কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ২৫ আগস্ট ২০২৩, ০৮:৫৯ পিএম
আপডেট : ২৫ আগস্ট ২০২৩, ০৯:০১ পিএম
অনলাইন সংস্করণ

নির্বাচনকে ঘিরে বড় ধরনের সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রস্তুতি নিচ্ছে বিএনপি : নাছিম

বঙ্গবন্ধুর ৪৮তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশনের উদ্যোগে আলোচনা সভায় বক্তব্য রাখছেন আ ফ ম বাহাউদ্দিন নাছিম। ছবি : কালবেলা
বঙ্গবন্ধুর ৪৮তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশনের উদ্যোগে আলোচনা সভায় বক্তব্য রাখছেন আ ফ ম বাহাউদ্দিন নাছিম। ছবি : কালবেলা

আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিম বলেন, বিএনপি সামনের নির্বাচনকে কেন্দ্র করে বড় ধরনের সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রস্তুতি নিচ্ছে। তাদের একটাই লক্ষ্য, দেশের শান্তি নষ্ট করা।

শুক্রবার (২৫ আগস্ট) জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশনের উদ্যোগে শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের শেখ রাসেল টিএসসি অডিটোরিয়ামে আয়োজিত আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, বিএনপি-জামায়াত বাংলাদেশের শান্তি সম্প্রীতি নষ্ট করতে চায়। তারা দেশের গণতন্ত্রকে হত্যা করতে চায়। এরা বিদেশিদের কাছে নালিশ করে, লবিস্ট নিয়োগ করে দেশের ভাবমূর্তি নষ্টের চেষ্টা করেছে। এরা ধর্মের নামে রাজনীতি করে। দেশের মানুষ এখন মিলেমিশে থাকতে চায়, এরা সেখানেও বাধা সৃষ্টি করে। আজ বাংলাদেশের উন্নয়ন সমৃদ্ধি ও সক্ষমতার কথা বলে শেষ করা যাবে না। আজ বাংলাদেশ বিশ্ব দরবারে উন্নয়নের রোল মডেল। এখন দেশের প্রতিটি ঘরে বিদুৎ রয়েছে, যা সম্ভব হয়েছে প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্য।

নাছিম বলেন, দেশের শান্তি ও অগ্রগতির জন্য এই সন্ত্রাসী গোষ্ঠীকে মোকাবিলা করতে হবে। এদের বিরুদ্ধে আমাদের সজাগ থাকতে হবে। এদের সব অপকর্মের বিরুদ্ধে জনগণকে সতর্ক করতে হবে। বঙ্গবন্ধুকন্যা যতদিন বেঁচে থাকবেন গণতন্ত্র ততদিনই নিরাপদ থাকবে। এদের বিরুদ্ধে আমাদের মেধা ও উন্নতির লড়াই করতে হবে। দেশের গণতান্ত্রিক ধারাবাহিকতা এগিয়ে নেওয়ার জন্য আমাদের শপথ ও প্রত্যয় নিতে হবে, জাতির পিতার স্বপ্নের বাংলাদেশ গড়ার মাধ্যমে ১৫ আগস্টের ঘাতকদের বিরুদ্ধে আমাদের প্রতিশোধ নিতে হবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

স্কটল্যান্ডের বিপক্ষে কি খেলবেন নেইমার? 

দেশের ১৫ অঞ্চলে ঝড়ের আভাস, নদীবন্দরে সতর্কসংকেত

‘সিলেটে অতিবৃষ্টি ও পাহাড়ি ঢলে বন্যার আশঙ্কা, প্রস্তুত সিসিক’ 

প্রক্সি দিয়ে পরীক্ষায় পাস, চাকরিতে যোগ দিতে গিয়ে ধরা

হরমুজ প্রণালি পুরোপুরি উন্মুক্ত, পরিস্থিতি এখন ভালো রয়েছে: ট্রাম্প

বিএম কলেজে ছাত্রদলের দুই গ্রুপের হামলা, উত্তপ্ত ক্যাম্পাস

হালান্ডের জোড়া গোলে নকআউটে নরওয়ে

২৩ জুন / ইতিহাসে এই দিনে আলোচিত কী ঘটেছিল

ক্লোসাকে ছুঁয়ে মেসির পিছু ছুটছেন এমবাপ্পে

মঙ্গলবার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ 

১০

সেনেগালকে গোলবন্যায় ভাসাচ্ছে নরওয়ে

১১

ইরাককে নিয়ে ছেলেখেলা করে পরের রাউন্ডে ফ্রান্স

১২

দীর্ঘ বিরতির পর ফের শুরু ফ্রান্স-ইরাক ম্যাচ

১৩

সেনেগালের মুখোমুখি নরওয়ে, বিশ্বমঞ্চে লড়াইয়ে নামলেন হালান্ড-মানে

১৪

দেশে আজ ভ্যাটসহ স্বর্ণ কিনতে পকেট থেকে খসবে যত টাকা

১৫

নতুন পে-স্কেল, নিম্ন গ্রেডের কর্মীদের জন্য বড় সুসংবাদ

১৬

বজ্রঝড়ে থমকে গেল ফ্রান্স-ইরাক ম্যাচ, বিরতিতে এগিয়ে এমবাপ্পেরা

১৭

বিশ্বমঞ্চে নতুন কীর্তি / মাত্র ২৭ বছরেই ব্রাজিল কিংবদন্তিকে স্পর্শ করলেন এমবাপ্পে

১৮

বিশ্বকাপ জিতেছে ২ বার, তবু তাদের জার্সিতে কেন চারটি স্টার? রহস্যটা কী?

১৯

এমবাপ্পের গোলে ইরাকের বিপক্ষে প্রথমার্ধেই এগিয়ে ফ্রান্স

২০
X