কালবেলা ডেস্ক
প্রকাশ : ১৭ মে ২০২৫, ১১:৪৩ পিএম
আপডেট : ১৮ মে ২০২৫, ১২:০১ এএম
অনলাইন সংস্করণ

বহিষ্কারের পর সংগঠনের দুই নেতাকে লিজার আলটিমেটাম

ফাতেমা খানম লিজা। ছবি : সংগৃহীত
ফাতেমা খানম লিজা। ছবি : সংগৃহীত

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন (বৈছাআ) চট্টগ্রাম মহানগর কমিটির সমম্বয়ক ফাতেমা খানম লিজাকে অনিয়ন্ত্রিত জীবনযাপনের অভিযোগে বহিষ্কার করা হয়েছে। তবে তার বিরুদ্ধে আনা অভিযোগ প্রমাণ করার জন্য দুই ঘণ্টা সময় বেঁধে দিয়েছেন তিনি। এই সময়ের মধ্যে প্রমাণ দিতে না পারলে বৈছাআ চট্টগ্রাম নগরের দুই শীর্ষ নেতার বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন লিজা।

শনিবার (১৭ মে) রাত সাড়ে ৯টার দিকে লিজা একটি লাইভ ভিডিওতে বলেন, ‘বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন (বৈছাআ) চট্টগ্রাম মহানগরের আহ্বায়ক আরিফ মঈনুদ্দিন ও সদস্য সচিব নিজাম উদ্দিন আমার বিরুদ্ধে যে দুটি অ্যালিগেশন দিয়েছে। প্রথমত মাদকসেবনকারী, দ্বিতীয়ত অনিয়ন্ত্রিত জীবন নিয়ে। সম্পূর্ণ বেইসলেজ একটা ইস্যু। আমার কথা একটাই, যদি তারা আগামী দুই ঘণ্টার মধ্যে মাদকের বিষয়ে প্রমাণ করতে না পারে, আমি তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নিতে বাধ্য হব।’

এর আগে শনিবার (১৭ মে) সংগঠনটির মহানগর কমিটির আহ্বায়ক আরিফ মঈনুদ্দিন ও সদস্য সচিব নিজাম উদ্দিনের সই করা আদেশে লিজাকে বহিষ্কার করা হয়।

বহিষ্কারাদেশে বলা হয়, ‘সম্প্রতি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন, চট্টগ্রাম মহানগর কমিটির মুখপাত্র ফাতেমা খানম লিজার মাদক সেবন এবং অনিয়ন্ত্রিত জীবনযাপনের ছবি-ভিডিও সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ে। জুলাই গণ-অভ্যুত্থানের প্রায় ১৪০০ শহীদ ও অর্ধলাখ আহতের ওপর দাঁড়ানো এই প্ল্যাটফর্মের কোনো সদস্যের এমন অনিয়ন্ত্রিত এবং অসামাজিক কার্যকলাপ জনমনে প্রশ্ন তৈরি করেছে। তাই ফাতেমা খানম লিজাকে চট্টগ্রাম মহানগর কমিটির মুখপাত্র পদ থেকে অব্যাহতি প্রদান করা হলো।’

এ প্রসঙ্গে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চট্টগ্রাম মহানগর কমিটির সদস্য সচিব নিজাম উদ্দিন সাংবাদিকদের বলেন, ‘সাংগঠনিক সিদ্ধান্ত অনুযায়ী কমিটির মুখপাত্র ফাতেমা খানম লিজাকে বহিষ্কার করা হয়েছে।’

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাংলাদেশি ব্রাজিল প্রেমীদের সাড়া দিলেন নেইমার

শেষ মুহূর্তের গোলে নকআউট পর্বে জার্মানি

এনসিপির এমপিদের ৬ জনই শিবিরের সঙ্গে যুক্ত ছিল : আব্দুল্লাহ হিল বাকী

অবশেষে ১-১ গোলে সমতায় ফিরল জার্মানি

অফসাইড নয়, যে কারণে বাতিল হলো জার্মানির গোল

স্কটল্যান্ড ম্যাচের আগে ব্রাজিল শিবিরে দুঃসংবাদ

প্রধানমন্ত্রীর হাত থেকে পুরস্কার নিলেন ফুলবাড়িয়ার মিতুল

প্রথমার্ধে জার্মানির বিপক্ষে ১-০ গোলে এগিয়ে আইভোরি কোস্ট

বিশ্বকাপে পরের ম্যাচেই যে ৩ রেকর্ড ভাঙতে পারেন মেসি

৬৮ বছর পর যে রেকর্ড দেখল ২০২৬ বিশ্বকাপ

১০

ছাত্রশক্তিকে শিবিরশক্তিতে রূপান্তরের আনুষ্ঠানিক প্রক্রিয়া শুরু : আব্দুল কাদের

১১

নজর কাড়ছেন নেইমার সঙ্গী ব্রুনা বিয়ানকার্দি

১২

মুখ ঢেকে কথা বলার খেসারত, দেখলেন বিশ্বকাপে প্রথমবার লাল কার্ড

১৩

৭২ বছরেও অক্ষত বিশ্বকাপের যে রেকর্ড

১৪

সুইডেনকে উড়িয়ে গ্রুপের শীর্ষে নেদারল্যান্ডস

১৫

হরমুজ বন্ধের ঘোষণায় লেবাননে হামলা বন্ধের নির্দেশ নেতানিয়াহুর

১৬

তিনটি ইউনিয়নেরই নাম পরিবর্তনের নির্দেশ প্রধানমন্ত্রীর

১৭

ব্যবসায়ী বাশারের গ্রেপ্তার নিয়ে মুখ খুললেন ববি 

১৮

বিশ্বকাপে পাকিস্তানকে হারিয়ে বাংলাদেশের নতুন ইতিহাস

১৯

সকাল ৯টার মধ্যে ঝড়সহ বজ্রবৃষ্টি হতে পারে যেসব অঞ্চলে

২০
X