কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ১৩ এপ্রিল ২০২৫, ০৪:৫৩ পিএম
অনলাইন সংস্করণ

ভারতকে দেওয়া ট্রানজিট-করিডোর বাতিল চান রাশেদ প্রধান

ভারত কর্তৃক ট্রান্সশিপমেন্ট বাতিলের প্রতিবাদ সভায় বক্তব্য দেন রাশেদ প্রধান। ছবি : কালবেলা
ভারত কর্তৃক ট্রান্সশিপমেন্ট বাতিলের প্রতিবাদ সভায় বক্তব্য দেন রাশেদ প্রধান। ছবি : কালবেলা

জাতীয় গণতান্ত্রিক পার্টির (জাগপা) সহসভাপতি ও দলীয় মুখপাত্র রাশেদ প্রধান বলেছেন, শেখ হাসিনার মতো অন্তর্বর্তী সরকারের প্রধান ড. মুহাম্মদ ইউনূসকে বাগে আনতে না পেরে ভারত সরকার রাগে-দুঃখে আমাদের ট্রান্সশিপমেন্ট বাতিল করেছে। তারা ভুলে গেছে, তাদের সাতরাজ্য চাতক পাখির মতো অপেক্ষায় থাকে বাংলাদেশের ট্রানজিট এবং করিডোর ব্যবহারের আশায়। সেভেন সিস্টার্স স্থলবেষ্টিত এবং অত্র অঞ্চলে বাংলাদেশই একমাত্র সমুদ্রের নিয়ন্ত্রক। তাই অন্তর্বর্তী সরকারকে আহ্বান জানাই, ট্রান্সশিপমেন্ট সুবিধা বাতিলের পাল্টা জবাব দিন।

তিনি আরও বলেন, হাসিনার শাসনামলে ঢাকা-দিল্লির সব ধরনের গোপন চুক্তি অবিলম্বে জনসমক্ষে প্রকাশ করতে হবে এবং ভারতকে দেওয়া সব ট্রানজিট-করিডোর সুবিধা বাতিল করতে হবে।

রোববার (১৩ এপ্রিল) রাজধানীর পল্টনস্থ শফিউল আলম প্রধান মিলনায়তনে ভারত কর্তৃক ট্রান্সশিপমেন্ট বাতিলের প্রতিবাদ এবং ভারতকে দেওয়া সব ট্রানজিট-করিডোর বাতিলের দাবিতে জাগপা আয়োজিত প্রতিবাদ সভায় প্রধান অতিথির বক্তব্যে রাশেদ প্রধান এসব কথা বলেন।

জাগপার এই সহসভাপতি বলেন, ভারত কখনোই আমাদের বন্ধু ছিল না। ’৭১ থেকে ’২৪ বাংলাদেশকে ভারতের করদ রাজ্য বানানোর নীল নকশায় তারা বন্ধুত্বের অভিনয় করেছে। তাদের নোংরা অভিনয় এবং ভারতীয় সংস্কৃতি থেকে দূরে থাকার লক্ষ্যে দেশে ভারতীয় স্যাটেলাইট চ্যানেল বন্ধ করা প্রয়োজন। একদা নরেন্দ্র মোদি গরু এবং পেঁয়াজ রপ্তানি বন্ধ করেছিলেন, আমরা স্বয়ংসম্পূর্ণ হয়েছি।

বাংলাদেশের মানুষ ভারত ভ্রমণ এবং চিকিৎসাসেবা নেওয়া বন্ধ করেছে, তাতেই ভারতের ব্যবসায়ীদের ক্রন্দন থামছে না। আমরা এবার পরিপূর্ণরূপে ভারত এবং ভারতীয় পণ্য বয়কট করব। ৫ আগস্ট আগ্রাসন এবং আধিপত্যবাদ থেকে যে মুক্তি এসেছে, সেটাকে সমুন্নত রাখতে হবে।

জাগপার সাধারণ সম্পাদক ইকবাল হোসেনের সঞ্চালনায় এতে আরও বক্তব্য দেন- দলের প্রেসিডিয়াম সদস্য আসাদুর রহমান খান, যুব জাগপার সভাপতি নজরুল ইসলাম বাবলু, জাগপা ছাত্রলীগের সভাপতি আব্দুর রহমান ফারুকী, ঢাকা মহানগর জাগপার সদস্য সচিব মাহিদুর রহমান বাবলা, ঢাকা জেলা জাগপার সহসভাপতি জিয়াউল আনোয়ার, জাগপা ছাত্রলীগ সহসভাপতি রেজাউল ইসলাম, যুব জাগপার ক্রীড়া সম্পাদক জনি নন্দী প্রমুখ।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

মাদকবিরোধী অভিযানের সময় হ্যান্ডকাপ পরা মাদক ব্যবসায়ীকে ছিনতাই

ভোটের আগে ও পরে সরকারের কথায় মিল পাচ্ছি না : মজিবুর রহমান মঞ্জু

আড়াইহাজারে ডাকাতের হামলায় এসিল্যান্ডসহ আহত ৬

বাংলাদেশি ব্রাজিল প্রেমীদের সাড়া দিলেন নেইমার

শেষ মুহূর্তের গোলে নকআউট পর্বে জার্মানি

এনসিপির এমপিদের ৬ জনই শিবিরের সঙ্গে যুক্ত ছিল : আব্দুল্লাহ হিল বাকী

অবশেষে ১-১ গোলে সমতায় ফিরল জার্মানি

অফসাইড নয়, যে কারণে বাতিল হলো জার্মানির গোল

স্কটল্যান্ড ম্যাচের আগে ব্রাজিল শিবিরে দুঃসংবাদ

প্রধানমন্ত্রীর হাত থেকে পুরস্কার নিলেন ফুলবাড়িয়ার মিতুল

১০

প্রথমার্ধে জার্মানির বিপক্ষে ১-০ গোলে এগিয়ে আইভোরি কোস্ট

১১

বিশ্বকাপে পরের ম্যাচেই যে ৩ রেকর্ড ভাঙতে পারেন মেসি

১২

৬৮ বছর পর যে রেকর্ড দেখল ২০২৬ বিশ্বকাপ

১৩

ছাত্রশক্তিকে শিবিরশক্তিতে রূপান্তরের আনুষ্ঠানিক প্রক্রিয়া শুরু : আব্দুল কাদের

১৪

নজর কাড়ছেন নেইমার সঙ্গী ব্রুনা বিয়ানকার্দি

১৫

মুখ ঢেকে কথা বলার খেসারত, দেখলেন বিশ্বকাপে প্রথমবার লাল কার্ড

১৬

৭২ বছরেও অক্ষত বিশ্বকাপের যে রেকর্ড

১৭

সুইডেনকে উড়িয়ে গ্রুপের শীর্ষে নেদারল্যান্ডস

১৮

হরমুজ বন্ধের ঘোষণায় লেবাননে হামলা বন্ধের নির্দেশ নেতানিয়াহুর

১৯

তিনটি ইউনিয়নেরই নাম পরিবর্তনের নির্দেশ প্রধানমন্ত্রীর

২০
X