কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ০২ মে ২০২৫, ১০:০২ পিএম
অনলাইন সংস্করণ

শ্রমিকরাই দেশের উন্নয়নের মেরুদণ্ড : শেখ বাবলু

জাতীয় প্রেস ক্লাবের সামনে বক্তব্য দেন ভাসানী জনশক্তি পার্টির চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা শেখ রফিকুল ইসলাম বাবলু। ছবি : কালবেলা
জাতীয় প্রেস ক্লাবের সামনে বক্তব্য দেন ভাসানী জনশক্তি পার্টির চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা শেখ রফিকুল ইসলাম বাবলু। ছবি : কালবেলা

গণতন্ত্র মঞ্চের শরিক ভাসানী জনশক্তি পার্টির চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা শেখ রফিকুল ইসলাম বাবলু বলেছেন, শ্রমিকরা আমাদের দেশের উন্নয়নের মেরুদণ্ড। অথচ তাদেরকে ন্যায্য মজুরি থেকে বঞ্চিত করা হচ্ছে। আমাদের দাবি, শ্রমিকদের ন্যূনতম মজুরি ২৫ হাজার টাকা নির্ধারণ করতে হবে। তাদের বাসস্থান, চিকিৎসা ও শিক্ষার নিশ্চয়তা দিতে হবে। শ্রমিকবান্ধব রাষ্ট্র ব্যবস্থা গড়তে হবে।

আন্তর্জাতিক শ্রমিক দিবস-২০২৫ উপলক্ষে বৃহস্পতিবার (১ মে) জাতীয় প্রেস ক্লাবের সামনে এক র‌্যালিপরবর্তী সংক্ষিপ্ত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

এর আগে পুরানা পল্টন থেকে এক বর্ণাঢ্য র‍্যালি বের করা হয়। র‍্যালিটি পল্টনের আশপাশের বিভিন্ন এলাকা প্রদক্ষিণ করে জাতীয় প্রেস ক্লাবে গিয়ে শেষ হয়। ভাসানী জনশক্তি পার্টি, ভাসানী অনুসারী পরিষদ ও ভাসানী জনশক্তি শ্রমিক পার্টির যৌথ উদ্যোগে এই কর্মসূচি পালিত হয়।

সভাপতির বক্তব্যে ভাসানী জনশক্তি পার্টির প্রেসিডিয়াম সদস্য এবং ভাসানী জনশক্তি শ্রমিক পার্টির আহ্বায়ক বাবুল বিশ্বাস বলেন, শ্রমিকদের যথাযথ মর্যাদা ও অধিকার নিশ্চিত করতে হবে। সমাজে বিদ্যমান বৈষম্য দূর করতে হলে শ্রমজীবী মানুষের জীবনমান উন্নয়নে কাজ করতে হবে। শ্রমিককে অবহেলা করে কখনো উন্নয়ন সম্ভব নয়।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

মাদকবিরোধী অভিযানের সময় হ্যান্ডকাপ পরা মাদক ব্যবসায়ীকে ছিনতাই

ভোটের আগে ও পরে সরকারের কথায় মিল পাচ্ছি না : মজিবুর রহমান মঞ্জু

আড়াইহাজারে ডাকাতের হামলায় এসিল্যান্ডসহ আহত ৬

বাংলাদেশি ব্রাজিল প্রেমীদের সাড়া দিলেন নেইমার

শেষ মুহূর্তের গোলে নকআউট পর্বে জার্মানি

এনসিপির এমপিদের ৬ জনই শিবিরের সঙ্গে যুক্ত ছিল : আব্দুল্লাহ হিল বাকী

অবশেষে ১-১ গোলে সমতায় ফিরল জার্মানি

অফসাইড নয়, যে কারণে বাতিল হলো জার্মানির গোল

স্কটল্যান্ড ম্যাচের আগে ব্রাজিল শিবিরে দুঃসংবাদ

প্রধানমন্ত্রীর হাত থেকে পুরস্কার নিলেন ফুলবাড়িয়ার মিতুল

১০

প্রথমার্ধে জার্মানির বিপক্ষে ১-০ গোলে এগিয়ে আইভোরি কোস্ট

১১

বিশ্বকাপে পরের ম্যাচেই যে ৩ রেকর্ড ভাঙতে পারেন মেসি

১২

৬৮ বছর পর যে রেকর্ড দেখল ২০২৬ বিশ্বকাপ

১৩

ছাত্রশক্তিকে শিবিরশক্তিতে রূপান্তরের আনুষ্ঠানিক প্রক্রিয়া শুরু : আব্দুল কাদের

১৪

নজর কাড়ছেন নেইমার সঙ্গী ব্রুনা বিয়ানকার্দি

১৫

মুখ ঢেকে কথা বলার খেসারত, দেখলেন বিশ্বকাপে প্রথমবার লাল কার্ড

১৬

৭২ বছরেও অক্ষত বিশ্বকাপের যে রেকর্ড

১৭

সুইডেনকে উড়িয়ে গ্রুপের শীর্ষে নেদারল্যান্ডস

১৮

হরমুজ বন্ধের ঘোষণায় লেবাননে হামলা বন্ধের নির্দেশ নেতানিয়াহুর

১৯

তিনটি ইউনিয়নেরই নাম পরিবর্তনের নির্দেশ প্রধানমন্ত্রীর

২০
X