কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ২১ এপ্রিল ২০২৫, ০৫:৩৬ পিএম
অনলাইন সংস্করণ

ব‍্যারিস্টার আব্দুর রাজ্জাকের জন‍্য এবি পার্টির দোয়ার আবেদন

ব‍্যারিস্টার আব্দুর রাজ্জাকের জন‍্য এবি পার্টির দোয়ার আবেদন

আমার বাংলাদেশ পার্টির (এবি পার্টি) সাবেক প্রধান উপদেষ্টা বিশিষ্ট আইনজ্ঞ ব্যারিস্টার আব্দুর রাজ্জাক গুরুতর অসুস্থ অবস্থায় রাজধানীর একটি হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন রয়েছেন। তার সুস্থতা কামনা করে দেশবাসীর কাছে দোয়ার আবেদন জানিয়েছেন এবি পার্টির চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জু ও সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ।

গণমাধ্যমে প্রকাশার্থে পাঠানো এক আবেদনে তারা বলেন, ব্যারিস্টার আব্দুর রাজ্জাক বাংলাদেশের আইন জগতের এক অনন্য ব্যক্তিত্ব। দেশে আইনের শাসন ও ন্যায়বিচার প্রতিষ্ঠায় তিনি দীর্ঘ সংগ্রাম করেছেন। বিশেষ করে আওয়ামী লীগের ফ্যাসিবাদী শাসনামলে যেসব বিচারিক হত্যাকাণ্ড ঘটানো হয়েছে সেটার বিরুদ্ধে তিনি ছিলেন সব সময় সোচ্চার। ফ্যাসিবাদের রোষানলে পড়ে দীর্ঘ একযুগ তাকে প্রবাস জীবন যাপন করতে হয়েছে। সে সময়ই তিনি দুরারোগ্য ক্যান্সার রোগে আক্রান্ত হন।

নেতারা বলেন, বাংলাদেশে নতুন রাজনৈতিক উদ্যোগ হিসেবে আমার বাংলাদেশ (এবি) পার্টি প্রতিষ্ঠায় ব্যারিস্টার আব্দুর রাজ্জাকের অবদান অবিস্মরণীয়। তারা ব্যারিস্টার আব্দুর রাজ্জাকের আশু সুস্থতা ও দীর্ঘায়ু কামনা করেন এবং দেশবাসীর কাছে দোয়ার আবেদন জানান।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

দুই গ্রামের বাসিন্দাদের সংঘর্ষে নিহত ১

ট্রাম্পের হুমকিতে সুইজারল্যান্ডে আলোচনা স্থগিত, কঠোর বার্তা ইরানের

আনোয়ার ইব্রাহিমের সঙ্গে তারেক রহমানের বৈঠক শুরু

রাস্তা ভেঙে নদীর সঙ্গে একাকার

কাতারের বৃহৎ এলএনজি উৎপাদন ও রপ্তানি কেন্দ্রে বিস্ফোরণ

খোলা ম্যানহোলে পড়ে নারীর মৃত্যু

লেবানন থেকে সেনা প্রত্যাহার করবে না ইসরায়েল : নেতানিয়াহু

পুত্রাজায়ায় তারেক রহমানকে মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর উষ্ণ অভ্যর্থনা

ঢাকাসহ দেশের ৯ জেলায় দুপুরের মধ্যে ঝড়বৃষ্টির আশঙ্কা

২০ বছরের হাফ ভাড়ার প্রতিদানে শিক্ষার্থীরা কী দিল?

১০

ছুরিকাঘাতে শিবির নেতাকে হত্যা, যুবদলের মুকুল বহিষ্কার

১১

দেশের নারী উদ্যোক্তা আন্দোলনের অগ্রদূত সেলিমা আহমাদ

১২

ভোর চারটায় উঠে কারখানায় যাওয়া সেই শ্রমিকই বিশ্বকাপের নকআউটে তুললেন জার্মানিকে

১৩

অফসাইডে বাতিল হলো ইরানের গোল

১৪

মেসিকে ছাড়িয়ে রেকর্ড বইয়ে ইয়ামাল

১৫

পেলের ৬৮ বছরের রেকর্ডে ভাগ বসালেন ইয়ামাল

১৬

বাংলাদেশকে ১ হাজার ফুটবল উপহার দিল পাকিস্তান

১৭

বিস্ফোরণের সূত্র ধরে কবরস্থানে অভিযান, এক বালতি ককটেল উদ্ধার

১৮

সৌদির জালে ৪ গোল দিয়ে বুঝিয়ে দিল স্পেন আছে স্পেনেই

১৯

স্বামী পরিত্যাক্তা নারীকে ধর্ষণচেষ্টা ও হত্যা, বৃদ্ধ গ্রেপ্তার

২০
X