কালবেলা ডেস্ক
প্রকাশ : ২২ মে ২০২৫, ০৫:৩০ পিএম
আপডেট : ২২ মে ২০২৫, ০৫:৪২ পিএম
অনলাইন সংস্করণ
ইশরাক ইস্যু

হাইকোর্টে বিএনপিপন্থি আইনজীবীরা কী করেছেন জানালেন তারিকুল

তারিকুল ইসলাম। ছবি : সংগৃহীত
তারিকুল ইসলাম। ছবি : সংগৃহীত

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) যুগ্ম মুখ্য সমন্বয়ক তারিকুল ইসলাম বলেছেন, ইশরাক হোসেন ইস্যুতে কোর্টে বিএনপিপন্থি আইনজীবীরা যা করলেন তা কালো অধ্যায় হয়ে থাকবে।

বৃহস্পতিবার (২২ মে) বিকেলে নিজের ভেরিফায়েড ফেসবুকে আইডিতে দেওয়া এক পোস্টে এ কথা জানান তিনি।

পোস্টে তিনি লেখেন, হাইকোর্টে বিএনপির আইনজীবীরা ইশরাক হোসেন ইস্যুতে এজলাসে যেটি করলেন সেটি বিচার অঙ্গনে একটি কালো অধ্যায় হিসেবে লিপিবদ্ধ থাকবে।

তিনি লেখেন, গতকাল (২১ মে) ভোট ডাকাতির নির্বাচনের মেয়র হিসেবে শপথ না পড়ানোর নির্দেশনা চেয়ে যে রিট দায়ের করা হয়েছিল সেটির শুনানি শেষে অর্ডারে যেন কোনো রুল না হয় সেজন্য হাইকোর্টের ওই বেঞ্চের দুই বিচারপতিকে সরাসরি হুমকি দিয়ে বিএনপির আইনজীবীরা। তারা বলেন, ‘যদি রুল দেন তাহলে আর কোর্টে বসতে দিব না।’

তারিকুল লেখেন, আজকের শুনানি শুরুর আগে ওই বেঞ্চের বিচারপতিরা বিষয়টি এজলাসে অবতারণা করেছেন।

তিনি তার পোস্টে লেখেন, এই হলো দেশের সর্বোচ্চ আদালতের অবস্থা। বিএনপি ক্ষমতায় না থেকেও যেভাবে আদালতকে ওপেন থ্রেট দিয়ে আদালতের তাদের নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করছেন, তাহলে তারা ক্ষমতায় গেলে কী করবেন?

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

নিউইয়র্কের রাস্তায় ‘অচেনা’ পর্যটক বেশে বিশ্বকাপে ঝড় তোলা হালান্ড!

নাইজারের বৃহত্তম বিমানবন্দরে সশস্ত্র হামলা, নিহত ৩৫

বিএনপির ২৯ নেতাকর্মীর বিরুদ্ধে জামায়াতের মামলা

আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংর্ঘষ, নিহত বেড়ে ৩

কোরিয়াকে হারিয়ে সবার আগে নকআউটে মেক্সিকো

বিশ্বকাপের পাওয়ার র‌্যাঙ্কিংয়ে আর্জেন্টিনার অবস্থান কত?

দ্বিতীয় ম্যাচে আর্জেন্টিনা একাদশে বড় পরিবর্তনের আভাস

রয়টার্সের বিশ্লেষণ / মধ্যপ্রাচ্যের নতুন সমীকরণ, উদ্বিগ্ন ইসরায়েল ও উপসাগরীয় দেশগুলো

চুক্তিতে পৌঁছাতে ট্রাম্প মরিয়া ছিলেন, দাবি মোজতবা খামেনির

দেশের বাজারে আজ স্বর্ণের দাম কত?

১০

যুক্তরাষ্ট্র চুক্তি লঙ্ঘন করলে কঠোর জবাবের হুঁশিয়ারি ইরানের

১১

মারাত্মক ট্যাকলে পা ভেঙে ছাড়লেন মাঠ, খেলোয়াড়ের আর্তনাদে কাঁদল স্টেডিয়াম

১২

৩৩ টন সরকারি চালসহ গোডাউন মালিক আটক

১৩

সুইজারল্যান্ড যাচ্ছেন না মার্কিন ভাইস প্রেসিডেন্ট, হোয়াইট হাউসের নতুন ঘোষণা

১৪

যুবদল নেতাকে বেধড়ক মারধর, স্বেচ্ছাসেবক দল নেতাকে অব্যাহতি

১৫

মেসির বাবার মৃত্যুর গুঞ্জন, বিপর্যস্ত আর্জেন্টাইন তারকা

১৬

কারা হেফাজতে চিকিৎসাধীন যুবদল কর্মীর মৃত্যু

১৭

শেষ ২৩ মিনিটে ৫ গোলের ঝড়, বসনিয়াকে উড়িয়ে দিল সুইজারল্যান্ড

১৮

বিএনপির দুগ্রুপের সংঘর্ষ, নারীসহ আহত ৫

১৯

ছুটির দিনে রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

২০
X