কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ০৬ মে ২০২৫, ০৬:৪০ পিএম
অনলাইন সংস্করণ

নারী কমিশনের বিরুদ্ধে বিশেষ মহলের তৎপরতা সীমা অতিক্রম করেছে

ছবি : কালবেলা গ্রাফিক্স
ছবি : কালবেলা গ্রাফিক্স

নারী সংস্কার কমিশনের বিরুদ্ধে বিশেষ মহলের তৎপরতা শালীনতার সব সীমা অতিক্রম করেছে বলে মন্তব্য করেছে গণতন্ত্র মঞ্চের কেন্দ্রীয় নেতারা।

মঙ্গলবার (৬ মে) গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে এ মন্তব্য করেন তারা।

বিবৃতিতে নেতারা বলেন, নারী কমিশনের সুপারিশ ঘিরে তাদের এসব তৎপরতা রুচি ও শালীনতার সব সীমা অতিক্রম করে গেছে। এসব কর্মকাণ্ড দেশের নারীদের মধ্যে গভীর ক্ষোভের জন্ম দিয়েছে, তাদের মধ্যে এক ভয়ানক আতংকও তৈরি করছে।

তারা বলেন, গত ৩ মে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের সামনে নারীমূর্তি ঝুলিয়ে যেভাবে প্রকাশ্যে জুতাপেটা করা হয়েছে, নারীর সম্মান ও মর্যাদায় বিশ্বাসী কোনো সভ্য সমাজ তা গ্রহণ করতে পারে না। এই ঘটনা নারীর বিরুদ্ধে এক ভয়ংকর বার্তা দিচ্ছে তা জুলাই- আগস্ট গণঅভ্যুত্থানের চেতনার পরিপন্থি।

নেতারা বলেন, নারী সংস্কার কমিশনের কোনো সুপারিশ সম্পর্কে কারও ভিন্নমত বা আপত্তি থাকতে পারে। একটা গণতান্ত্রিক সমাজে এটাই স্বাভাবিক। রাজনৈতিক দল ও অংশীজনদের সঙ্গে আলোচনা করে ঐকমত্যের ভিত্তিতেই সুপারিশ গৃহীত হবে। কিন্তু আলাপ আলোচনার আগেই কমিশনের বিরোধিতা করতে যেয়ে যে তৎপরতা চালানো হচ্ছে তা জবরদস্তিমূলক এবং নব্য ফ্যাসিবাদী মনোভাবেরই বহিঃপ্রকাশ। যেভাবে নারী সংস্কার কমিশন বাতিলের দাবি তোলা হচ্ছে তা নিন্দনীয়, এতে করে নারীদের অবমাননা করা হয়েছে এবং স্বাধীনভাবে নারী সংস্কার কমিশনের কাজে বাধাগ্রস্ত করবে।

তারা বলেন, জুলাই-আগস্টের গণঅভ্যুত্থান ছিল বৈষম্যের বিরুদ্ধে এবং এই গণঅভ্যুত্থানে নারীরা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। নারীর এই অগ্রণী ভূমিকাকে এত তাড়াতাড়ি অস্বীকার করে তাদের বিরুদ্ধে যেভাবে একটি মহল ঘৃণ্য অপতৎপরতায় লিপ্ত হয়েছে তাতে অন্তর্বর্তী সরকার ও রাজনৈতিক দলসমূহের নিরব ভূমিকা এক বিস্ময়কর ব্যাপার। নেতারা বলেন, নারীর সাংবিধানিক-গণতান্ত্রিক অধিকার ও মর্যাদায় বিশ্বাসী হলে এসব অশুভ তৎপরতার বিরুদ্ধে রাজনৈতিক দলগুলো ও সরকারকে তাদের অবস্থান পরিষ্কার করতে হবে।

বিবৃতিতে নেতারা নারীর অধিকার ও মর্যাদাবিরোধী নারীবিদ্বেষী কর্মকান্ডের বিরুদ্ধে সোচ্চার হতে দেশের নারী সমাজসহ সবার প্রতি উদাত্ত আহ্বান জানিয়েছেন।

বিবৃতিতে স্বাক্ষর করেন, নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না, বাংলাদেশের বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক, গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি, ভাসানী জনশক্তি পার্টির চেয়ারম্যান, গণতন্ত্র মঞ্চের বর্তমান সমন্বয়ক বীর মুক্তিযোদ্ধা শেখ রফিকুল ইসলাম বাবলু, রাষ্ট্র সংস্কার আন্দোলনের প্রধান সমন্বয়ক অ্যাডভোকেট হাসনাত কাইয়ুম, জাতীয় সমাজতান্ত্রিক দল- জেএসডি’র সাধারণ সম্পাদক শহীদ উদ্দিন মাহমুদ স্বপন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

১৫ বছরের কম বয়সীদের সামাজিকমাধ্যম ব্যবহারে নিষেধাজ্ঞা আমিরাতের 

সিলেটের সাদাপাথর সাময়িকভাবে বন্ধ ঘোষণা

পরের দুই ম্যাচে জিততে না পারলে কী হবে আর্জেন্টিনার?

জীবনের প্রথম খিঁচুনি কি ক্যানসারের লক্ষণ? যা বলছে গবেষণা

ফৌজদারি অপরাধে দণ্ড নির্ধারণে অভিন্ন মানদণ্ড চায় আইন কমিশন

প্রেসিডেন্সি ইউনিভার্সিটিতে বিজনেস ডিপার্টমেন্টে এআই নিয়ে ২ দিনের কর্মশালা

সুইস পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠক করলেন আব্বাস আরাগচি

সুইজারল্যান্ডে যুক্তরাষ্ট্র-ইরান আলোচনা শুরু

১০০০তম বিশ্বকাপ ম্যাচ: সংখ্যার আড়ালে লুকানো চমকপ্রদ তথ্য

‘তারেক রহমান বিদেশনীতিতে নাহিদ ইসলামের পথ অনুসরণ করছেন’

১০

যুবককে পিটিয়ে বৈদ্যুতিক শক দিয়ে হত্যা, পুলিশের গাড়ি অবরুদ্ধ

১১

কোরবানির হাটে অবিক্রিত সেই ভাইরাল উট নিয়ে নতুন সিদ্ধান্ত 

১২

দোকান ভাড়ার বিরোধে ব্যবসায়ী খুন, আসামির যাবজ্জীবন

১৩

রাতের মধ্যে ঝড়সহ বজ্রবৃষ্টি হতে পারে যেসব অঞ্চলে

১৪

সমঝোতার প্রথম ধারা যুক্তরাষ্ট্র বাস্তবায়ন করতে পারেনি: ইরান

১৫

পাকিস্তানি মধ্যস্থতাকারীদের সঙ্গে মার্কিন প্রতিনিধিদলের সাক্ষাৎ

১৬

যুবদল নেতা মাসুদ হত্যা মামলার আসামি পাহাড় থেকে গ্রেপ্তার

১৭

গুলি করতে করতে হেঁটে যাচ্ছেন যুবক, ভিডিও ভাইরাল

১৮

ডিসি সারওয়ার আলমকে প্রত্যাহার করে যেখানে পদায়ন করল সরকার

১৯

জাতীয় কবির দর্শন ছড়িয়ে দিতে ‘নজরুল বর্ষ’ পালনের সিদ্ধান্ত

২০
X