কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ২৫ এপ্রিল ২০২৫, ০৬:৪০ পিএম
অনলাইন সংস্করণ

মৌলিক সংস্কার না হলে ফ্যাসিবাদ মাথাচাড়া দেবে : গাজী আতাউর 

ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র যুগ্ম মহাসচিব মাওলানা গাজী আতাউর রহমান। পুরোনো ছবি
ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র যুগ্ম মহাসচিব মাওলানা গাজী আতাউর রহমান। পুরোনো ছবি

ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র যুগ্ম মহাসচিব মাওলানা গাজী আতাউর রহমান বলেছেন, রাষ্ট্র কাঠামোর মৌলিক সংস্কার না হলে আবারও ফ্যাসিবাদ মাথাচাড়া দিয়ে উঠবে।

শুক্রবার (২৫ এপ্রিল) সকালে রাজধানীর ভাটারাস্থ আস-সাঈদ মিলনায়তনে এক অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

এ সময় তিনি বলেন, গণহত্যার দায়ে ফ্যাসিবাদী দল হিসেবে আওয়ামী লীগের বিচার করতে হবে। বিচার শেষ না হওয়া পর্যন্ত আওয়ামী লীগের নিবন্ধন স্থগিত করতে হবে ও আওয়ামী লীগের রাজনৈতিক ও সাংগঠনিক কার্যক্রমে নিষেধাজ্ঞা আরোপ করতে হবে। এ লক্ষ্যে জুলাই অভ্যুত্থানকালীন সময়ের মতো জাতীয় ঐক্য অটুট রাখতে হবে। জুলাই গণঅভ্যুত্থানকালীন গণহত্যা, শাপলা চত্বরে গণহত্যা, পিলখানায় বিডিআর হত্যাসহ বিগত ১৫ বছরে গুম, খুন, হত্যায় জড়িতদের দ্রুত বিচার করতে হবে। মৌলিক সংস্কারের জন্য ঐকমত্যের ভিত্তিতে জুলাই সনদ প্রণয়ন করে স্থানীয় নির্বাচনের পর জাতীয় নির্বাচনের ব্যবস্থা করতে হবে।

গাজী আতাউর রহমান বলেন, নির্বাচনের জন্য সর্বোচ্চ প্রস্তুতি নিতে হবে। অন্যের শক্তিতে নয়; নিজেরা শক্তি সঞ্চয় করব। সবচেয়ে চমৎকার ভাবমূর্তি এখন ইসলামী আন্দোলন বাংলাদেশের। ইসলামী আন্দোলনকে মানুষ ভালোবাসে। তাদের সেই ভালোবাসাকে শক্তিতে রূপান্তরিত করে নির্বাচনী শক্তিতে পরিণত করতে হবে। নারী-পুরুষ সবার মাঝে দাওয়াতি কাজ করে ভোট ব্যাংক তৈরি করতে হবে।

ইসলামী আন্দোলন বাংলাদেশ ঢাকা মহানগর উত্তরের সভাপতি মাওলানা শেখ ফজলে বারী মাসউদের সভাপতিত্বে দায়িত্বশীল তারবিয়ত-২৫ সভা অনুষ্ঠিত হয়। ঢাকা মহানগর উত্তর সেক্রেটারি মাওলানা মুহাম্মদ আরিফুল ইসলামের সঞ্চালনায় আরও বক্তব্য দেন ইসলামী আন্দোলন বাংলাদেশ ঢাকা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক দেলোয়ার হোসাইন সাকি, আনোয়ার হোসেন, নুরুল ইসলাম নাঈম, মুরাদ হোসেন, মোস্তফা আল মামুন মনির, ফরিদুল ইসলাম, মো. মাছউদুর রহমান, মুফতী নিজাম উদ্দিন, শরিফুল ইসলাম, আমিনুল হক তালুকদার, গিয়াস উদ্দিন পরশ, মুফতী হাবিবুল্লাহ, রাকিবুল ইসলাম, আবদুল কুদ্দুস রশিদ প্রমুখ।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ঢাকা-চট্টগ্রাম রেলযোগাযোগ বন্ধ

হাতের স্পর্শেই উঠে যাচ্ছে কোটি টাকার সড়কের পিচ

এআইইউবি ও সনি বাংলাদেশের মধ্যে সমঝোতা স্মারক সই

যুক্তরাষ্ট্রের স্টুডেন্ট ভিসায় আসছে বড় পরিবর্তন

ইরান হরমুজ প্রণালি থেকে টোল নেবে না, দাবি ট্রাম্পের

সঞ্চয়পত্র নিয়ে কঠোর নির্দেশনা দিল বাংলাদেশ ব্যাংক

বিরিয়ানি খাওয়ানোর প্রলোভন দেখিয়ে ‘জয় বাংলা’ স্লোগান, গ্রেপ্তার ২

ঘানার কালো জাদুই কি কাল হলো ইংল্যান্ডের

শনিবার পৃথিবীর পাশ দিয়ে উড়ে যাবে বিশাল গ্রহাণু

ট্রাম্প নেতানিয়াহুকে বলেছিলেন, ‘সব ইহুদিই তোমার ওপর বিরক্ত’

১০

দলে একাধিক বদল, স্কটল্যান্ডের বিপক্ষে ফাঁস ব্রাজিলের মাস্টারপ্ল্যান!

১১

জুলাইয়ের মধ্যে মালয়েশিয়ার শ্রমবাজার নিয়ে সুখবর আসবে: শ্রমমন্ত্রী

১২

সাংবাদিক হেনস্তার ঘটনায় সেই এসিল্যান্ডকে বদলি

১৩

অনলাইন জুয়া চক্রের ৪ সদস্য গ্রেপ্তার

১৪

ভোজপুরির প্রশংসায় অক্ষয়, বললেন 'ওরা কিছুই বুঝবে না'

১৫

তিন নেতার রোগমুক্তি কামনায় ১২ দলীয় জোটের দোয়া 

১৬

গুণীদের সম্মান জানালে গর্বিত জাতি হবে বাংলাদেশ: মঈন খান

১৭

নকআউটে ব্রাজিলের প্রতিপক্ষ কারা হতে পারে, সমীকরণ কী বলছে?

১৮

সারওয়ার আমাদের চোখ খুলে দিয়েছেন: প্রবাসী কল্যাণমন্ত্রী

১৯

১১ হাজার নাবিককে উদ্ধার করতে হরমুজে চালানো হবে অভিযান

২০
X