মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ৯ আষাঢ় ১৪৩৩
কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ৩০ মার্চ ২০২৫, ০১:০৭ এএম
আপডেট : ৩০ মার্চ ২০২৫, ০১:৫২ এএম
অনলাইন সংস্করণ

ডা. সজীবের মায়ের হাতে পৌঁছালো অক্সিজেন কন্সান্ট্রেটরসহ তারেক রহমানের ঈদ উপহার

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দেওয়া ঈদ উপহার ডা. সজীবের মায়ের হাতে পৌঁছে দেয়া হয়েছে। ছবি : কালবেলা
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দেওয়া ঈদ উপহার ডা. সজীবের মায়ের হাতে পৌঁছে দেয়া হয়েছে। ছবি : কালবেলা

জুলাই অভ্যুত্থানে শহীদ ডা. সজীবের অসুস্থ মা ঝর্না বেগমের হাতে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দেওয়া অক্সিজেন কন্সান্ট্রেটর ও ঈদ উপহার পৌঁছানো হয়েছে।

শনিবার (২৯ মার্চ) কয়েকজন বিশেষজ্ঞ চিকিৎসকসহ বিএনপির স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা. রফিকূল ইসলাম ছুটে যান ডা. সজীবের নরসিংদীর বাড়িতে। সেখানে গিয়ে প্রতিনিধি দল ডা. সজীবের মায়ের স্বাস্থ্যের খোঁজ নেন।

তারা দীর্ঘমেয়াদি শ্বাসতন্ত্রের জটিলতাসহ (ক্রনিক টাইপ টু রেসপাইরেটরি ফেইলিউর উইথ সিওপিডি) অন্যান্য রোগে আক্রান্ত ঝর্না বেগমের হাতে তুলে দেন অক্সিজেন কন্সান্ট্রেটর। এ সময় তারেক রহমানের দেয়া ঈদ উপহারও হস্তান্তর করেন প্রতিনিধি দলের সদস্যরা। তারা পরবর্তীতে যেকোনো প্রয়োজনে পাশে থাকারও প্রতিশ্রুতি দেন।

এ সময় আরও উপস্থিত ছিলেন কার্ডিওলজিস্ট ডা. মোহাম্মাদ মাহমুদুর রহমান নোমান, সার্জারি বিশেষজ্ঞ ডা. আহমেদ সামি আল আহসান, গাইনি অনকোলজিস্ট ডা. মির্জা আসাদুজ্জামান রতন, বক্ষব্যাধী বিশেষজ্ঞ ডা. আশিক চৌধুরী পিয়াস, ডা. মঞ্জুরুল ইসলাম ও অন্যান্যরা।

ডা. সজীব তায়রুন্নেসা মেডিকেল কলেজের সাবেক শিক্ষার্থী। সংসারের বড় সন্তান ছিলেন তিনি। ১৮ জুলাই ঘাতকের বুলেট কেড়ে নেয় তার জীবন। মা ঝর্না বেগম দীর্ঘমেয়াদি শ্বাসতন্ত্রের জটিলতাসহ (ক্রনিক টাইপ টু রেসপাইরেটরি ফেইলিউর উইথ সিওপিডি) অন্যান্য রোগে আক্রান্ত। প্রতিদিন অক্সিজেন প্রয়োজন হয় তার। বড় সন্তান ও চিকিৎসক হিসেবে সজীবই মায়ের দেখভাল করতেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বজ্রঝড়ে থমকে গেল ফ্রান্স–ইরাক ম্যাচ, বিরতিতে এগিয়ে এমবাপ্পেরা

বিশ্বমঞ্চে নতুন কীর্তি / মাত্র ২৭ বছরেই ব্রাজিল কিংবদন্তিকে স্পর্শ করলেন এমবাপ্পে

বিশ্বকাপ জিতেছে ২বার, তবু তাদের জার্সিতে কেন চারটি স্টার? রহস্যটা কী?

এমবাপ্পের গোলে ইরাকের বিপক্ষে প্রথমার্ধেই এগিয়ে ফ্রান্স

জুনে চারবার ভূমিকম্প, রাত নামলেই কাঁপছে দেশ!

অস্ট্রিয়া ম্যাচে যে ৮ রেকর্ড গড়ল মেসি ও আর্জেন্টিনা

‘স্বপ্ন পূরণ করতে চাই’, অ্যাটলেটিকো ছাড়ার ইঙ্গিত আলভারেজের

ইরাককে হারিয়ে নকআউট নিশ্চিতের মিশনে নামল এমবাপ্পেরা

জামায়াতে ইসলামীর নাম ‘আওয়ামী জামায়াত লীগ’ দিলেন রাশেদ খাঁন

৩২ বছর ১৮১ দিন— ‘বুড়ো দল’ হিসেবে ইরানের ইতিহাস

১০

ইতিহাস গড়ার পর মেসি, ‘রেকর্ড নিয়ে ভাবছি না, জয়টাই আমার কাছে বড়’

১১

দুই ম্যাচে পাঁচ গোল, গোল্ডেন বুটের দৌড়ে সবার ওপরে মেসি

১২

মেসির জাদুতে মুগ্ধ শাকিরা!

১৩

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নৈরাজ্য ঠেকাতে মাঠে বিএনপি

১৪

ফের মেসিময় ম্যাচ, নকআউটে আর্জেন্টিনা

১৫

জননিরাপত্তা নিশ্চিত করতে পুলিশের 'ফোর্স মবিলাইজেশন ড্রিল'

১৬

সারওয়ার আলম তার কর্মের খেসারত দিলেন

১৭

১৪৯ পেনাল্টির ৩৩টিতেই ব্যর্থ মেসি

১৮

হতাশা ভুলিয়ে ইতিহাস গড়া গোল, মেসির লিডে বিরতিতে আর্জেন্টিনা

১৯

বিশ্বকাপে সর্বোচ্চ গোলের মালিক মেসি

২০
X