কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ০৬ মে ২০২৫, ০৮:১৯ পিএম
অনলাইন সংস্করণ

নারী কমিশনের সুপারিশমালার ওপর গণতন্ত্রী পার্টির বিবৃতি

ছবি : কালবেলা গ্রাফিক্স
ছবি : কালবেলা গ্রাফিক্স

নারীবিষয়ক সংস্কার কমিশন কর্তৃক প্রণীত সুপারিশমালার নারীর সমঅধিকার এবং সমমর্যাদা রক্ষা সুপারিশমালা বাস্তবায়নের দাবি জানিয়েছে গণতন্ত্রী পার্টি।

মঙ্গলবার (৬ মে) গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ দাবি জানানো হয়।

গণতন্ত্রী পার্টির কেন্দ্রীয় কমিটির সভাপতি বীর মুক্তিযোদ্ধা ব্যারিস্টার মোহাম্মদ আরশ আলী, ভারপ্রাপ্ত সভাপতি বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক ডা. শহীদুল্লাহ্ সিকদার এবং সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা ভূপেন্দ্র ভৌমিক দোলন এক যুক্ত বিবৃতিতে বলেন, অন্তর্বর্তী সরকার গঠিত নারীবিষয়ক সংস্কার কমিশন গত ১৯ এপ্রিল অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার নিকট সুপারিশ জমা দিয়েছেন।

নারী অধিকার মানবাধিকার এই প্রতিপাদ্য বিবেচনায় নিয়ে সংবিধানে উল্লিখিত নারীর সমঅধিকার এবং সমমর্যাদা রক্ষাকল্পে ৪২৩টি সুপারিশমালা প্রণয়ন করেছেন। ওই সুপারিশগুলো ৩ ধাপে বাস্তবায়ন হবে মর্মে উল্লেখ করে কিছু সুপারিশ বর্তমান অন্তর্বর্তী সরকার বাস্তবায়ন করবেন, কিছু সুপারিশ পরবর্তী নির্বাচিত সরকার তাদের ৫ বছর মেয়াদকালে বাস্তবায়ন করবেন এবং কিছু সুপারিশ দীর্ঘমেয়াদে বাস্তবায়িত হবে।

বিবৃতিতে তারা আরও বলেন, এই সুপারিশমালার বিরুদ্ধে কিছু স্বার্থান্বেষী মহল অত্যন্ত সরব হয়েছে। আমরা গণতন্ত্রী পার্টি দৃঢ়ভাবে বিশ্বাস করি দেশকে গণতন্ত্র, প্রগতি, সাম্য ও সমঅধিকার প্রতিষ্ঠার পথে এগিয়ে নিতে হলে নারীবিষয়ক সংস্কার কমিশনের সুপারিশমালা সব বাধা-বিপত্তি অতিক্রম করে অবশ্যই বাস্তবায়নের আহ্বান জানাই।

নারীবিষয়ক সংস্কার কমিশনের সুপারিশমালা বাস্তবায়ন করার ক্ষেত্রে সব বাধা-বিপত্তি অতিক্রম করে বাস্তবায়নের জন্য জোর দাবি জানান তারা।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আলজেরিয়ার বিপক্ষে আর্জেন্টিনার একাদশ চূড়ান্ত

বাবা মুক্তিযুদ্ধে শহীদ দাবি করা এমপি মুনতাকিমের জন্ম ১৯৮১ সালে

হোটেলে ‘পানের পিক’ ফেলায় কর্মচারীকে হাতুড়ি দিয়ে পিটিয়ে হত্যা

প্রতি মাসে প্রকাশ হবে শাহজালাল মাজারের দানের হিসাব : ডিসি সারওয়ার

শ্রীরামচন্দ্রের অবমাননার প্রতিবাদে বিক্ষোভের ডাক

ট্রাকচাপায় প্রাণ গেল পুলিশ কর্মকর্তার

আলজেরিয়ার বিপক্ষে মাঠে নামলেই নতুন রেকর্ড গড়বেন মেসি

পদ্মা রেলসেতুর নিচের মাটি কেটে ইটভাটায় বিক্রি, কার ছত্রচ্ছায়ায় চলল এই কাণ্ড

দেশীয় প্রযুক্তিতে তৈরি ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা চালাল ভারত

হিজরি নববর্ষ উপলক্ষে দেশবাসীকে জামায়াত আমিরের শুভেচ্ছা

১০

নোয়াখালী জেনারেল হাসপাতাল পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী, তত্ত্বাবধায়ক ক্লোজড

১১

মাদক বিক্রিতে বাধা দেওয়ায় যুবককে কুপিয়ে জখম, অভিযুক্ত গ্রেপ্তার

১২

সাকিবের পর এবার দীঘির ‘পল্টি’?

১৩

বরিশালজুড়ে হাম পরিস্থিতির মধ্যেই চোখ রাঙাচ্ছে ডেঙ্গু

১৪

লটকন বাগান দেখাবে বলে ২ শিক্ষার্থীকে অপহরণচেষ্টা

১৫

বকেয়া ৬ কোটি ৬ লাখ টাকা বিদ্যুৎ বিল পরিশোধ করল সিসিক

১৬

যুবকের গুলিবিদ্ধ লাশ পড়েছিল ভাসমান নৌকায়

১৭

বিদেশি নাগরিকদের হেনস্তা, প্রধান আসামি গ্রেপ্তার

১৮

সিএমএইচে চিকিৎসাধীন রাষ্ট্রদূত আনসারীর খোঁজ নিলেন ডা. রফিক

১৯

প্রতিশোধের মানসিকতা থেকে বের হয়ে আসতে হবে : প্রধানমন্ত্রী

২০
X