিকে শিবিরশক্তিতে রূপান্তরের আনুষ্ঠানিক প্রক্রিয়া শুরু : আব্দুল কাদের

নজর কাড়ছেন নেইমার সঙ্গী ব্রুনা বিয়ানকার্দি

মুখ ঢেকে কথা বলার খেসারত, দেখলেন বিশ্বকাপে প্রথমবার লাল কার্ড

৭২ বছরেও অক্ষত বিশ্বকাপের যে রেকর্ড

সুইডেনকে উড়িয়ে গ্রুপের শীর্ষে নেদারল্যান্ডস

১০

হরমুজ বন্ধের ঘোষণায় লেবাননে হামলা বন্ধের নির্দেশ নেতানিয়াহুর

১১

তিনটি ইউনিয়নেরই নাম পরিবর্তনের নির্দেশ প্রধানমন্ত্রীর

১২

ব্যবসায়ী বাশারের গ্রেপ্তার নিয়ে মুখ খুললেন ববি 

১৩

বিশ্বকাপে পাকিস্তানকে হারিয়ে বাংলাদেশের নতুন ইতিহাস

১৪

সকাল ৯টার মধ্যে ঝড়সহ বজ্রবৃষ্টি হতে পারে যেসব অঞ্চলে

১৫

খেলাধুলার পাশাপাশি লেখাপড়াতেও এগিয়ে যেতে হবে : প্রধানমন্ত্রী

১৬

শ্রীরামচন্দ্রের অবমাননার প্রতিবাদে বিভিন্ন জেলায় মানববন্ধন 

১৭

রোববার মালয়েশিয়া সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী

১৮

‘বনলতা এক্সপ্রেস’র পর ফের জুটি বাঁধছেন রাজ–সাবিলা?

১৯

ককরোচ জনতা পার্টির বিক্ষোভ / অনুমতি দেয়নি প্রশাসন, শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে অনড় সিজেপি  

২০
X