কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৫ আগস্ট ২০২৩, ১০:২৯ পিএম
আপডেট : ২৫ আগস্ট ২০২৩, ১০:৩৬ পিএম
অনলাইন সংস্করণ

ভারতও এই সরকারের পাশে নেই : লেবার পার্টি

শুক্রবার জাতীয় প্রেস ক্লাবের সামনে কালো পতাকা মিছিলপূর্ব সমাবেশে লেবার পার্টির নেতাকর্মীরা। ছবি : কালবেলা
শুক্রবার জাতীয় প্রেস ক্লাবের সামনে কালো পতাকা মিছিলপূর্ব সমাবেশে লেবার পার্টির নেতাকর্মীরা। ছবি : কালবেলা

আওয়ামী লীগের কোনো বন্ধু নেই মন্তব্য করে লেবার পার্টির চেয়ারম্যান ডা. মোস্তাফিজুর রহমান ইরান বলেছেন, আমরা জানতাম- ভারত আওয়ামী লীগের বন্ধু। কিন্তু ব্রিকস সম্মেলনের মাধ্যমে প্রমাণ হয়েছে ভারতও তাদের বন্ধু নয়। ছয়টি দেশকে নতুন সদস্য পদ দেওয়া হয়েছে। কিন্তু বাংলাদেশকে সদস্য পদ দেওয়া হয়নি। ভারত তাদের পাশে নেই।

শুক্রবার (২৫ আগস্ট) জাতীয় প্রেস ক্লাবের সামনে কালো পতাকা মিছিলপূর্ব সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি। একদফার যুগপৎ আন্দোলনের অংশ হিসেবে লেবার পার্টি ঢাকা মহানগরের উদ্যোগে এই কর্মসূচি হয়।

ইরান বলেন, আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য আব্দুর রাজ্জাক ভারতে গিয়েছেন। আমরা জানতে পেরেছি, ভারতের প্রধানমন্ত্রী ও বিজেপির সভাপতি অমিত সাহার সঙ্গে চেষ্টা করেও তিনি দেখা করতে পারেননি। আমরা এরপর দেখেছি- জাতীয় পার্টির চেয়ারম্যান জি এম কাদের ভারত থেকে ফিরে এসে বলেছেন, ভারত অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন চায়।

আগামী নির্বাচনকে সামনে রেখে সংলাপের বিষয়ে তিনি বলেন, অনেকে বলেন- আওয়ামী লীগের সঙ্গে সংলাপ হবে না। আমি বলি, আওয়ামী লীগের সঙ্গে সংলাপ হবে। তবে সংলাপ তখনই হবে, যখন শেখ হাসিনা পদত্যাগ করে ঘোষণা দিবেন যে, নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন হবে। তখন আলোচনা হবে কীভাবে নিরপেক্ষ সরকার গঠন করে নির্বাচন হবে।

লেবার পার্টির মহানগর সভাপতি এস এম ইউসুফ আলীর সভাপতিত্বে কর্মসূচিতে আরও বক্তব্য রাখেন মানবাধিকার সংরক্ষণ সংস্থার চেয়ারম্যান অ্যাডভোকেট জহুরা খাতুন জুঁই, লেবার পার্টির ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট আমিনুল ইসলাম রাজু, রামকৃষ্ণ সাহা, যুগ্ম মহাসচিব আবদুর রহমান খোকন, তরিকুল ইসলাম সাদী, মহিলা সম্পাদিকা নাসিমা নাজনিন সরকার, প্রচার সম্পাদক মনির হোসেন, কেন্দ্রীয় সদস্য মোহাম্মদ রুমান সিকদার, মো. শওকত হোসেন, ছাত্রমিশন সভাপতি সৈয়দ মো. মিলন, সহসভাপতি নাজমুল ইসলাম মামুন ও প্রচার সম্পাদক হাফিজুর রহমান রিফাত প্রমুখ।

পরে জাতীয় প্রেস ক্লাব ও এর আশপাশের এলাকায় দলটির উদ্যোগে কালো পতাকা মিছিল অনুষ্ঠিত হয়।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাংলাদেশ-মালয়েশিয়া সম্পর্কের নতুন অধ্যায়ের প্রত্যাশা প্রধানমন্ত্রীর

৯২ বছরের অপেক্ষার অবসান ঘটিয়ে বিশ্বকাপেও মিসরের নায়ক সালাহ

ছাত্রলীগ নেতা সাকিব আল হাসান গ্রেপ্তার

কেপ ভার্দের রুপকথা চলছেই, স্পেনের পর উরুগুয়েকেও রুখে দিল

খাল খননে গলার কাঁটা অকেজো দুটি স্লুইচ গেট

মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর সঙ্গে তারেক রহমানের বৈঠকে বাণিজ্য ও কর্মসংস্থানে নতুন সম্ভাবনা

ফুটবল ইতিহাসের অন্যতম সেরা গোলকিপিং! ২৩ শটের ঝড় সামলে ইরানের নায়ক যিনি

জ্বালানি সংকটেও স্পেনে কমেছে বিদ্যুৎ বিল, কারণ কী? 

কুমিল্লায় ড্রেনে পড়ে শিশুর মৃত্যু

দুই গ্রামের বাসিন্দাদের সংঘর্ষে নিহত ১

১০

ট্রাম্পের হুমকিতে সুইজারল্যান্ডে আলোচনা স্থগিত, কঠোর বার্তা ইরানের

১১

আনোয়ার ইব্রাহিমের সঙ্গে তারেক রহমানের বৈঠক শুরু

১২

রাস্তা ভেঙে নদীর সঙ্গে একাকার

১৩

কাতারের বৃহৎ এলএনজি উৎপাদন ও রপ্তানি কেন্দ্রে বিস্ফোরণ

১৪

খোলা ম্যানহোলে পড়ে নারীর মৃত্যু

১৫

লেবানন থেকে সেনা প্রত্যাহার করবে না ইসরায়েল : নেতানিয়াহু

১৬

পুত্রাজায়ায় তারেক রহমানকে মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর উষ্ণ অভ্যর্থনা

১৭

ঢাকাসহ দেশের ৯ জেলায় দুপুরের মধ্যে ঝড়বৃষ্টির আশঙ্কা

১৮

২০ বছরের হাফ ভাড়ার প্রতিদানে শিক্ষার্থীরা কী দিল?

১৯

ছুরিকাঘাতে শিবির নেতাকে হত্যা, যুবদলের মুকুল বহিষ্কার

২০
X