কালবেলা ডেস্ক
প্রকাশ : ০৭ মে ২০২৫, ০৬:৫৪ পিএম
অনলাইন সংস্করণ

বৈশ্বিক শান্তি রক্ষায় পাক-ভারত যুদ্ধ কাম্য নয় : ববি হাজ্জাজ

এনডিএম চেয়ারম্যান ববি হাজ্জাজ। ছবি : সংগৃহীত
এনডিএম চেয়ারম্যান ববি হাজ্জাজ। ছবি : সংগৃহীত

ভারতীয় সামরিক বাহিনীর পাকিস্তান ভূ-খণ্ডে আকাশপথে হামলার ঘটনাকে ‘অনভিপ্রেত’ এবং ‘অপ্রত্যাশিত’ আখ্যা দিয়েছেন জাতীয়তাবাদী গণতান্ত্রিক আন্দোলনের (এনডিএম) চেয়ারম্যান ববি হাজ্জাজ।

তিনি বলেন, বর্তমান বিশ্ব বাস্তবতায় যুদ্ধ বা সংঘাত মোটেই কাম্য নয়। আমরা সবাই মানবিক এবং শান্তির বিশ্ব গড়তে চাই। আঞ্চলিক স্থিতিশীলতা এবং বৈশ্বিক শান্তি রক্ষায় পাক-ভারত যুদ্ধ কাম্য নয়।

বুধবার (৭ মে) গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে এসব কথা বলেন তিনি।

ববি হাজ্জাজ বলেন, আমরা বিশ্বাস করি, যে কোনো সন্ত্রাসী আক্রমণ এবং সন্ত্রাসবাদ মোকাবিলা করার পূর্ণ অধিকার ভারতসহ বিশ্বের সব দেশ সংরক্ষণ করে। তবে মঙ্গলবার রাতে ভারতীয় বিমানবাহিনী কর্তৃক পাকিস্তান ভূ-খণ্ডে হামলার ঘটনা একইসঙ্গে অনভিপ্রেত এবং অপ্রত্যাশিত। উত্তেজনা সৃষ্টি করে এমন যেকোন পদক্ষেপ এই অঞ্চলের স্থিতিশীলতা বিনষ্ট করবে এবং সাধারণ মানুষের জানমালকে হুমকির মুখে ফেলবে।

এনডিএম চেয়ারম্যান বলেন, আমরা বিশ্বাস করি, আলোচনার মাধ্যমে ভারত-পাকিস্তান নিজেদের মধ্যকার সমস্যার সমাধান করবে। দুই দেশের সাধারণ মানুষ কোন উত্তপ্ত পরিস্থিতি দেখতে চায় না। প্রতিবেশী রাষ্ট্র হিসাবে বাংলাদেশের জনগণও মানবতা এবং শান্তির পক্ষে সবসময় তাদের দৃঢ় অবস্থান ব্যক্ত করেছে।

ববি হাজ্জাজ বলেন, যুদ্ধ কোন সমাধান হতে পারে না। পাকিস্তানকে এখন সর্বোচ্চ সংযমের পরিচয় দিতে হবে এবং প্রয়োজনে তৃতীয় পক্ষের মধ্যস্থতায় সমাধানের পথে হাঁটতে হবে। সন্ত্রাসবাদের বিরুদ্ধে দেশটি তার শক্ত অবস্থান বজায় রাখবে বলেও আমরা বিশ্বাস করি। আমরা একইসঙ্গে সীমান্তে সতর্ক অবস্থানে থাকতে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রতি আহ্বান জানাচ্ছি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ছুরিকাঘাতে শিবির নেতাকে হত্যা, যুবদলের মুকুল বহিষ্কার

দেশের নারী উদ্যোক্তা আন্দোলনের অগ্রদূত সেলিমা আহমাদ

ভোর চারটায় উঠে কারখানায় যাওয়া সেই শ্রমিকই বিশ্বকাপের নকআউটে তুললেন জার্মানিকে

অফসাইডে বাতিল হলো ইরানের গোল

মেসিকে ছাড়িয়ে রেকর্ড বইয়ে ইয়ামাল

পেলের ৬৮ বছরের রেকর্ডে ভাগ বসালেন ইয়ামাল

বাংলাদেশকে ১ হাজার ফুটবল উপহার দিল পাকিস্তান

বিস্ফোরণের সূত্র ধরে কবরস্থানে অভিযান, এক বালতি ককটেল উদ্ধার

সৌদির জালে ৪ গোল দিয়ে বুঝিয়ে দিল স্পেন আছে স্পেনেই

স্বামী পরিত্যাক্তা নারীকে ধর্ষণচেষ্টা ও হত্যা, বৃদ্ধ গ্রেপ্তার

১০

মালয়েশিয়ায় বন্দি বাংলাদেশিদের ফেরানোর আশ্বাস প্রধানমন্ত্রীর

১১

মিয়ানমারে আটক ২৭ বাংলাদেশিকে ফেরাতে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা

১২

তুরস্ক, হাইতি ও তিউনিসিয়া যে কারণে বিশ্বকাপ থেকে বাদ

১৩

বারান্দা থেকে পড়ে অভিনেত্রী ঝিলিকের মৃত্যু, স্বামীর জামিন নামঞ্জুর

১৪

আকাশ পথে ইয়াবা পাচারকালে নারী আটক

১৫

আর্জেন্টিনা-অস্ট্রিয়ার কতবার দেখা হয়েছিল, গোল কয়টি ও জয় বেশি কার?

১৬

চমক দিয়ে দল ঘোষণা করল ভারত

১৭

একসঙ্গে ৫ প্রবাসীর মৃত্যুতে শোকে কাতর গ্রামবাসী

১৮

২৪ মিনিটেই স্পেনের ৩ গোল

১৯

ছয় জেলায় বজ্রপাতে তিন মাদ্রাসাছাত্রসহ ১১ জনের মৃত্যু

২০
X