কালবেলা ডেস্ক
প্রকাশ : ১৮ মে ২০২৫, ০৯:০৩ পিএম
অনলাইন সংস্করণ

সাম্য হত্যার তদন্ত ডিবিতে স্থানান্তর

শাহরিয়ার আলম সাম্য। ছবি : সংগৃহীত
শাহরিয়ার আলম সাম্য। ছবি : সংগৃহীত

ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও ছাত্রদলের নেতা শাহরিয়ার আলম সাম্য হত্যার তদন্ত গোয়েন্দা সংস্থার (ডিবি) কাছে হস্তান্তর করা হয়েছে।

রোববার (১৮ মে) রাতে এ তথ্য নিশ্চিত করেছেন ডিবির যুগ্ম কমিশনার মোহাম্মদ নাসিরুল ইসলাম।

তিনি জানান, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সাম্য হত্যা মামলা তদন্তের জন্য ডিবির কাছে হস্তান্তর করা হয়েছে। ইতোমধ্যে মামলাটির তদন্ত কর্মকর্তা নিয়োগে কাজ চলছে। দ্রুত সময়ের মধ্যে গুরুত্ব সহকারে সাম্যের খুনিদের গ্রেপ্তারের চেষ্টা অব্যাহত রয়েছে।

এদিন বিকেলে স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরীর সঙ্গে সাক্ষাৎ করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের একটি প্রতিনিধিদল। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. নিয়াজ আহমেদ খানের নেতৃত্বে প্রতিনিধি দলটি সচিবালয়ে স্বরাষ্ট্র উপদেষ্টার দপ্তরে সাক্ষাৎ করে।

সাক্ষাৎ শেষে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের পরিচালক অধ্যাপক হোসনে আরা বেগম সাংবাদিকদের জানান, আমরা সাম্য হত্যার দ্রুত ও সুষ্ঠু বিচার চাই। স্বরাষ্ট্র উপদেষ্টা আমাদের কথা মনোযোগ দিয়ে শুনেছেন এবং প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার আশ্বাস দিয়েছেন।

সাম্যর সহপাঠী এস এস নাহিন ইসলাম বলেন, স্বরাষ্ট্র উপদেষ্টা আমাদের আশ্বস্ত করেছেন, ডিবির কাছে তদন্ত হস্তান্তর করা হবে এবং বিশেষ ট্রাইব্যুনালের মাধ্যমে বিচারের ব্যবস্থা করা হবে।

উল্লেখ্য, গত ১৩ মে রাত ১১টার দিকে সোহরাওয়ার্দী উদ্যানে ছুরিকাঘাতে আহত হন শাহরিয়ার আলম সাম্য। রাত ১২টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় বুধবার সকালে শাহবাগ থানায় ১০ থেকে ১২ জনকে আসামি করে মামলা করেন নিহতের বড় ভাই শরীফুল আলম। ওই মামলায় তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। তারা বর্তমানে রিমান্ডে রয়েছেন।

সাম্য ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের ২০১৮-১৯ শিক্ষাবর্ষের শিক্ষার্থী ও এ এফ রহমান হল ছাত্রদলের সাহিত্য ও প্রকাশনা সম্পাদক ছিলেন। তার বাড়ি সিরাজগঞ্জের বেলকুচিতে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ছুরিকাঘাতে শিবির নেতাকে হত্যা, যুবদলের মুকুল বহিষ্কার

দেশের নারী উদ্যোক্তা আন্দোলনের অগ্রদূত সেলিমা আহমাদ

ভোর চারটায় উঠে কারখানায় যাওয়া সেই শ্রমিকই বিশ্বকাপের নকআউটে তুললেন জার্মানিকে

অফসাইডে বাতিল হলো ইরানের গোল

মেসিকে ছাড়িয়ে রেকর্ড বইয়ে ইয়ামাল

পেলের ৬৮ বছরের রেকর্ডে ভাগ বসালেন ইয়ামাল

বাংলাদেশকে ১ হাজার ফুটবল উপহার দিল পাকিস্তান

ককটেল বিস্ফোরণের সূত্র ধরে কবরস্থানে অভিযান, এক বালতি ককটেল উদ্ধার

সৌদির জালে ৪ গোল দিয়ে বুঝিয়ে দিল স্পেন আছে স্পেনেই

স্বামী পরিত্যাক্তা নারীকে ধর্ষণচেষ্টা ও হত্যা, বৃদ্ধ গ্রেপ্তার

১০

মালয়েশিয়ায় বন্দি বাংলাদেশিদের ফেরানোর আশ্বাস প্রধানমন্ত্রীর

১১

মিয়ানমারে আটক ২৭ বাংলাদেশিকে ফেরাতে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা

১২

তুরস্ক, হাইতি ও তিউনিসিয়া যে কারণে বিশ্বকাপ থেকে বাদ

১৩

বারান্দা থেকে পড়ে অভিনেত্রী ঝিলিকের মৃত্যু, স্বামীর জামিন নামঞ্জুর

১৪

আকাশ পথে ইয়াবা পাচারকালে নারী আটক

১৫

আর্জেন্টিনা-অস্ট্রিয়ার কতবার দেখা হয়েছিল, গোল কয়টি ও জয় বেশি কার?

১৬

চমক দিয়ে দল ঘোষণা করল ভারত

১৭

একসঙ্গে ৫ প্রবাসীর মৃত্যুতে শোকে কাতর গ্রামবাসী

১৮

২৪ মিনিটেই স্পেনের ৩ গোল

১৯

ছয় জেলায় বজ্রপাতে তিন মাদ্রাসাছাত্রসহ ১১ জনের মৃত্যু

২০
X