কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ২৪ মে ২০২৫, ১০:০৯ এএম
আপডেট : ২৪ মে ২০২৫, ১২:৩৭ পিএম
অনলাইন সংস্করণ

সন্ধ্যায় বিএনপি ও জামায়াতের সঙ্গে বসবেন প্রধান উপদেষ্টা

বাংলাদেশ জামায়াতে ইসলামীর (লোগো), প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস ও বিএনপির লোগো। ছবি : সংগৃহীত
বাংলাদেশ জামায়াতে ইসলামীর (লোগো), প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস ও বিএনপির লোগো। ছবি : সংগৃহীত

উদ্বেগ-উৎকন্ঠা-গুঞ্জনের মধ্যে বিএনপি ও জামায়াতে ইসলামীকে বৈঠকের জন্য আমন্ত্রণ জানিয়েছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।

শনিবার (২৪ মে) সন্ধ্যা সাড়ে ৭টায় বিএনপি এবং রাত সাড়ে ৮টায় জামায়াতে ইসলামীর নেতাদের সঙ্গে সাক্ষাৎ করবেন তিনি।

বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহ উদ্দিন আহমদ বলেন, সাড়ে ৭টায় সাক্ষাতের সময় আমাদেরকে জানানো হয়েছে। এদিকে, জামায়াতে ইসলামীর নায়েবে আমির ডা. সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের বলেন, দেশের চলমান উদ্ভূত পরিস্থিতিতে ইতিমধ্যে জামায়াতে ইসলামীর আমির সর্বদলীয় বৈঠক ডাকতে প্রধান উপদেষ্টার প্রতি আহ্বান জানিয়েছেন। সার্বিক বিষয় নিয়ে আলাপ করতে আমরা প্রধান উপদেষ্টার সঙ্গে দেখা করতে সময় চেয়েছিলাম। প্রধান উপদেষ্টার কার্যালয় থেকে আমাদের শনিবার রাতে সাক্ষাতের সময়সূচি জানানো হয়েছে।

এ বৈঠকে বিএনপির প্রতিনিধি দলের নেতৃত্ব দেবেন দলের স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন এবং জামায়াতে ইসলামীর নেতৃত্ব দেবেন দলটির আমির ডা. শফিকুর রহমান।

বৃহস্পতিবার বিএনপির স্থায়ী কমিটির পক্ষ থেকে এক জরুরি সংবাদ সম্মেলনে ডিসেম্বরের মধ্যেই সংসদ নির্বাচন অনুষ্ঠানে দলের অবস্থান জানান দেওয়ার পর রাজনৈতিক অঙ্গন উত্তাপ ছড়াতে থাকে। এরপরই প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করে ‘প্রধান উপদেষ্টার পদত্যাগ ভাবনার’ কথা গণমাধ্যমকে জানান এনসিপির প্রধান নাহিদ ইসলাম। এ নিয়ে নানা রকম গুঞ্জন ছড়ায়।

গতকাল শুক্রবার প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ফয়েজ আহমেদ তৈয়্যব তার ফেসবুকে পেজে জানান, প্রধান উপদেষ্টা পদত্যাগ করছেন না।

অন্যদিকে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহ উদ্দিন আহমদও জানান, বিএনপি প্রধান উপদেষ্টার পদত্যাগ চায় না। তবে তিনি থাকতে না চাইলে বিকল্প বেছে নেবে জনগণ।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

নির্বাচনের পরও ভারত দ্বিচারী ভূমিকা অব্যাহত রেখেছে: সাইফুল হক

জেলেনস্কির বৈঠকের প্রস্তাব প্রত্যাখ্যান করলেন পুতিন

সান মারিনো ম্যাচের একাদশে নেই শমিত

ইউএনওর অভিযানে হামলার ঘটনায় ছাত্রদল নেতা বহিষ্কার

অবৈধ অভিবাসীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে : জয়সওয়াল

ভারতে ভয়াবহ দুর্ঘটনার শিকার ক্লার্ক

আর্জেন্টিনা শিবিরে বড় সুখবর, দলে যোগ দিলেন মেসি

দুই হাজারের বেশি বন্দিকে ক্ষমা করলেন মোজতবা খামেনি

বিশ্বকাপে ব্রাজিলের ‘গোপন অস্ত্র’ হতে পারেন থিয়াগো

আর্জেন্টিনা-ব্রাজিল মিলেমিশে একাকার

১০

ইরানের বিরুদ্ধে অভিযানে ভূখণ্ড ব্যবহারের অভিযোগ, জবাব দিল আজারবাইজান

১১

৬০০ ফুট পতাকা নিয়ে আর্জেন্টিনা সমর্থকদের শোভাযাত্রা

১২

বিয়ের পর জীবনসঙ্গী নিয়ে দীপ্তি চৌধুরীর ফেসবুক পোস্ট

১৩

পদ্মায় বাস ডুবির ঘটনায় তদন্ত কমিটি গঠন

১৪

আইইউবিএটির সামার ২০২৬ সেমিস্টারের নবীন শিক্ষার্থীদের পরিচিতি পর্ব সম্পন্ন

১৫

বজ্রপাতে বাবা-মেয়ের মৃত্যু

১৬

‘ভাগ্য সংবিধানের হাতে ছেড়ে দিলাম’, ভারতে আসছেন সিজেপির প্রতিষ্ঠাতা

১৭

রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করলেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী

১৮

দক্ষ জনশক্তি তৈরিতে কাজ করছে বসুন্ধরা ট্রেনিং সেন্টার

১৯

খাল নিয়ে আ.লীগ, বিএনপি ও জামায়াতের সংঘর্ষ

২০
X