কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ০৮ মে ২০২৫, ১২:৪২ এএম
আপডেট : ০৮ মে ২০২৫, ১২:৪৩ এএম
অনলাইন সংস্করণ

এনসিপি স্বাস্থ্য উইং প্রস্তুতি কমিটি গঠন

এনসিপির লোগো। ছবি : গ্রাফিক্স কালবেলা
এনসিপির লোগো। ছবি : গ্রাফিক্স কালবেলা

প্রাথমিক স্বাস্থ্যসেবা, সার্বজনীন স্বাস্থ্যবীমা নিশ্চিতকরণসহ বিভিন্ন উদ্যোগকে সামনে রেখে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) স্বাস্থ্য উইং প্রস্তুতি কমিটি গঠন করেছে।

বুধবার (০৭ মে) রাতে এনসিপির মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটোয়ারীর অনুমোদনক্রমে এ কমিটি গঠন করা হয়েছে বলে জানায় দলটির দপ্তর বিভাগ। এতে কো-অর্ডিনেটর করা হয়েছে ডা. মো. আব্দুল আহাদকে। এছাড়া ডা. তাসনিম জারাসহ ৪২ জন সদস্য রয়েছে এ কমিটিতে।

এনসিপির বিজ্ঞপ্তিতে বলা হয়, ফ্যাসিবাদ উত্তর নতুন বাংলাদেশ বিনির্মাণে এনসিপির উদ্যোগে একটি স্বতন্ত্র স্বাস্থ্য সংগঠন গঠনের লক্ষ্যে ‘স্বাস্থ্য উইং প্রস্তুতি কমিটি’ গঠিত হচ্ছে। যার লক্ষ্য একটি বৈষম্যহীন, সার্বজনীন ও আধুনিক স্বাস্থ্যব্যবস্থা গড়ে তোলা। এই উইং প্রাথমিক স্বাস্থ্যসেবা নিশ্চিতকরণ, স্বাস্থ্যখাতের ডাক্তার ও স্বাস্থ্যখাতে কর্মরত কর্মকর্তা ও কর্মচারীদের দক্ষতা বৃদ্ধির উদ্যোগ, বাধ্যতামূলক রেফারেল সিস্টেম চালু, সার্বজনীন স্বাস্থ্যবীমা নিশ্চিতকরণ এবং কেন্দ্রীয় E-Health সিস্টেম গঠনের মাধ্যমে স্বাস্থ্যসেবায় শৃঙ্খলা ও সমতা প্রতিষ্ঠায় কাজ করবে। পাশাপাশি বাংলাদেশকে স্বাস্থ্যসেবায় আত্মনির্ভর করে গড়ে তোলার মাধ্যমে বিদেশমুখী চিকিৎসা নির্ভরতা কমিয়ে বাংলাদেশমুখী স্বাস্থ্যসেবার পথ তৈরি করাই হবে এই উইংয়ের অন্যতম উদ্দেশ্য।

কমিটিতে অন্যান্য সদস্য হলেন- ডা. তাজনূভা জাবীন, অর্পিতা শ্যামা দেব, ডা. জাহেদুল ইসলাম, ডা. মাহমুদা মিতু, ডা. আশরাফুল আলম সুমন, ডা. মিনহাজুল আবেদীন, ডা. জাহিদুল বারী, ডা. মনিরুজ্জামান, ডা. সাবরিনা মনসুর, ডা. আবদুল্লাহ জামিল, ডা. হুমায়ুন কবীর হিমু, ডা. মাহমুদুল হাসান, সাব্বির সাকি, ডা. আব্দুস সালাম, ডা. শাহরিমা রিতু, ডা. তামান্না তাবাসসুম, ডা. নাফিজ খান, ডা. এ বি এম নিযামুল হক শিকদার, ডা. তাসফিয়া আফরোজ, ডা. রাইয়ান হাশর, ডা. সিয়াম সৈয়দ, ডা. ফাহিম আশহার, ডা. মাহফুজ আলম, ডা. ইমা ইসলাম, ডা. নাজমুস শাকির, ডা. আহমাদুল্লাহ আহমাদ ডা. জুলফিকার ইসলাম রওনক, ডা. জামশেদ মাশুক, ডা. সামিরা, ডা. আবদুল্লাহ সালমান, ডা. তাহিয়া, ডা. ইউসুফ লিমন, ডা. সেতু দত্ত, ডা. ইফতেখারুল আলম শিবলী, ডা. আরিফুর রহমান, ডা. খন্দকার আলী কাওসার, ডা. মাসহাবা মাহবুব মনামী, ডা. তাসরিনা আকতার, ডা. তানভীর লতিফ, ডা. মাহবুবুর রহমান এবং ডা. মাহবুবুর রহমান রিহাদ।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

গোল পেলেই নতুন বিশ্বরেকর্ড গড়বেন রোনালদো

শিশু ফাহিমা হত্যা মামলা / ৩ জনের বিরুদ্ধে চার্জগঠন, আদালতে আসামিকে মারধর

লোক ভাড়া করে রিকশা শ্রমিক লীগের ঝটিকা মিছিল, আটক ৩

গিনেস রেকর্ডধারী ‘ফুটবল ম্যান’ মাসুদ রানার পাশে ডিসি রায়হান

সিলেটে হাম ও নিউমোনিয়ায় আরও এক শিশুর মৃত্যু, হাসপাতালে ২৫৮

স্কটল্যান্ডের বিপক্ষে ভিন্ন ভূমিকায় দেখা যেতে পারে নেইমারকে

জুয়া প্রতিরোধে সংসদে বিল, সর্বোচ্চ সাজা ৭ বছর কারাদণ্ড

ভিসা ও বসবাসের অনুমতি সহজ করল ওমান

রেফারিকে ‘চোর’ বলে বিশ্বকাপে নিষিদ্ধ হলেন ধারাভাষ্যকার

কৃষক কার্ড নিয়ে ভাইরাল সেই কবির হোসেন মারা গেছেন

১০

ধর্ষণের পর শিশুকে হত্যা, যুবক গ্রেপ্তার

১১

হরমুজ প্রণালির নিরাপত্তায় যৌথ কমিটি করছে ইরান-ওমান

১২

মার্কিন আগ্রাসন প্রতিরোধের স্বীকৃতিস্বরূপ ইরানকে পুরস্কার দিল রাশিয়া

১৩

একমাত্র টেস্টের জন্য দল ঘোষণা করল বাংলাদেশ-জিম্বাবুয়ে 

১৪

রাষ্ট্রীয় নিয়োগে ব্যক্তির মেধা, সততা, দেশপ্রেম ও কর্মনিষ্ঠা গুরুত্বপূর্ণ: অ্যাটর্নি জেনারেল

১৫

সিলেটে স্থাপিত হচ্ছে দেশের প্রথম বায়োড্রায়িং প্ল্যান্ট

১৬

রাজধানীতে ‘ককটেল’ বিস্ফোরণ

১৭

সিলেট উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যানকে ফেসবুকে হত্যার হুমকি, থানায় জিডি

১৮

উজবেকিস্তানের বিপক্ষে একাদশে কি থাকবেন রোনালদো?

১৯

আয়াতুল্লাহ খামেনির জানাজা ও দাফন কবে কোথায়, জানাল ইরান

২০
X