কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ২৫ মার্চ ২০২৫, ০৯:১৫ পিএম
অনলাইন সংস্করণ

বিপ্লব পরবর্তী বাংলাদেশে মামলাবাজি বরদাস্ত করা হবে না : গণঅধিকার পরিষদ

সংবাদ সম্মেলনে গণঅধিকার পরিষদের নেতারা। ছবি : কালবেলা
সংবাদ সম্মেলনে গণঅধিকার পরিষদের নেতারা। ছবি : কালবেলা

বিপ্লব পরবর্তী বাংলাদেশে শেখ হাসিনার মডেল অনুসরণ করে কেউ মামলাবাজি করলে তা বরদাস্ত করা হবে না বলে হুঁশিয়ারি দিয়েছে গণঅধিকার পরিষদ।

মঙ্গলবার (২৫ মার্চ) বিকেলে রাজধানীর পল্টন মোড় সংলগ্ন কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে দলের সহসভাপতি ও মুখপাত্র ফারুক হাসান এই হুঁশিয়ারি দিয়েছেন।

গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুরসহ দলের ছয় নেতার বিরুদ্ধে দায়েরকৃত মামলাকে মিথ্যা দাবি করে এর প্রতিবাদে এই সংবাদ সম্মেলন আয়োজন করা হয়।

লিখিত বক্তব্যে ফারুক হাসান বলেন, খুলনায় গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর ও দলের ৬ জন নেতার নামে মিথ্যা ও বানোয়াট মামলা দায়ের করেছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের দুই নেতা। ভিত্তিহীন এই মামলা দু'টির বিষয়ে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। নুরুল হক নুর জুলাই গণঅভ্যুত্থানের একজন মহানায়ক। বিগত ফ্যাসিবাদবিরোধী লড়াই-সংগ্রামেরও এক আপসহীন চরিত্র তিনি। তৎকালীন স্বৈরশাসক শেখ হাসিনা যেমন তথ্য-প্রমাণ ছাড়াই বিগত সময়ে রাজনৈতিক নেতাদের নামে ভিত্তিহীন মামলা দায়ের করতেন, ঠিক একই কায়দায় বর্তমান সময়েও তথাকথিত কিছু ছাত্রনেতা মামলাবাজি শুরু করেছেন।

তিনি বলেন, গণঅধিকার পরিষদ রাজপথে আন্দোলন-সংগ্রামের মধ্য দিয়ে ফ্যাসিবাদী আওয়ামী সরকারের রক্তচক্ষুকে উপেক্ষা করে শেখ হাসিনার জালিমতন্ত্রকে উৎখাত করেছে। সুতরাং বিপ্লব পরবর্তী এই বাংলাদেশে শেখ হাসিনার মডেল অনুসরণ করে কেউ যদি মামলাবাজি শুরু করে, আমরা গণঅধিকার পরিষদ তা বরদাস্ত করবো না।

গণঅধিকার পরিষদের এই মুখপাত্র অতিদ্রুত নুরসহ দলের নেতাকর্মীদের নামে দায়েরকৃত মামলা প্রত্যাহারের দাবি জানান। তিনি বলেন, দুই হাজার ছাত্র-জনতার রক্তের মধ্য দিয়ে অর্জিত বাংলাদেশে আমরা আর কোনো মামলাবাজি দেখতে চাই না।

সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন গণঅধিকার পরিষদের কেন্দ্রীয় নেতা আবু হানিফ, শাকিল উজ্জামান, শহিদুল ইসলাম ফাহিম, জিলু খান, তোফাজ্জল হোসেন, ইলিয়াস মিয়া প্রমুখ।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ক্যানসারে আক্রান্ত শিশু সাজিদকে বাঁচাতে বাবা-মায়ের আকুতি

১০ বছরের শিশুকে ধর্ষণ মামলায় স্বেচ্ছাসেবক দল নেতার আত্মসমর্পণ

বিশ্বকাপে কবে মাঠে নামবেন নেইমার, জানালেন কোচ

সাংবাদিকদের প্রশ্নে ক্ষিপ্ত, চড়াও হলেন এসিল্যান্ড

বাংলাদেশ ভ্রমণে আসা নেপালি যুবককে হেনস্তা

ব্রাজিলের জয়ে বিশ্বকাপ থেকে হাইতির বিদায়

প্রধানমন্ত্রীর পদ থেকে সরে দাঁড়ানোর তীব্র চাপেও অনড় স্টারমার

বিশ্বকাপে ভিনিসিয়াস শো চলছেই

ইস্টার্ন ব্যাংকে নিয়োগ

ভারতের ইতিহাসের অন্যতম বড় আইপিও আনছে জিও, ঘোষণা মুকেশ আম্বানির

১০

ব্যক্তিগত অডিও প্রকাশ ঠেকাতে করা বাইডেনের মামলা খারিজ

১১

জয়ের খোঁজে নেমেই ধাক্কা, ৬৫ সেকেন্ডেই গোল হজম তুরস্কের

১২

৫ বছর পর কুবি ছাত্রদলের আহ্বায়ক কমিটি ঘোষণা

১৩

হজ পালন শেষে ফিরেছেন ৬১ হাজার ৬৯৭ বাংলাদেশি

১৪

৪৫ মিনিটেই ৩ গোল করে জার্মানিকে হটিয়ে ব্রাজিলের বিশ্বরেকর্ড পুনরুদ্ধার

১৫

অস্ট্রেলিয়ায় গেল আরও ৫ কোটি লিটার ডিজেল

১৬

যুক্তরাজ্যে ২ ট্রেনের সংঘর্ষে চালক নিহত, আহত ৮৯

১৭

ব্রাজিলের বড় জয়ে টিএসসিতে সমর্থকদের উল্লাস

১৮

হাইতিকে উড়িয়ে গ্রুপের শীর্ষে ব্রাজিল

১৯

মাটি-বালুখেকোদের ‘শেল্টার’ দেন জামায়াত এমপির পিএস, অডিও ফাঁস

২০
X