কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ২৭ এপ্রিল ২০২৫, ০৯:১৪ পিএম
আপডেট : ২৭ এপ্রিল ২০২৫, ১০:১৬ পিএম
অনলাইন সংস্করণ
চীনের প্রতিনিধির সঙ্গে জামায়াতের বৈঠক

রোহিঙ্গা সংকট সমাধানে পৃথক স্বাধীন রাষ্ট্র প্রতিষ্ঠার প্রস্তাব

সন্ধ্যায় রাজধানীর হোটেল ওয়েস্টিনে চীনা কমিউনিস্ট পার্টির একটি প্রতিনিধিদলের সঙ্গে বৈঠক করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। ছবি : কালবেলা
সন্ধ্যায় রাজধানীর হোটেল ওয়েস্টিনে চীনা কমিউনিস্ট পার্টির একটি প্রতিনিধিদলের সঙ্গে বৈঠক করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। ছবি : কালবেলা

বাংলাদেশ সফররত চীনা কমিউনিস্ট পার্টির একটি প্রতিনিধিদলের সঙ্গে বৈঠক করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামীর একটি প্রতিনিধি দল। রোববার (২৭ এপ্রিল) সন্ধ্যায় রাজধানীর হোটেল ওয়েস্টিনে এ বৈঠক হয়।

চীনা কমিউনিস্ট পার্টির দক্ষিণ-পূর্ব ও দক্ষিণ এশিয়াবিষয়ক ব্যুরোর কেন্দ্রীয় কমিটির আন্তর্জাতিক বিভাগের পেং জিউ বিনের নেতৃত্বে প্রতিনিধিদল বৈঠকে ছিলেন। অন্যদিকে জামায়াতে ইসলামীর প্রতিনিধি দলে ছিলেন দলটির নায়েবে আমির ডা. সৈয়দ আব্দুল্লাহ মো. তাহের, সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা রফিকুল ইসলাম খান, অ্যাডভোকেট এহসানুল মাহবুব যোবায়ের, প্রচার সম্পাদক মতিউর রহমান আকন্দ, ঢাকা মহানগর দক্ষিণের আমির মোহাম্মদ নূরুল ইসলাম বুলবুল, ঢাকা মহানগর উত্তরের আমির মুহাম্মদ সেলিম উদ্দিন।

বৈঠক শেষে ডা. সৈয়দ আব্দুল্লাহ মো. তাহের সংবাদ সম্মেলনে বলেন, চীনা কমিউনিস্ট পার্টির সঙ্গে আমাদের খোলামেলা আলোচনা হয়েছে। গত ডিসেম্বরে আমরা সফরে চীনে গিয়েছিলাম। সেটি ছিল সরকারি সফর। কিন্তু আজকের বৈঠকটি পার্টি টু পার্টি হয়েছে। চীন হচ্ছে এমার্জিং ফোর্স ইন দ্যা ওয়ার্ল্ড এবং এই অঞ্চলেও। এখানকার অর্থনীতি, রাজনীতি, আন্তর্জাতিক সম্পর্কে চায়নার ভূমিকা গুরুত্বপূর্ণ। বাংলাদেশে জামায়াতে ইসলামী ইনক্লুসিভ ইসলামিক লিবারেল ডেমোক্র্যাটিক পার্টি। আমাদের মূলনীতি হলো সকলের সাথে সুসম্পর্ক করা, সেটি সরকার ও বেসরকারি পর্যায়ে। সেইজন্যই চীনের প্রতিনিধির সঙ্গে খোলামেলা আলোচনা করেছি।

তিনি বলেন, অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসকে নিমন্ত্রণ দেওয়ায় এবং কয়েকটি চুক্তির কারণে চীনকে ধন্যবাদ জানিয়েছি। চীন এখন বাংলাদেশের প্রধান বিনিয়োগকারী দেশ। আরও বিনিয়োগ করার আহ্বান জানিয়েছি। কেন না, বাংলাদেশে বিনিয়োগের প্রচুর সুযোগ রয়েছে।

ডা. তাহের বলেন, তিস্তা প্রকল্প, দ্বিতীয় পদ্মাসেতু এবং গভীর সমুদ্র বন্দর নির্মাণে বিনিয়োগের আহ্বান জানিয়েছি। যাতে ব্লু ইকোনমি আরও এগিয়ে যায়। আঞ্চলিক নিরাপত্তা ইস্যুতে কথা বলেছি। যাতে কেউ চোখ তুলে তাকাতে না পারে। বাংলাদেশ থেকে আরও বেশি সংখ্যক শিক্ষার্থীকে চীনে স্কলারশিপ দিয়ে নেওয়ার আহ্বান জানিয়েছি। তারা এসব বিষয়ে একমত পোষণ করেছেন। তবে তারা চীন সরকারের সঙ্গে আলোচনা করে এ বিষয়ে সিদ্ধান্ত জানাবে।

জামায়াতে নায়েবে আমির বলেন, আমরা আশা করি চীনের সঙ্গে সরকার টু সরকার, জামায়াতে ইসলামী টু সরকার, পিপলস টু পিপলস, পার্টি টু পার্টি রিলেশন আরও বৃদ্ধি পাবে। তারা তাদের আন্তর্জাতিক সম্মেলনে জামায়াতে ইসলামীকে দল হিসেবে দাওয়াত দেওয়ার জন্য আগ্রহ প্রকাশ করেছে। আমরা জামায়াতের পক্ষ থেকে চীন কমিউনিস্ট পার্টির একটি প্রতিনিধি দলকে বাংলাদেশ সফরের আহ্বান জানিয়েছি। আমরা হোস্ট হবো। কেন না, অতীতে আমাদের সঙ্গে চীন এবং চীনা কমিউনিস্ট পার্টির খুব বেশি ভালো সম্পর্ক ছিল না। কিন্তু এটি এখন ব্যাপকভাবে ইন্টারঅ্যাকশন হচ্ছে এবং দ্রুততার সঙ্গে সম্পর্ক তৈরি হচ্ছে।

ডা. তাহের আরও বলেন, রোহিঙ্গা ইস্যুতেও কথা হয়েছে। ১২ লাখের মতো রোহিঙ্গা বাংলাদেশে অবস্থান করছে। তারা অত্যন্ত মানবেতর জীবনযাপন করছে। আমরা সমাধান হিসেবে রোহিঙ্গাদেরকে নিজ ভূমিতে পুনরায় ফিরিয়ে নেওয়ার বিষয়ে গুরুত্বারোপ করেছি। এ বিষয়ে আমরা নির্দিষ্টভাবে রোহিঙ্গা অধ্যুষিত আরাকান রাজ্যকে পূর্ণ স্বাধীনতার মর্যাদা দিয়ে রাষ্ট্র প্রতিষ্ঠার প্রস্তাব দিয়েছি। চীন এখনো সবচেয়ে বড় ভূমিকা পালন করতে পারে। কারণ মিয়ানমারের সঙ্গে চীনের বেশ বড় সম্পর্ক রয়েছে। ফলে একটি আন্তর্জাতিক কমিটি থাকলে আমরা সকলে মিলে এখানে কাজ করতে পারব। এক্ষেত্রে আমাদের প্রস্তাবনা নিয়ে চীন সরকারের সঙ্গে তারা কথা বলবেন এবং উদ্যোগ নেবেন বলে জানিয়েছেন। বৈঠকে নির্বাচন নিয়েও কথা হয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ভোটের আগে ও পরে সরকারের কথায় মিল পাচ্ছি না : মজিবুর রহমান মঞ্জু

আড়াইহাজারে ডাকাতের হামলায় এসিল্যান্ডসহ আহত ৬

বাংলাদেশি ব্রাজিল প্রেমীদের সাড়া দিলেন নেইমার

শেষ মুহূর্তের গোলে নকআউট পর্বে জার্মানি

এনসিপির এমপিদের ৬ জনই শিবিরের সঙ্গে যুক্ত ছিল : আব্দুল্লাহ হিল বাকী

অবশেষে ১-১ গোলে সমতায় ফিরল জার্মানি

অফসাইড নয়, যে কারণে বাতিল হলো জার্মানির গোল

স্কটল্যান্ড ম্যাচের আগে ব্রাজিল শিবিরে দুঃসংবাদ

প্রধানমন্ত্রীর হাত থেকে পুরস্কার নিলেন ফুলবাড়িয়ার মিতুল

প্রথমার্ধে জার্মানির বিপক্ষে ১-০ গোলে এগিয়ে আইভোরি কোস্ট

১০

বিশ্বকাপে পরের ম্যাচেই যে ৩ রেকর্ড ভাঙতে পারেন মেসি

১১

৬৮ বছর পর যে রেকর্ড দেখল ২০২৬ বিশ্বকাপ

১২

ছাত্রশক্তিকে শিবিরশক্তিতে রূপান্তরের আনুষ্ঠানিক প্রক্রিয়া শুরু : আব্দুল কাদের

১৩

নজর কাড়ছেন নেইমার সঙ্গী ব্রুনা বিয়ানকার্দি

১৪

মুখ ঢেকে কথা বলার খেসারত, দেখলেন বিশ্বকাপে প্রথমবার লাল কার্ড

১৫

৭২ বছরেও অক্ষত বিশ্বকাপের যে রেকর্ড

১৬

সুইডেনকে উড়িয়ে গ্রুপের শীর্ষে নেদারল্যান্ডস

১৭

হরমুজ বন্ধের ঘোষণায় লেবাননে হামলা বন্ধের নির্দেশ নেতানিয়াহুর

১৮

তিনটি ইউনিয়নেরই নাম পরিবর্তনের নির্দেশ প্রধানমন্ত্রীর

১৯

ব্যবসায়ী বাশারের গ্রেপ্তার নিয়ে মুখ খুললেন ববি 

২০
X