কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ০২ এপ্রিল ২০২৫, ০৭:৫৬ পিএম
আপডেট : ০২ এপ্রিল ২০২৫, ০৯:১১ পিএম
অনলাইন সংস্করণ

খালেদা জিয়ার পূর্ণাঙ্গ স্বাস্থ্য পরীক্ষা শুরু

খালেদা জিয়া। ছবি : সংগৃহীত
খালেদা জিয়া। ছবি : সংগৃহীত

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার ‘পূর্ণাঙ্গ স্বাস্থ্য পরীক্ষা’ শুরু করেছেন লন্ডন ক্লিনিকের চিকিৎসকরা। বুধবার (২ এপ্রিল লন্ডনে অবস্থানরত বিএনপি চেয়ারপারসনের ব্যক্তিগত চিকিৎসক অধ্যাপক ডা. এজেডএম জাহিদ হোসেন গণমাধ্যমকে এ কথা জানান।

তিনি বলেন, বুধবার থেকে ম্যাডামের ‘পূর্ণাঙ্গ স্বাস্থ্য পরীক্ষা’ শুরু হয়েছে। আজ, কাল, পরশু ও আগামী চারদিন উনার বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষা হবে। উনার ডাক্তাররা (লন্ডন ক্লিনিকের ডাক্তারগণ) বাসায় উনাকে দেখতে আসবেন। কিছু পরীক্ষা করার জন্য হয়ত উনাকে লন্ডনে ক্লিনিকেও নিয়ে যাওয়া হবে। আগামী কয়েকটি দিন বেশকিছু পরীক্ষা-নিরীক্ষা আছে, যা চিকিৎসকদের পরামর্শক্রমে করা হচ্ছে।

খালেদা জিয়া কবে দেশে ফিরতে পারেন জানতে চাইলে ডা. জাহিদ বলেন, ডাক্তাররা যেসব পরীক্ষা করতে বলেছেন সেগুলোর রিপোর্ট পর্যালোচনা করে এখানকার ডাক্তাররা পরবর্তীতে সিদ্ধান্ত নেবেন যে, কত দ্রুত উনি ছুটি দেওয়ার মতো অবস্থায় যেতে পারবেন।

বিএনপি চেয়ারপারসন লন্ডনের ডেভেরনশায়ার প্লেসে ‘দ্য লন্ডন ক্লিনিক’ এর বিশেষজ্ঞ চিকিৎসক অধ্যাপক প্যাট্টিক কেনেডি ও অধ্যাপক জেনিফার ক্রসের তত্ত্বাবধায়নে তারেক রহমানের বাসায় চিকিৎসাধীন আছেন।

গত ৮ জানুয়ারি উন্নত চিকিৎসার জন্য কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল থানির পাঠানো রাজকীয় এয়ার অ্যাম্বুলেন্সে করে সাবেক প্রধানমন্ত্রী চিকিৎসার জন্য লন্ডন যান। লন্ডন পৌঁছে হিথ্রো আন্তর্জাতিক বিমানবন্দর থেকে তাকে সরাসরি অ্যাম্বুলেন্সে করে ‘দ্য লন্ডন ক্লিনিক’ এ ভর্তি করা হয়। ১৭ দিন সেখানে চিকিৎসাধীন থাকার পর তার বড় ছেলে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বাসায় নেওয়ার শর্তসাপেক্ষে অনুমতি দেয় চিকিৎসকরা।

৭৯ বছর বয়সী সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া দীর্ঘদিন থেকে লিভার সিরোসিস, কিডনি, হার্ট, ডায়াবেটিস, আর্থ্রাইটিসসহ নানা শারীরিক অসুস্থতায় ভুগছেন। খালেদা জিয়া কেমন আছেন- জানতে চাইলে অধ্যাপক ডা. জাহিদ বলেন, ‘আলহামদুলিল্লাহ, ম্যাডামের মানসিক ও শারীরিক অবস্থা এখন স্থিতিশীল। মানসিকভাবে উনি আগের যে কোনো সময়ের চেয়ে অনেক বেশি ভালো, মাচ বেটার।’

খালেদা জিয়াকে পার্কে ঘোরানো নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ভিডিও প্রকাশের বিষয়টি ঠিক কিনা- জানতে চাইলে অধ্যাপক এজেডএম জাহিদ হোসেন বলেন, মঙ্গলবার হুইলচেয়ারে করে জাস্ট উনাকে (খালেদা জিয়া) গাড়ি থেকে নামিয়ে ঘোরানো হয়েছিল। আবহাওয়াটা- শীত কম ছিল, সেজন্য কিছুক্ষণ ঘোরানো হয়েছিল। একটু মন ভালো লাগার জন্য, উনাকে স্থানীয় একটি পার্কে (সাউথ-ওয়েস্ট ইনার লন্ডনে) গাড়ি থেকে নামিয়ে ঘোরানো হয়েছিল- এই আর কী। পার্কের নানা রঙের ফুল-বাগান, এগুলো দেখালে ম্যাডামের একটু ভালো লাগবে- এই চিন্তা করে এটা করা হয়েছিল। ডাক্তাররা বলেছিলেন যে, উনাকে একটু হাঁটাতে পারলে ভালো হয়। উনাকে যদি পারেন, গাড়ির মধ্যে বসিয়ে ঘোরানোর চেষ্টা করতে পারেন, এটাতে উনার মানসিক প্রশান্তি যেমন আসবে, শারীরিক সজীবতাও আসবে। এখানকার পার্কের ভেতরে তো গাড়ি চালানো যায়, গাড়ির আলাদা রাস্তা আছে। উনাকে গাড়িতে করে ঘুরাতে নিয়ে পার্কে কিছুক্ষণের জন্য নামানো হয়েছিল। গাড়ি থেকে হুইল চেয়ারে করে ফুলের বাগানের সাইট দিয়ে ঘোরানো হয়েছিল। বাসার বাইরে নিয়ে ঘোরানোর জন্যই এটা করা হয়েছিল, আর কী।

এবার লন্ডনে তারেক রহমানের বাসায় পরিবারের সদস্যদের নিয়ে একান্তে ঈদ উদযাপন করেন খালেদা জিয়া। খালেদা জিয়ার লন্ডনে এটি তৃতীয় ঈদ উদযাপন। এর আগে ২০১৭ সালে চিকিৎসার জন্য লন্ডনে গিয়ে ছেলের বাসায় ঈদুল আজহা উদযাপন করেছিলেন। এরও আগে এক-এগারোর পরে ২০১৫ সালের সেপ্টেম্বরে লন্ডনে পরিবারের সদস‌্যদের সঙ্গে ঈদ উদযাপন করেছিলেন তিনি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ডিসি সারওয়ার আলমকে প্রত্যাহার করে যেখানে পদায়ন করল সরকার

জাতীয় কবির দর্শন ছড়িয়ে দিতে ‘নজরুল বর্ষ’ পালনের সিদ্ধান্ত

স্কুলশিক্ষার্থীকে হত্যার অভিযোগ, অভিযুক্তদের গ্রেপ্তারের দাবিতে সড়ক অবরোধ

অস্ট্রেলিয়ার কাছে ‘অসহায় আত্মসমর্পণ’ টাইগারদের

মীর শাহে আলম ও জনতুষ্টিবাদ

অস্ট্রিয়া ম্যাচের আগে যে পার্টিতে মজেছে আর্জেন্টিনা

প্রিয় দলকে সমর্থন করলে কি মানসিক স্বাস্থ্যের উন্নতি ঘটে?

সাংহাইয়ে পুরস্কৃত হলো দেশের সিনেমা ‘সাঁকোটা দুলছে’

ইরানকে আত্মসমর্পণে বাধ্য করতে ব্যর্থ হয়েছে যুক্তরাষ্ট্র : মোহসেন রেজায়ি

কাতারে নিহত ৫ প্রবাসীর বাড়ি সিলেটে, জানা গেল পরিচয়

১০

প্রধানমন্ত্রীর মালয়েশিয়া সফরে প্রবাসীদের পাহাড়সম প্রত্যাশা

১১

রাশেদ খাঁনকে চিড়িয়াখানায় ‘ডোনাল্ড ট্রাম্পের’ সঙ্গে রাখবো: এমপি হানাজালা

১২

হাম উপসর্গ নিয়ে ২৪ ঘণ্টায় আরও ৩ শিশুর মৃত্যু

১৩

৯২ শতাংশ ইসরায়েলি বিশ্বাস করেন ‘যুদ্ধে ইরান জয়ী হয়েছে’   

১৪

কিশোরীকে ডেকে নিয়ে সংঘবদ্ধ ধর্ষণ, প্রেমিকসহ গ্রেপ্তার ৩

১৫

গোল ব্যবধানের দিন শেষ, ভাগ্য নির্ধারণে এখন ‘হেড-টু-হেড’

১৬

শ্রবণশক্তি হ্রাসের এই ৫ লক্ষণ অধিকাংশ মানুষ উপেক্ষা করে

১৭

ভাগ্য বদলে ইতালি গিয়েও করুণ পরিণতি খোকনের

১৮

‘ভারত-বাংলাদেশ জুড়ে ছিল জিয়াউলের কিলিং নেটওয়ার্ক’

১৯

কাতারে সড়ক দুর্ঘটনায় ৫ বাংলাদেশি নিহত

২০
X