কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ২৮ আগস্ট ২০২৩, ০৯:২৪ পিএম
আপডেট : ২৮ আগস্ট ২০২৩, ০৯:৫৩ পিএম
অনলাইন সংস্করণ

সিঙ্গাপুরে বিএনপি নেতাদের সঙ্গে বৈঠক করিনি : চুন্নু

জাতীয় পার্টির মহাসচিব মুজিবুল হক চুন্নু।
জাতীয় পার্টির মহাসচিব মুজিবুল হক চুন্নু।

সিঙ্গাপুরে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ বিএনপির কয়েকজন শীর্ষ নেতার সঙ্গে বৈঠকের আলোচনার মধ্যেই দেশে ফিরলেন জাতীয় পার্টির মহাসচিব মুজিবুল হক চুন্নু। সোমবার (২৮ আগস্ট) সন্ধ্যায় থাইল্যান্ড থেকে দেশে ফিরেন তিনি।

ঢাকায় ফিরে বিমানবন্দর থেকেই তিনি গণমাধ্যমের প্রতিবেদকদের সঙ্গে কথা বলেন এবং বিএনপি নেতাদের সঙ্গে বৈঠকের বিষয়টি অস্বীকার করে সংশ্লিষ্ট গণমাধ্যমে প্রতিবাদ ছাপানোর অনুরোধ জানান চুন্নু।

জাতীয় পার্টির যুগ্ম দপ্তর সম্পাদক সমরেশ মণ্ডল মানিক কালবেলাকে বলেন, আমাদের পার্টির মহাসচিব স্ত্রীর চিকিৎসার জন্য থাইল্যাল্ড গিয়েছিলেন। বিএনপি নেতাদের সঙ্গে তিনি কোনো বৈঠক করেননি। এ ব্যাপারে বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত সংবাদ মিথ্যা ও বানোয়াট বলে দলের মহাসচিব বিমানবন্দরে দাবি করেছেন।

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন ও মির্জা আব্বাস বর্তমানে সিঙ্গাপুরে অবস্থান করছেন। দলের পক্ষ থেকে তাদের চিকিৎসার জন্য বিদেশ যাওয়ার কথা বলা হয়। তাদের বিদেশে অবস্থানকালে স্ত্রীকে নিয়ে থাইল্যান্ডে যান জাপা মহাসচিব মুজিবুল হক চুন্নু। এরপরেই সিঙ্গাপুরে বিএনপির শীর্ষ নেতাদের সঙ্গে জাপা মহাসচিবের বৈঠকের বিষয়টি আলোচনায় আসে। জাতীয় পার্টি ও বিএনপি উভয় দলের মধ্যে এ নিয়ে গুঞ্জন চললেও কোনো সূত্র থেকেই বৈঠকের বিষয়ে নিশ্চিত হওয়া যায়নি।

বলা হয়, আসন্ন নির্বাচনে জোট গঠন ইস্যুতে সিঙ্গাপুরে উভয় দলের নেতাদের মধ্যে বৈঠক হয়েছে। জাপা চেয়ারম্যানের নির্দেশে এই বৈঠকের আয়োজন করেন মীর্জা ফখরুলের বন্ধু বলে পরিচিত জাপার একজন সিনিয়র কো-চেয়ারম্যান। এ নিয়ে বিভিন্ন গণমাধ্যমে সোমবার সংবাদ প্রকাশিত হয়।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইরান যুদ্ধে না জড়ানোয় চীনকে ধন্যবাদ দিলেন ট্রাম্প

নারায়ণগঞ্জে সিএনজি-প্রাইভেটকার সংঘর্ষে প্রাণ গেল শিশুর, আহত ৫

ইসরায়েলের সঙ্গে বাণিজ্য বন্ধের উদ্যোগ নরওয়ের

বিপৎসীমার ২০ সেন্টিমিটার নিচে বইছে তিস্তার পানি

ফিফার পেজে বাংলায় ব্রাজিল বন্দনা

রাজশাহীতে ককটেল বিস্ফোরণে পুলিশ সদস্য আহত

শনিবার দীর্ঘসময় বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়

আমার ‘আইডল’ নেইমার হলেও সর্বকালের সেরা মেসি: লামিন ইয়ামাল

হাইতির বিপক্ষে যে কৌশলী একাদশ নিয়ে মাঠে নামতে পারে ব্রাজিল

সকাল ৯টার মধ্যে ঝড় হতে পারে যেসব জেলায়

১০

হাইতি ছাড়াও যে ম্যাচের সমীকরণ ব্রাজিলের মাথা ব্যাথার কারণ

১১

কাগজে ১২৭ শ্রমিক, মাঠে ৫০-এর নিচে : খাল খননে ‘অনিয়ম’

১২

পরীক্ষার্থীদের জন্য তুরস্কে বিশ্বকাপের ম্যাচ দেখানো বন্ধ

১৩

যুক্তরাষ্ট্রে শত শত গোয়েন্দা কর্মীকে বহিষ্কারের পরিকল্পনা 

১৪

পুরোনো ভিডিও দিয়ে নোয়াখালীতে গুজব ছড়াচ্ছে আ.লীগ : পুলিশ

১৫

ব্রাজিলের বিপক্ষে হাইতি দৌড়াবে, স্বপ্ন দেখবে : কোচ মিনিয়ের বার্তা

১৬

৪৮ দলের বিশ্বকাপে সেরা ৩২: তৃতীয় হওয়া ৮ দল উঠবে যে নিয়মে

১৭

৬ মাসের মধ্যে চালু হচ্ছে ৫টি বিশেষায়িত শিশু হাসপাতাল

১৮

রাজশাহীতে ছাত্রদলের দুই পক্ষের সংঘর্ষ, সড়ক অবরোধ

১৯

এবার ‘থালা-চামচ’ হাতে বিক্ষোভে নামতে যাচ্ছে ককরোচ পার্টি

২০
X