কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ১৫ মে ২০২৫, ০২:৫০ এএম
অনলাইন সংস্করণ

ঢাবি শিক্ষার্থী হত্যায় জড়িতদের শাস্তির দাবি জমিয়তে উলামায়ে ইসলামের

জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের লোগো। ছবি : সংগৃহীত
জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের লোগো। ছবি : সংগৃহীত

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) শিক্ষার্থী শাহরিয়ার আলম সাম্য হত্যায় জড়িত ব্যক্তিদের দ্রুত দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছে জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ।

বুধবার (১৪ মে) গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের সভাপতি মাওলানা উবায়দুল্লাহ ফারুক ও মহাসচিব মাওলানা মঞ্জুরুল ইসলাম আফেন্দী এসব কথা বলেন।

বিবৃতিতে উল্লেখ করা হয়েছে, বাংলাদেশের সর্বোচ্চ বিদ্যাপীঠ ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রাণকেন্দ্র টিএসসির পাশে ছোট্ট একটি ঘটনাকে কেন্দ্র করে একজন ছাত্রকে হত্যা করা খুবই দুঃখজনক ও বেদনাদায়ক। অন্তর্বর্তীকালীন সরকারকে আইনশৃঙ্খলার প্রতি বিশেষ নজর দিতে হবে। এখনো আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক হয়নি। বাংলাদেশ সেনাবাহিনীকে ম্যাজিস্ট্রেসি পাওয়ার দেওয়ার পরেও আইনশৃঙ্খলা পরিস্থিতির তেমন উন্নতি দেখা যাচ্ছে না। এতে সাধারণ জনগণ খুবই হতাশাগ্রস্ত। আমরা বিশ্বাস করি সেনাবাহিনী শান্তি মিশনে বিশ্বের বিভিন্ন দেশে স্বগৌরবে দায়িত্ব পালন করে দেশের নাম বিশ্বের দরবারে উজ্জ্বল করেছে। দেশের ভেতরেও তাদের সেই ভূমিকা প্রত্যাশা করে জনগণ।

বিবৃতিতে আরও বলা হয়েছে, ঢাকা বিশ্ববিদ্যালয় সংলগ্ন সোহরাওয়ার্দী উদ্যানকে কিছু প্রগতিশীল নামধারীরা মাদকের আখড়া বানিয়ে ফেলেছে। যার ফলশ্রুতিতে ছিনতাই ও খুনের মত ভয়াবহ অপরাধ সংঘটিত হচ্ছে বিশ্ববিদ্যালয় এলাকায় অহরহ। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষসহ প্রশাসনের ছাত্র -শিক্ষক ও সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিতের জন্য আরও সতর্ক অবস্থান গ্রহণ করতে হবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

মেসিকে ছাড়িয়ে রেকর্ড বইয়ে ইয়ামাল

পেলের ৬৮ বছরের রেকর্ডে ভাগ বসালেন ইয়ামাল

বাংলাদেশকে ১ হাজার ফুটবল উপহার দিল পাকিস্তান

ককটেল বিস্ফোরণের সূত্র ধরে কবরস্থানে অভিযান, এক বালতি ককটেল উদ্ধার

সৌদির জালে ৪ গোল দিয়ে বুঝিয়ে দিল স্পেন আছে স্পেনেই

স্বামী পরিত্যাক্তা নারীকে ধর্ষণচেষ্টা ও হত্যা, বৃদ্ধ গ্রেপ্তার

মালয়েশিয়ায় বন্দি বাংলাদেশিদের ফেরানোর আশ্বাস প্রধানমন্ত্রীর

মিয়ানমারে আটক ২৭ বাংলাদেশিকে ফেরাতে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা

তুরস্ক, হাইতি ও তিউনিসিয়া যে কারণে বিশ্বকাপ থেকে বাদ

বারান্দা থেকে পড়ে অভিনেত্রী ঝিলিকের মৃত্যু, স্বামীর জামিন নামঞ্জুর

১০

আকাশ পথে ইয়াবা পাচারকালে নারী আটক

১১

আর্জেন্টিনা-অস্ট্রিয়ার কতবার দেখা হয়েছিল, গোল কয়টি ও জয় বেশি কার?

১২

চমক দিয়ে দল ঘোষণা করল ভারত

১৩

একসঙ্গে ৫ প্রবাসীর মৃত্যুতে শোকে কাতর গ্রামবাসী

১৪

২৪ মিনিটেই স্পেনের ৩ গোল

১৫

ছয় জেলায় বজ্রপাতে তিন মাদ্রাসাছাত্রসহ ১১ জনের মৃত্যু

১৬

ইরানের সঙ্গে অনুষ্ঠিত বৈঠক একটি ঐতিহাসিক ঘটনা: জেডি ভ্যান্স

১৭

শিশুকে যৌন নিপীড়ন, মাদ্রাসার অফিস সহকারী আটক

১৮

কাতারে আটকে থাকা ৬০০ কোটি ডলারের সম্পদ ফেরত পাচ্ছে ইরান   

১৯

কিশোরগঞ্জে বজ্রপাতে নৌকার মাঝির মৃত্যু

২০
X