কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ২৯ আগস্ট ২০২৩, ১০:২৭ পিএম
আপডেট : ২৯ আগস্ট ২০২৩, ১১:৩৬ পিএম
অনলাইন সংস্করণ

ড. ইউনূসের প্রতি প্রতিহিংসাপরায়ণ আচরণ বন্ধের আহ্বান নুরের

ছবি : সংগৃহীত।
ছবি : সংগৃহীত।

শান্তিতে নোবেলবিজয়ী ড. মুহাম্মদ ইউনূস বহির্বিশ্বে দেশের সুনাম বৃদ্ধি করেছেন দাবি করে তার প্রতি হিংসাত্মক ও প্রতিহিংসাপরায়ণ আচরণ বন্ধ করে তাকে যথাযথ সম্মান প্রদর্শন করতে সরকারের প্রতি আহ্বান জানিয়েছে নুর-রাশেদের নেতৃত্বাধীন গণঅধিকার পরিষদ।

মঙ্গলবার (২৯ আগস্ট) রাতে এক যৌথ বিবৃতিতে দলটির সভাপতি নুরুল হক নুর ও সাধারণ সম্পাদক মো. রাশেদ খাঁন এ আহ্বান জানান।

গণঅধিকার পরিষদের নেতৃদ্বয় বলেন, শান্তিতে নোবেল পুরস্কার, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্সিয়াল ও কংগ্রেসনাল গোল্ড মেডেলসহ আন্তর্জাতিক বিভিন্ন পদক-পুরস্কার অর্জনের মাধ্যমে ড. মুহাম্মদ ইউনূস বাংলাদেশের জন্য বিরল সম্মান বয়ে এনেছেন, বহির্বিশ্বে দেশের সুনাম বৃদ্ধি করেছেন। বাংলাদেশি হিসেবে সর্বপ্রথম তিনি শান্তিতে নোবেল পেয়েছেন, যা দেশের মানুষের জন্য অত্যন্ত গর্বের বিষয়। অথচ সরকারের ইন্ধনে তার বিরুদ্ধে একের পর এক মিথ্যা, প্রতিহিংসাপরায়ণ ও হয়রানিমূলক মামলা দায়ের করা হয়েছে। বিভিন্ন সময়ে তাকে নিয়ে সরকারের দায়িত্বশীল ব্যক্তিরা অশালীন এবং অসম্মানজনক উক্তি করেছেন।

তারা বলেন, সরকার নিছক রাজনৈতিক উদ্দেশ্য হাসিল করার জন্য ড. মুহাম্মদ ইউনূসের বিরুদ্ধে প্রপাগান্ডা ও তাকে হয়রানি করে আসছে। বিশ্ব নেতারা এই বিষয়ে বিভিন্ন সময়ে বিবৃতি দিলেও সরকার কোনো কর্ণপাত করছে না।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

তিস্তার পানি বিপৎসীমা ছুঁই ছুঁই

ব্রাজিলকে ভোগানোর পর এবার দ্রুততম গোলের রেকর্ড গড়লেন সাইবারি

মেসির ট্যাকল নিয়ে তোলপাড়, ফিফায় আনুষ্ঠানিক অভিযোগ আলজেরিয়ার

আক্ষেপের অবসান, সন্তানের খেলা দেখতে অবশেষে যুক্তরাষ্ট্র যাচ্ছেন ভোজিনহার মা

আজ ৬ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যে এলাকায়

২০ জুন / আজকের নামাজের সময়সূচি

হাইতির জালে ৩ গোল জড়িয়ে বিরতিতে ব্রাজিল

২০ জুন : ইতিহাসে এই দিনে আলোচিত কী ঘটেছিল?

শনিবার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

লেবাননে যুদ্ধবিরতি কার্যকর হওয়ায় সুইজারল্যান্ডে যাচ্ছেন ট্রাম্পের দূত

১০

একাদশে ২ পরিবর্তন নিয়ে হাইতির বিপক্ষে মাঠে ব্রাজিল

১১

নেইমার বিশ্বের প্রথম ‘হোম অফিস’ করা খেলোয়াড় : ব্রাজিলের প্রেসিডেন্ট

১২

ডিআর কঙ্গোতে ইবোলা ভাইরাসে শিশুসহ ৩০ জনের মৃত্যু

১৩

কাতারের উপহার দেওয়া বিমানই ট্রাম্পের নতুন ‘এয়ার ফোর্স ওয়ান’

১৪

অস্ট্রেলিয়াকে হারিয়ে বিশ্বকাপের নকআউটে যুক্তরাষ্ট্র

১৫

ইরান যুদ্ধে না জড়ানোয় চীনকে ধন্যবাদ দিলেন ট্রাম্প

১৬

নারায়ণগঞ্জে সিএনজি-প্রাইভেটকার সংঘর্ষে প্রাণ গেল শিশুর, আহত ৫

১৭

ইসরায়েলের সঙ্গে বাণিজ্য বন্ধের উদ্যোগ নরওয়ের

১৮

বিপৎসীমার ২০ সেন্টিমিটার নিচে বইছে তিস্তার পানি

১৯

ফিফার পেজে বাংলায় ব্রাজিল বন্দনা

২০
X