মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ৯ আষাঢ় ১৪৩৩
কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ৩১ মার্চ ২০২৫, ০৪:০৫ পিএম
অনলাইন সংস্করণ

ফ্যাসিবাদ মুক্ত বাংলাদেশে ঈদ আনন্দে নতুন মাত্রা যোগ করেছে : আবু হানিফ

শোলাকিয়া ঈদগাহ মাঠে ঈদুল ফিতরের নামাজ শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন আবু হানিফ। ছবি : কালবেলা
শোলাকিয়া ঈদগাহ মাঠে ঈদুল ফিতরের নামাজ শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন আবু হানিফ। ছবি : কালবেলা

ফ্যাসিবাদ মুক্ত বাংলাদেশ ঈদ আনন্দে নতুন মাত্রা যোগ করেছে বলে মন্তব্য করেছেন গণঅধিকার পরিষদের উচ্চতর পরিষদ সদস্য ও গণমাধ্যম সমন্বয়ক আবু হানিফ।

সোমবার (৩১ মার্চ) শোলাকিয়া ঈদগাহ মাঠে ঈদুল ফিতরের নামাজ শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ কথা বলেন তিনি।

আবু হানিফ বলেন, গত ১৬ বছর বাংলাদেশের ঐতিহাসিক শোলাকিয়া ঈদগাহ মাঠে এমন জামাত অনুষ্ঠিত হয়নি। বিশেষ করে বিরোধী মতের লোকেরা ওইভাবে অংশ নিতে পারত না, নানা সীমাবদ্ধতা কারণে। জুলাই গণঅভ্যুত্থানে ছাত্র-জনতার আন্দোলনের মুখে ফ্যাসিবাদের বিদায় হয়েছে। আমরা এবার নতুন পরিবেশে ঈদ উদযাপন করছি। আমরা চাই নতুন বাংলাদেশে মানুষের মাঝে সামাজিক সম্পর্কগুলো অটুট থাকুক।

তিনি বলেন, বিগত সময়ে ধর্মীয় কিংবা সামাজিক অনুষ্ঠানগুলোতেও রাজনৈতিক প্রভাব ছিল, যা কোনোভাবেই কাম্য নয়। আজকে এই ঈদের দিনেও অনেক পরিবারে আনন্দে নেই। জুলাই গণঅভ্যুত্থানে শহীদ পরিবারকে এই ঈদের আনন্দ স্পর্শ করতে পারেনি। যারা হাসপাতালে চিকিৎসাধীন তাদের কাছে এই আনন্দ পৌঁছাতে পারিনি। এই ঈদের দিনে রাজনৈতিক দলগুলোকে শপথ নিতে হবে জুলাই গণহত্যার বিচার নিশ্চিত করার।

শোলাকিয়া ঈদগাহ মাঠের সাবেক ইমাম ফরিদ উদ্দীন মাসউদ সম্পর্কে আবু হানিফ বলেন, আমরা বিগত সময়ে দেখেছি রাজনৈতিক বিবেচনায় একজনকে ইমাম হিসেবে নিয়োগ দেওয়া হয়েছিল। হাসিনার পতনের পর তিনিও পলাতক। শুধু বাংলাদেশ নয় পৃথিবীর ইতিহাসে বিরল ঘটনা একটা দলের পতনের সঙ্গে সঙ্গে জাতীয় মসজিদের খতিব এবং ঐতিহাসিক ঈদগাহের ইমামও পলাতক। আমরা ভবিষ্যতে চাইবো এসব ধর্মীয় কিংবা সামাজিক প্রতিষ্ঠানগুলো যেন রাজনৈতিক বিতর্কের বাহিরে রাখা হয়।

ঈদগাহ মাঠের নিরাপত্তার বিষয়ে তিনি বলেন, সার্বিক নিরাপত্তা খুবই ভালো ছিল। কোথাও কোনো সমস্যার কথা আমরা শুনিনি। সার্বিক বিষয়ে সঠিক ব্যবস্থাপনার জন্য জেলা প্রশাসক ও পুলিশ সুপারকে ধন্যবাদ জানাই।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

মেসির জাদুতে মুগ্ধ শাকিরা!

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নৈরাজ্য ঠেকাতে মাঠে বিএনপি

ফের মেসিময় ম্যাচ, নকআউটে আর্জেন্টিনা

জননিরাপত্তা নিশ্চিত করতে পুলিশের 'ফোর্স মবিলাইজেশন ড্রিল'

সারওয়ার আলম তার কর্মের খেসারত দিলেন

১৪৯ পেনাল্টির ৩৩টিতেই ব্যর্থ মেসি

হতাশা ভুলিয়ে ইতিহাস গড়া গোল, মেসির লিডে বিরতিতে আর্জেন্টিনা

বিশ্বকাপে সর্বোচ্চ গোলের মালিক মেসি

ইতিহাসের দুয়ারে দাঁড়িয়ে পেনাল্টি নষ্ট করে রেকর্ড গড়ার সুযোগ মিস মেসির!

দক্ষ তরুণরাই ডিজিটাল অর্থনীতির পাওয়ার হাউজ : রাহিতুল

১০

অবিশ্বাস্য! পেনাল্টি মিস মেসির

১১

সিলেট নগরবাসীর সহযোগিতা চাইলেন সিসিক প্রশাসক

১২

প্যারোলে মুক্তি পেলেন সাবেক মেয়র

১৩

আজকের দিনেই ‘হাত দিয়ে গোল’ করে ইংল্যান্ডকে হারিয়েছিল আর্জেন্টিনা

১৪

চীনে পৌঁছেছেন প্রধানমন্ত্রী

১৫

৭ কলেজের সব নথিতে ‘ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি’ নাম ব্যবহারের নির্দেশনা

১৬

ইসরায়েলি সীমান্তের কাছে হিজবুল্লাহর গোপন ড্রোন কারখানার সন্ধান

১৭

বিএটি বাংলাদেশের নতুন হেড অব ট্যালেন্ট, কালচার অ্যান্ড ইনক্লুশন রাইয়ান আহমেদ

১৮

গৃহবধূর আপত্তিকর ভিডিও ফাঁস, যুবকের বিরুদ্ধে মামলা

১৯

অস্ট্রিয়ার বিপক্ষে আর্জেন্টিনার একাদশে আছেন যারা

২০
X