কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৮ মে ২০২৫, ১০:৩১ পিএম
আপডেট : ২৮ মে ২০২৫, ১০:৩৩ পিএম
অনলাইন সংস্করণ

যুবদলের ওপর দায় চাপাল ছাত্র ইউনিয়ন 

ছাত্র ইউনিয়নের লোগো। ছবি : কালবেলা গ্রাফিক্স
ছাত্র ইউনিয়নের লোগো। ছবি : কালবেলা গ্রাফিক্স

সদ্য কারামুক্ত জামায়াত নেতা এটিএম আজহারের মুক্তিকে কেন্দ্র করে শাহবাগ নিয়ে মন্তব্য করেন আবরার ফাহাদের ছোটভাই আবরার ফাইয়াজ। সে মন্তব্যকে বিতর্কিত আখ্যা দিয়ে দায় ভার যুবদলের ওপর দিয়েছে বাম সংগঠন ছাত্র ইউনিয়ন।

বুধবার (২৮ মে) এক সংবাদ বিজ্ঞপ্তিতে ছাত্র ইউনিয়ন জানায়, আবরার ফাহাদের হত্যাকাণ্ডকে সমর্থন করে মন্তব্য করা শাহরিয়ার ইব্রাহিম ছাত্র ইউনিয়নের সঙ্গে সংশ্লিষ্ট কেউ নন। তার বক্তব্যের দায়ভার ছাত্র ইউনিয়নের নয়। ইব্রাহিমের বক্তব্য ছাত্র ইউনিয়ন সমর্থন করে না। শাহরিয়ার ইব্রাহিম এক সময় ছাত্র ইউনিয়নের ঢাকা মহানগর সংসদের সাবেক সভাপতি হিসেবে দায়িত্ব পালন করলেও বর্তমানে তিনি জাতীয়তাবাদী যুবদলের সঙ্গে সম্পৃক্ত জানা গিয়েছে।

বাম ছাত্র সংগঠন বাংলাদেশ ছাত্র ইউনিয়নের কেন্দ্রীয় সংসদের সভাপতি মাহির শাহরিয়ার রেজা ও সাধারণ সম্পাদক বাহাউদ্দিন শুভ যৌথ বিবৃতিতে শাহরিয়ার ইব্রাহিমের বক্তব্য প্রত্যাখান করেন।

বিবৃতিতে আরও বলা হয়, আবরার ফাহাদকে হত্যার পর ছাত্র ইউনিয়ন সবার আগে সেই হত্যাকাণ্ডের বিচার চেয়েছে। বিচার নিশ্চিতে রাজপথে থেকেছে। তাই শাহরিয়ার ইব্রাহিমের বক্তব্যকে ছাত্র ইউনিয়নের সাংগঠনিক বক্তব্য হিসেবে ধরে নেওয়ার কোনো সুযোগ নেই। শাহরিয়ার ইব্রাহিমের বক্তব্যের দায়ভার শুধুমাত্র তার। তিনি এক সময় ছাত্র ইউনিয়নের সাথে সম্পৃক্ত থাকলেও বর্তমানে তিনি জাতীয়তাবাদী যুবদলের সঙ্গে সম্পৃক্ত বলে জানা গিয়েছে। ইব্রাহিমের বক্তব্যকে ছাত্র ইউনিয়নের সঙ্গে গুলিয়ে ফেলার সুযোগ নেই। আমরা ইব্রাহিমের বক্তব্যের নিন্দা জানাই।

একই সঙ্গে ছাত্র ইউনিয়ন, এটিএম আজহারের মুক্তিকে কেন্দ্র করে আবরার ফাহাদের ছোটভাই আবরার ফাইয়াজের মন্তব্যকে নিন্দনীয় বলেও মন্তব্য করেন।

কালবেলা/এমএ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ভারত সরকারের আলোচনার প্রস্তাব প্রত্যাখ্যান করল ককরোচ জনতা পার্টি

কমনওয়েলথ গেমস উপলক্ষে ‘গ্লাসগো’ এখন উৎসবের নগরী

পদ্মা ব্যাংকের ১৪১ পর্ষদ সভা অনুষ্ঠিত

গিফটি ফার্মা কাপ ২০২৬ / এক মঞ্চে দেশের ১২টি শীর্ষস্থানীয় ওষুধ কোম্পানি 

‘গ্রামে চিকিৎসার অভাবে আর কোনো প্রাণ ঝরবে না’

রাস্তার ইট চুরির মামলায় কারাগারে ৪ জন

বিশ্বকাপে ‘পাতানো ম্যাচ’ নিয়ে ফিফার প্রতিবেদন প্রকাশ

ফিলিস্তিনি বন্দি রাখা কারাগারের চারপাশে কুমিরের পরিখা খনন শুরু করেছে ইসরায়েল

৫ বছরে ছানিজনিত অন্ধত্ব নির্মূলের ঘোষণা স্বাস্থ্য প্রতিমন্ত্রীর

বিশ্ববাজারে কমলো স্বর্ণের দাম

১০

ইকনকে লাখ টাকা দিল কৃষি ব্যাংক, সঙ্গে মাসব্যাপী ছুটি

১১

১৮ হাজার মাখলুকাত বলা কি সঠিক? জানালেন ইসলামি স্কলার

১২

বি-১ বোমারু বিমান ব্যবহার করে ইরানে হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র

১৩

গাজী নজরুলকে বহিষ্কারের খবর জানিয়ে সিইসি-স্পিকারকে জামায়াতের চিঠি

১৪

বঙ্গোপসাগরে ধরা পড়ল বিরল ‘প্যারটফিশ’

১৫

বিশ্বের সবচেয়ে দামি ফুটবলার এখন কে

১৬

স্কুলছাত্রী ঝুমা হত্যায় আসামির মৃত্যুদণ্ড, ১৯ কার্যদিবসে বিচার শেষ

১৭

‘চোখের বদলে চোখ’, যুক্তরাষ্ট্রকে কড়া হুঁশিয়ারি ইরানের পররাষ্ট্রমন্ত্রীর

১৮

শেখ হাসিনার সঙ্গে ফোনালাপের দাবি উড়িয়ে দিলেন রাষ্ট্রপতি

১৯

আগামীকালই পদত্যাগ করছেন রাষ্ট্রপতি

২০
X