কালবেলা ডেস্ক
প্রকাশ : ১৭ মে ২০২৫, ১০:৪২ পিএম
আপডেট : ১৮ মে ২০২৫, ১২:২২ এএম
অনলাইন সংস্করণ

আখতারকে হত্যার হুমকি দিয়ে চিঠি

এনসিপির সদস্য সচিব আখতার হোসেন। ছবি : সংগৃহীত
এনসিপির সদস্য সচিব আখতার হোসেন। ছবি : সংগৃহীত

জাতীয় নাগরিক পার্টির সদস্য সচিব আখতার হোসেনকে হত্যার হুমকি দেওয়া হয়েছে। শুক্রবার (১৬ মে) ডাকযোগে তার গ্রামের বাড়িতে চিঠি পাঠিয়ে এ হুমকি দেওয়া হয়।

শনিবার (১৭ মে) রাতে নিজের ফেসবুক আইডিতে দেওয়া এক পোস্টে এ তথ্য জানিয়েছেন তিনি।

পোস্টে তিনি লেখেন, ডাকযোগে আমার গ্রামের বাড়িতে চিঠি পাঠিয়ে আমাকে, আমার পরিবার-পরিজনকে খুন করার হুমকি দিয়েছে। চিঠির প্রেরকের ছদ্মনাম ‘বুলেট’।

তিনি লেখেন, চিঠিটা ডাকপিওন গতকাল (শুক্রবার) বড়ো ভাইয়ের কাছে দেয়। চিঠি পড়ার পর থেকে বাড়ির মানুষেরা চিন্তিত হয়ে আছেন। যেখানে পাবে, সেখানে খুন করবে, ঝামেলায় ফেলবে এমন হুমকি৷

আখতার লেখেন, বোনাস লাইফ লিড করছি। মৃত্যু কয়েকবার কাছে এসে ফিরে গেছে। মরতে হতে পারে জেনেও প্রতিবাদে পিছপা হইনি, কখনো হবো না। ইনশাআল্লাহ। আল্লাহ ভরসা।

এ বিষয়ে জানতে চাইলে আখতার হোসেন বলেন, যে ফ্যাসিবাদের বিরুদ্ধে লড়াই সংগ্রাম করেছি তারা এ চিঠি পাঠাতে পারে বলে প্রাথমিক ধারণা করছি। এটা নিয়ে আমি কোন চিন্তা করছি না। তবে পরিবার কিছুটা শঙ্কিত কারণ তারা রাজনীতি বোঝেনা। এ বিষয়ে ওসির সাথে কথা হয়েছে,পুলিশ যেন তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেয়।

কাউনিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল লতিফ শাহ বলেন, হত্যার হুমকির চিঠি পাওয়ার বিষয়টি জানার পর তার পরিবারের নিরাপত্তার জন্য পুলিশি তৎপরতা বাড়ানো হয়েছে। আখতার হোসেনের বড় ভাই থানায় জিডি করতে এসেছেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

মেসিকে ছাড়িয়ে রেকর্ড বইয়ে ইয়ামাল

পেলের ৬৮ বছরের রেকর্ডে ভাগ বসালেন ইয়ামাল

বাংলাদেশকে ১ হাজার ফুটবল উপহার দিল পাকিস্তান

ককটেল বিস্ফোরণের সূত্র ধরে কবরস্থানে অভিযান, এক বালতি ককটেল উদ্ধার

সৌদির জালে ৪ গোল দিয়ে বুঝিয়ে দিল স্পেন আছে স্পেনেই

স্বামী পরিত্যাক্তা নারীকে ধর্ষণচেষ্টা ও হত্যা, বৃদ্ধ গ্রেপ্তার

মালয়েশিয়ায় বন্দি বাংলাদেশিদের ফেরানোর আশ্বাস প্রধানমন্ত্রীর

মিয়ানমারে আটক ২৭ বাংলাদেশিকে ফেরাতে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা

তুরস্ক, হাইতি ও তিউনিসিয়া যে কারণে বিশ্বকাপ থেকে বাদ

বারান্দা থেকে পড়ে অভিনেত্রী ঝিলিকের মৃত্যু, স্বামীর জামিন নামঞ্জুর

১০

আকাশ পথে ইয়াবা পাচারকালে নারী আটক

১১

আর্জেন্টিনা-অস্ট্রিয়ার কতবার দেখা হয়েছিল, গোল কয়টি ও জয় বেশি কার?

১২

চমক দিয়ে দল ঘোষণা করল ভারত

১৩

একসঙ্গে ৫ প্রবাসীর মৃত্যুতে শোকে কাতর গ্রামবাসী

১৪

২৪ মিনিটেই স্পেনের ৩ গোল

১৫

ছয় জেলায় বজ্রপাতে তিন মাদ্রাসাছাত্রসহ ১১ জনের মৃত্যু

১৬

ইরানের সঙ্গে অনুষ্ঠিত বৈঠক একটি ঐতিহাসিক ঘটনা: জেডি ভ্যান্স

১৭

শিশুকে যৌন নিপীড়ন, মাদ্রাসার অফিস সহকারী আটক

১৮

কাতারে আটকে থাকা ৬০০ কোটি ডলারের সম্পদ ফেরত পাচ্ছে ইরান   

১৯

কিশোরগঞ্জে বজ্রপাতে নৌকার মাঝির মৃত্যু

২০
X