কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ২৬ মার্চ ২০২৫, ০২:১০ পিএম
অনলাইন সংস্করণ

গণফোরাম নেতা সুব্রত চৌধুরীর শারীরিক খোঁজখবর নিলেন তারেক রহমান

গণফোরাম নেতা সুব্রত চৌধুরীর শারীরিক খোঁজখবর নিতে হাসপাতালে যান বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাড. রুহুল কবির রিজভী। ছবি : কালবেলা
গণফোরাম নেতা সুব্রত চৌধুরীর শারীরিক খোঁজখবর নিতে হাসপাতালে যান বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাড. রুহুল কবির রিজভী। ছবি : কালবেলা

রাজধানীর ল্যাবএইড হাসপাতালের সিসিইউতে চিকিৎসাধীন গণফোরামের নির্বাহী সভাপতি অ্যাড. সুব্রত চৌধুরীর শারীরিক অবস্থার খোঁজখবর নিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

বুধবার (২৬ মার্চ) দুপুরে তারেক রহমানের নির্দেশে সুব্রত চৌধুরীর শারীরিক খোঁজখবর নিতে হাসপাতালে যান বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাড. রুহুল কবির রিজভী।

এ সময় রিজভীর সঙ্গে ছিলেন বিএনপির আইন সম্পাদক ব্যারিস্টার কায়সার কামাল, স্বাস্থ্যবিষয়ক সম্পাদক ডা. মো. রফিকুল ইসলাম, সদস্য মাহবুবুল ইসলাম মাহবুব, কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সহসভাপতি ডা. জাহেদুল কবির জাহিদ।

ডা. রফিকুল ইসলাম কালবেলাকে বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান গণফোরামের নির্বাহী সভাপতি সুব্রত চৌধুরীর শারীরিক অসুস্থতার খবর জানতে পারেন। পরে তিনি বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীকে হাসপাতালে গিয়ে সুব্রত চৌধুরীর শারীরিক অবস্থার খোঁজখবর নেওয়ার নির্দেশনা দেন। সে অনুযায়ী বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের পক্ষ থেকে আমরা তাকে হাসপাতালে দেখতে যাই।

সুব্রত চৌধুরীর শারীরিক অসুস্থতা প্রসঙ্গে তিনি বলেন, অ্যাডভোকেট সুব্রত চৌধুরী গত প্রায় ১০ দিন ধরে জ্বরে ভুগছিলেন। শারীরিক অবস্থার অবনতি হলে গতকাল (মঙ্গলবার) তাকে ল্যাবএইড হাসপাতালে ভর্তি করানো হয়। তিনি ফুসফুসের ইনফেকশনে (নিউমোনিয়া) আক্রান্ত। এখন তার শারীরিক বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষা করা হচ্ছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বকুলের হাতে জিম্মি শৈলকুপা হাসপাতালের অ্যাম্বুলেন্স সেবা

রোহিঙ্গা শরণার্থীদের জন্য প্রায় দেড় কোটি ইউরো সহায়তার ঘোষণা ইইউ’র

ভুল চিকিৎসায় শিশুর মৃত্যু : হাসপাতালের বিরুদ্ধে মামলা

প্রগতি ইন্স্যুরেন্সের ২৭% নগদ লভ্যাংশ এবং ৩% বোনাস শেয়ার ঘোষণা

খেলাফত মজলিসের আমিরকে নিয়ে সংসদে বক্তব্য, এক্সপাঞ্জ করলেন স্পিকার

রোনালদোদের গ্যালারিজুড়ে ‘মেসি, মেসি’ গর্জন!

ব্যারিস্টার সুমনের দুই মামলার জামিন স্থগিত

কক্সবাজারে সড়ক দুর্ঘটনার শিকার অভিনেতা জোভান

দক্ষিণ কোরিয়া দলের ক্যাম্পের কাছে সন্দেহজনক ড্রোন 

চুক্তি না মানলে আবারও হামলার হুঁশিয়ারি যুক্তরাষ্ট্রের

১০

হত্যার শিকার শিশু নন্দিনীর পরিবারের পাশে ত্রাণমন্ত্রী

১১

উন্নয়ন কাজের অগ্রগতি পরিদর্শনে যমুনা সেতু ও সাসেক-২ প্রকল্পে সেতু সচিব

১২

ইউনুস-নুরজাহানের বিচার চেয়ে নিষিদ্ধ আ.লীগের মিছিল; ককটেল বিস্ফোরণ, আটক ৪

১৩

উচ্চশিক্ষার সুযোগ, ‘ইউরোপ অ্যাপ্লিকেশন ডে’ শুরু

১৪

সৌদিতে সাবেক ইউপি সদস্যের মৃত্যু

১৫

৩০ মামলার আসামি কালা মাসুদ গ্রেপ্তার

১৬

আইসিএবি কফি টেবল বুক : লিগ্যাসি ইন মোশনের মোড়ক উন্মোচন

১৭

সিএমএইচ থেকে বাসায় ফিরলেন রাষ্ট্রদূত মুশফিক

১৮

বিরোধীদলীয় নেতার সঙ্গে পাকিস্তানের হাইকমিশনারের সাক্ষাৎ

১৯

নতুন পে-স্কেল কার্যকর করলে বাতিল হবে যে বিশেষ সুবিধা

২০
X