বুধবার, ২২ জুলাই ২০২৬, ৭ শ্রাবণ ১৪৩৩
কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ২৯ আগস্ট ২০২৩, ০৭:৪৪ পিএম
আপডেট : ২৯ আগস্ট ২০২৩, ০৯:১০ পিএম
অনলাইন সংস্করণ

লাইফ সাপোর্ট দিয়েও সরকারকে রক্ষা করা সম্ভব নয় : ইসলামী আন্দোলন

মঙ্গলবার ইসলামী আন্দোলন বাংলাদেশের সম্মেলনে উপস্থিত নেতৃবৃন্দ। ছবি : কালবেলা
মঙ্গলবার ইসলামী আন্দোলন বাংলাদেশের সম্মেলনে উপস্থিত নেতৃবৃন্দ। ছবি : কালবেলা

ইসলামী আন্দোলন বাংলাদেশের মহাসচিব অধ্যক্ষ ইউনুছ আহমাদ বলেছেন, লাইফ সাপোর্ট দিয়েও আওয়ামী মিডনাইট সরকারকে আর রক্ষা করা সম্ভব নয়। তাদের অপকর্মের ফিরিস্তি এতটাই লম্বা যে, ক্ষমতা হারালে তারা সমূহ বিপদের ভয়ে এখন আতঙ্কিত। টেকনাফ থেকে তেঁতুলিয়া সর্বত্র আজ একই আওয়াজ আওয়ামী অবৈধ সরকার কখন ক্ষমতা ছাড়বে।

তিনি সরকারকে হুঁশিয়ার উচ্চারণ করে বলেন, শুভবুদ্ধির পরিচয় দিন। দ্রুত পদত্যাগ করে জাতীয় সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর করুন। নইলে জনগণ সিদ্ধান্ত নেবে কি করে দুঃশাসন থেকে মুক্তি পেতে হয়। জনগণ সিদ্ধান্ত নিলে পরিস্থিতি শ্রীলঙ্কা থেকেও ভয়াবহ হতে পারে।

আজ মঙ্গলবার (২৯ আগস্ট) সকালে রাজধানীর এলিফ্যান্ট রোডস্থ স্টার কাবাব মিলনায়তনে নিউ মার্কেট থানা শাখার উদ্যোগে তৃণমূল প্রতিনিধি সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি উপরোক্ত কথা বলেন।

আবুল কাশেমের সভাপতিত্বে ও সেক্রেটারি মাওলানা কামাল হোসাইনের পরিচালনায় এতে আরও বক্তব্য রাখেন সংগঠনের সহকারী মহাসচিব ও ঢাকা মহানগর দক্ষিণ সভাপতি মাওলানা মুহাম্মদ ইমতিয়াজ আলম, উবায়দুর রহমান, মুফতি আবদুল আহাদ, হাফেজ শাহাদাত হোসেন, মুহাম্মদ কাউসার মাহমুদ, মুহাম্মদ গোলাম রাব্বী, ইউনুস হাওলাদার, মৌলভী আবদুল আউয়াল, আলমগীর হোসেন প্রমুখ।

প্রধান বক্তা মাওলানা ইমতিয়াজ আলম বলেন, জাতি আজ আওয়ামী দুঃশাসন থেকে মুক্তি চায়। আওয়ামী হায়েনাদের জুলুম, নির্যাতন, ও লুটেরা থেকে পরিত্রাণ চায়। সংবিধানের দোহাই দিয়ে যেনতেনভাবে নির্বাচন আয়োজনের চেষ্টা হলে বিক্ষুব্ধ জনতা তা রুখে দিতে প্রস্তুত। তিনি সকল প্রকার অন্যায় অসত্য ও জালিমশাহির বিরুদ্ধে তীব্র প্রতিরোধ গড়ে তুলতে সর্বত্র সংগঠন শক্তিশালী করার জন্য দলীয় নেতাকর্মীদের প্রতি আহ্বান জানান।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

শাবিপ্রবিতে শিক্ষার্থীকে মারধর, দুই ছাত্রদল নেতাকে বহিষ্কার

ডিমলায় বাড়ছে অনলাইন জুয়ার বিস্তার, উদ্বেগে অভিভাবক ও সচেতন মহল

বিকেলে বাবার দাফন, রাতে এটিএম বুথে ডিউটি, সকালে এইচএসসি পরীক্ষা

জুলাই শহীদদের স্মরণে ঢাবি কেন্দ্রীয় মসজিদে ছাত্রদলের দোয়া ও মিলাদ বুধবার

বিয়ে নিয়ে শুভঙ্করের ফাঁকি, জামায়াত এমপির গোমর ফাঁস করলেন কাজী  

থাইল্যান্ডে আন্তঃদেশীয় অপরাধ সম্মেলন শেষ, কর্মব্যস্ত সময় কাটালেন আইজিপি

রাজধানীতে বিএনপি কর্মীকে প্রকাশ্যে কুপিয়ে হত্যা

আরএফএল কর্মীর রক্তাক্ত মরদেহ উদ্ধার, সহকর্মী পলাতক

অবৈধ পথে ইতালি যাওয়ার চেষ্টা, হাঙ্গেরিতে বাংলাদেশি যুবকের মৃত্যু

নতুন বাংলাদেশ গড়তে এনসিপি প্রতিশ্রুতিবদ্ধ: হাসনাত আব্দুল্লাহ

১০

‘রাজনৈতিক বিভেদের ঊর্ধ্বে থেকে আইনজীবীদের কল্যাণে কাজ করতে হবে’

১১

বিশ্বকাপ ফাইনালের মারামারিতে যে শাস্তি পেতে পারেন আর্জেন্টাইন খেলোয়াড়রা

১২

হিজবুল্লাহর বিরুদ্ধে লড়তে চান সিরিয়ার প্রেসিডেন্ট, দাবি ট্রাম্পের

১৩

হুতিদের হুমকির মুখে লোহিত সাগর থেকে ফিরে গেল ২ সৌদি জাহাজ

১৪

চুক্তি আগস্টে / এবার এয়ারবাসের ১০ উড়োজাহাজ কিনছে সরকার

১৫

উন্নয়ন কোনো দলের নয়, জনগণের অধিকার: মান্নান

১৬

স্থানীয় সরকার নির্বাচনে যাদের প্রার্থী হতে সুযোগ দেবে না ইসি

১৭

কুয়াকাটায় বসতবাড়ি থেকে পদ্ম গোখরা উদ্ধার

১৮

ইরানে হামলা না চালালে আজ ইসরায়েলের অস্তিত্ব থাকত না: ট্রাম্প

১৯

বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে অভিযাত্রিক ফাউন্ডেশনের খাদ্য সহায়তা

২০
X