মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১৩ শ্রাবণ ১৪৩৩
কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ২৪ আগস্ট ২০২৩, ০৭:১৬ পিএম
অনলাইন সংস্করণ

ঢাকায় বিএনপির ‘কালো পতাকা গণমিছিল’ শুক্রবার

ছবি : কালবেলা
ছবি : কালবেলা

সরকারের পদত্যাগের একদফা দাবিতে যুগপৎ আন্দোলনের অংশ হিসেবে শুক্রবার (২৫ আগস্ট) ঢাকায় ‘কালো পতাকা গণমিছিল’ করবে বিএনপিসহ সমমনা জোটগুলো। এছাড়া পরদিন শনিবার (২৬ আগস্ট) ঢাকার বাইরে সব মহানগরে এই কালো পতাকা গণমিছিল হবে।

ঢাকায় মহানগর বিএনপির উদ্যোগে কালো পতাকার গণমিছিল হবে দুইটি। একটি ঢাকা মহানগর উত্তরের উদ্যোগে শ্যামলী লিংক রোড থেকে মোহাম্মপুর বাস বাসস্ট্যান্ড এবং অন্যটি মহানগর দক্ষিণের উদ্যোগে নয়াপল্টনে কেন্দ্রীয় কার্যালয় থেকে দয়াগঞ্জ পর্যন্ত। দুই মহানগরের কর্মসূচিই বিকেল ৩টায় শুরু হবে।

মহানগর দক্ষিণের কর্মসূচিতে বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস এবং উত্তরের কর্মসূচিতে স্থায়ী কমিটির আরেক সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী প্রধান অতিথি থাকবেন।

এছাড়া শুক্রবার বিকেল ৪টায় গণতন্ত্র মঞ্চ শাহবাগ মোড়ে, বিকেল ৩টায় ১২ দলীয় জোট বিজয়নগর পানির ট্যাঙ্কির সামনে, একই সময়ে জাতীয়তাবাদী সমমনা জোট পুরানা পল্টন মোড় সংলগ্ন আলরাজি কমপ্লেক্সের সামনে, বিকেল ৪টায় গণফোরাম ও বাংলাদেশ পিপলস পার্টি (বিপিপি) যৌথভাবে আরামবাগে, বিকেল ৩টায় এলডিপি পূর্বপান্থপথ দলীয় কার্যালয়ের সামনে, সকাল সাড়ে ১০টায় লেবার পার্টি জাতীয় প্রেস ক্লাবের সামনে, বিকেল ৪টায় গণঅধিকার পরিষদ (রেজা কিবরিয়া) জাতীয় প্রেস ক্লাবের সামনে, একই সময় সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদ জাতীয় প্রেস ক্লাবের সামনে, বিকেল ৪টায় গণঅধিকার পরিষদ (নুর) পুরানা পল্টনস্থ দলীয় কার্যালয়ের সামনে, বিকেল ৫টায় এনডিএম মালিবাগ মোড়ে দলীয় কার্যালয়ের সামনে, সকাল ১০টায় গণতান্ত্রিক বাম ঐক্য সেগুনবাগিচা হাইস্কুলের সামনে, বেলা ১১টা এবি পার্টি বিজয়নগর শ্রমভবনের সামনে, বিকেল ৩টায় এনডিপি পুরানা পল্টনস্থ আলরাজি কমপ্লেক্সের সামনে, বিকেল সাড়ে ৩টায় জনতার অধিকার পার্টি বিজয়নগর পানির ট্যাঙ্কির সামনে এবং সকাল ১০টায় সমমনা পেশাজীবী গণতান্ত্রিক জোট জাতীয় প্রেস ক্লাবের সামনে থেকে ‘কালো পতাকা গণমিছিল’ বের করবে।

গত ১২ জুলাই একদফা আন্দোলনের কর্মসূচি ঘোষণার পর এই পর্যন্ত ঢাকায় পদযাত্রা, মহাসমাবেশ, ঢাকার প্রবেশমুখে অবস্থান কর্মসূচি, ঢাকায় গণমিছিল, মহানগরে গণমিছিলের কর্মসূচি করে। সর্বশেষ গত শুক্রবার (১৮ আগস্ট) ঢাকাসহ সারাদেশের মহানগরে গণমিছিল করে বিএনপিসহ সমমনা জোটগুলো।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

কালবেলার অনুসন্ধানে বদলে গেল বিউটি রানীর ভিডিও বিতর্ক, তদন্ত থেকেও সরে এলো শিক্ষা বিভাগ

জুলাইয়ে সম্মিলিত চেতনা দেশের রাজনৈতিক ইতিহাসে এক মূল্যবান সম্পদ: রিজভী

কাউন্সিলর একরামুল হত্যা, সেনাবাহিনীর কাস্টডিতে ব্রিগেডিয়ার জেনারেল মিফতাহ

৪৫ দিন পর আজ খুলছে আদ্-দ্বীন হাসপাতাল, মিলবে সব ধরনের চিকিৎসাসেবা 

ছাত্রলীগ করলেই মারধর গ্রহণযোগ্য নয়: অধ্যাপক মামুন

ইনকিলাব মঞ্চের নতুন আহ্বায়ক কমিটি ঘোষণা, জায়গা পেলেন ওসমান হাদিও

পলিথিনের ব্যবহার বন্ধে জনসচেতনতা ও আইনের কঠোর প্রয়োগ জরুরি: পরিবেশ প্রতিমন্ত্রী

জয়পুরহাটে সৎ মাকে হত্যায় ৩ জনের যাবজ্জীবন

ঠাকুরগাঁও জেলা ছাত্রদলের আংশিক নতুন কমিটি ঘোষণা

‘আন্তর্জাতিক ক্রিকেটে সব রেকর্ড চুরমার করবে সূর্যবংশী’

১০

ভোলায় সাপের কামড়ে জেলের মৃত্যু

১১

বাধ্যতামূলক অবসরে যাওয়া ’১৮ সালের সেই ৩২ ডিসি কারা

১২

কাভানের বুটে তিন দেশের পতাকা, বাংলাদেশ ছাড়া বাকি দুই দেশ কারা?

১৩

শ্লীলতাহানি থেকে হত্যাচেষ্টার অভিযোগ, সংবাদ সম্মেলনে অভিনেত্রী

১৪

মাভাবিপ্রবির ইসলামী ছাত্রশিবিরের নেতৃত্বে রাহাদুল ও জাহিদুল

১৫

ক্ষুদ্র উদ্যোক্তাদের আন্তর্জাতিক মেলায় বুথ ভাড়া মওকুফের ঘোষণা

১৬

আগামী ১২ আগস্ট শুরু হচ্ছে ‘রিহ্যাব সামার ফেয়ার’

১৭

রয়টার্সের বিশ্লেষণ / ট্রাম্পের যুদ্ধবিরতির কার্যকারিতা পরীক্ষা করছে ইরান

১৮

১০.৩৯ সেকেন্ডে দৌড় শেষ করেও সেমিফাইনাল হাতছাড়া ইমরানুর রহমানের

১৯

ফুটবল খেলে বাড়ি ফেরার পথে ছুরিকাঘাতে যুবক নিহত

২০
X