কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৭ মার্চ ২০২৫, ০৮:৩৮ পিএম
অনলাইন সংস্করণ

‘আ.লীগ আমলে নিপীড়িতদের কাছে চব্বিশ দ্বিতীয় স্বাধীনতা’

আলোচনা সভা অনুষ্ঠানে নাহিদ ইসলাম। ছবি : সংগৃহীত
আলোচনা সভা অনুষ্ঠানে নাহিদ ইসলাম। ছবি : সংগৃহীত

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, যারা লুটপাটের রাজনীতি করে, তাদের কাছে চব্বিশ দ্বিতীয় স্বাধীনতা নয়। কিন্তু বিগত ১৫ থেকে ১৬ বছরে শেখ হাসিনার নিপীড়নের শিকার হওয়া ব্যক্তিদের কাছে ২৪ দ্বিতীয় স্বাধীনতা।

বৃহস্পতিবার (২৭ মার্চ) রাজধানীর বাংলামোটরে মোদিবিরোধী আন্দোলনে নিহতদের তালিকা প্রকাশ, রাষ্ট্রীয় স্বীকৃতি ও বিচারের দাবিতে এক আলোচনা সভা ও দোয়া মাহফিলে তিনি এ কথা বলেন।

নাহিদ ইসলাম বলেন, বিগত আওয়ামী লীগ সরকার ভারতের স্বার্থ রক্ষা করেছে। দেশটির সহায়তায় দলটি ক্ষমতায় ছিল। তাদের খুশি করতেই নতজানু পররাষ্ট্রনীতি করাই ছিল শেখ হাসিনার কাজ।

ভারত প্রতিবেশী বলে তাদের সঙ্গে আমাদের অর্থনৈতিক ও সাংস্কৃতিক সম্পর্ক রয়েছে উল্লেখ করে তিনি আরও বলেন, তবে তাদের সঙ্গে সমতা-ন্যায্যতার ভিত্তিতে সম্পর্ক হবে। সীমান্ত হত্যার আজও কোনো বন্দোবস্ত হয়নি। পানির ন্যায্যতা পাইনি। বাংলাদেশের জনগণের প্রাপ্য দেশটিকে বুঝিয়ে দিতে হবে।

এনসিপির আহ্বায়ক বলেন, ২০২১ সালে নরেন্দ্র মোদিবিরোধী আন্দোলনে কতজন নিহত হয়, তার প্রকৃত সংখ্যা জানা প্রয়োজন। ওই আন্দোলন-সংগ্রামই ফ্যাসিবাদবিরোধী আন্দোলনের প্রেক্ষাপট তৈরি করেছে।

তিনি বলেন, শেখ হাসিনাকে ফেরত দিতে হবে ভারতকে। ভারতের সহায়তা নিয়েই শেখ হাসিনা তার ফ্যাসিবাদ চালিয়ে নিতে পেরেছিল। সব গণহত্যা ও গুম-খুনের জন্য আওয়ামী লীগের বিচার করতে হবে।

পিলখানা হত্যাকাণ্ড ও জুলাই হত্যাকাণ্ডে আওয়ামী লীগ জড়িত মন্তব্য করে নাহিদ ইসলাম আরও বলেন, এই সবকিছুর বিচার নিশ্চিত করতে হবে। কারণ বিচার এখন না হলে আর হবে কি না বলা যাচ্ছে না।

ভারতে সংখ্যালঘু নির্যাতনের তীব্র নিন্দা জানিয়ে নাহিদ ইসলাম বলেন, দেশটির মিডিয়া ৫ আগস্ট-পরবর্তী সময়ে গুজব ছড়াচ্ছে। এসবের পেছনে রাজনৈতিক উদ্দেশ্য ছিল।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

জামিন পেলেন ‘অগ্রযাত্রা প্রতিদিন’র ভারপ্রাপ্ত সম্পাদক রেজানুর ইসলাম

বিদেশি শিক্ষার্থীদের ‘শর্ট-টার্ম গ্র্যাজুয়েট ভিসা’ দিচ্ছে নিউজিল্যান্ড

১১ বলে হাফ সেঞ্চুরি, ক্রিকেট বিশ্বকে তাক লাগালেন সূর্যবংশী

পূর্ববর্তী সরকারের গাফিলতিতেই টিকা সংকট: ড. জিয়াউদ্দিন হায়দার

গণশুনানিতে নির্ধারণ হবে বগুড়ার সেই ৩ ইউনিয়নের নতুন নাম

যুক্তরাষ্ট্র-ইরানের বৈঠকে বসতে সুইজারল্যান্ডে পাকিস্তানের সেনাপ্রধান

নবম পে-স্কেল / শুরুতেই ১০০% বেসিক দাবি, আংশিক বাস্তবায়ন শুভঙ্করের ফাঁকি!

সরকারি কর্মসূচিতে বিতর্কিত নেতার উপস্থিতি, তদন্তে সিলেট জেলা প্রশাসন

সুইজারল্যান্ডে পৌঁছেছে ইরানের প্রতিনিধি দল 

ফের বাড়ছে তিস্তার পানি, আতঙ্কে চরাঞ্চলের মানুষ

১০

অনিশ্চয়তার মধ্যেও সুইজারল্যান্ডে ভ্যান্স, নজর ইরানের ইউরেনিয়ামে

১১

২৫ হাজার মিডওয়াইফ নিয়োগ দেবে সরকার

১২

বিরোধীদলীয় নেতার সঙ্গে সুইডেনের রাষ্ট্রদূতের সাক্ষাৎ

১৩

পাথরবোঝাই ট্রাক খাদে উল্টে চালক-সহকারী নিহত

১৪

ব্রাজিল-হাইতি ম্যাচে স্টেডিয়ামে বাংলাদেশের পতাকা

১৫

বড় ধরনের রুশ হামলার আশঙ্কা, সতর্ক থাকার আহ্বান জেলেনস্কির

১৬

১৪৮৫ জনকে নিয়োগ দেবে সমাজসেবা অধিদপ্তর, আবেদন করুন এখনই

১৭

স্টেশন মাস্টারের ওপর হামলা, ব্রাজিল সমর্থক আটক

১৮

নিজের মতো চলছে ইসরায়েল, ট্রাম্প কি নেতানিয়াহুকে সামলাতে পারবেন

১৯

ইবনে সিনায় চাকরির সুযোগ, দ্রুত আবেদন করুন

২০
X